সশস্ত্র জঙ্গিবাদী কার্যক্রমের মাধ্যমে স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন করতে দীর্ঘদিন নিজেদের মিশন বাস্তবায়নে আরএসওসহ তৎপর রয়েছে রোহিঙ্গাদের আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠন । তারা মিয়ানমারসহ কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু অংশ নিয়ে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সশস্ত্র মিশন বাস্তবায়নে কাজ করছে আশির দশক থেকে । বাংলাদেশ সরকার জঙ্গি তৎপরতার অভিযোগে ফ্রান্সের ডক্টরস উইদাউট বর্ডার্স, আযাকশন এগেইনস্ট হাঙ্গার ও যুক্তরাজ্যের মুসলিম এইড সহ কয়েকটি এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। কিন্তু গ্লোবাল রোহিঙ্গা সেন্টার তাদের কার্যক্রম চলমান রেখেছে । ২০১৪ সালে গ্লোবাল রোহিঙ্গা সেন্টারের যাত্রা শুরু হয়। ভারতের দিল্লিতে এই প্রতিষ্ঠানের ভারত শাখা খোলা হয় ২০১৪ সালে। গ্লোবাল রোহিঙ্গা সেন্টারের পেছনে কুশীলব হিসেবে কাজ করছে কয়েকটি পশ্চিমা দেশ । রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে রয়েছে এই এনজিওর গভীর সখ্য । ২০১৫ সালের ২৩ নভেম্বর আমাদের সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং জঙ্গি সংগঠন জেএমবি, জেএমজেবি, হুজি এবং পাকিস্তানভিত্তিক লক্ষর-ই-তৈয়বা, জইশে মুহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্রের যোগান দেয়। আর এদের অর্থ সহায়তা প্রদান করে সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক। ফলে এই রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো সক্রিয়ভাবে মিয়ানমারের আরাকান অঞ্চলে নানা রকমের জঙ্গি অপারেশন পরিচালনা করে । “রাবেতা আল ইসলামী’ নামে একটি এনজিও মধ্যপ্রাচ্যের টাকায় নানা ছদ্মবেশে রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি প্রশিক্ষণ ও সশস্ত্র তৎপরতায় জড়িত ৷’ উখিয়া পালংখালী ইউনিয়নের বাসিন্দা সোহেল জানান, কিছু এনজিও রোহিঙ্গাদের প্রকৃত সেবায় এগিয়ে এলেও অধিকাংশ এনজিও সেবার নামে ব্যবসার ফাদ পেতে বসেছে। রোহিঙ্গাদের জন্য যেসব বরাদ্দ নিয়ে আসে তার চার ভাগের এক ভাগও তারা পায় না। আবার রোহিঙ্গাদের অসহায় দেখিয়ে সাহায্যের নামে বিভিন্ন ফাউন্ডেশন কিংবা সংস্থা গড়ে তুলে মধ্যপ্রাচ্যে বেপরোয়া চাদাবাজি করছে এক শ্রেণীর ধর্মব্যবসায়ী। অসহায় ও দুস্থ লোকদের জীবনচিত্র মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ধনকুবের কাছে তুলে ধরে তাদের মাঝে সহানুভূতি সৃষ্টি করে এসব ব্যক্তিরা কোটি কোটি টাকার সাহায্য হাতিয়ে নিচ্ছে। কক্সবাজার জেলার প্রায় প্রতিটি এলাকায় এই ধরনের অসংখ্য সাহায্যকারী সংস্থা গড়ে তোলা হয়েছে। কক্সবাজার ও বান্দরবানে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তার নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে আত্মসাৎ করছে সংঘবদ্ধ এই গ্রুপ । বিতর্কিত এই এনজিও কর্মকান্ডের কারণে রোহিঙ্গারা বেপরোয়া শরণার্থী ক্যাম্পে । এরা ওয়ার্ল্ড আযাসেম্বলি ফর মুসলিম ইয়ুথের (ওয়ামি) নামে কক্সবাজারে সক্রিয় । ৫১৯ ২৬০ রোহিঙ্গাদের উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকতা দেওয়া হয় সৌদি আরবভিত্তিক এনজিও রাবেতা আল আলম ইসলামীর মাধ্যমে । ১৯৭৮ সালে মিয়ানমার থেকে আসা তিন লক্ষাধিক রোহিঙ্গার জন্য এই সৌদি এনজিও সেবার আড়ালে জামায়াত শিবিরের আদর্শ বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রেখেছিল । সেই সময়ই কক্সবাজারের রামু উপজেলার ধোয়া পালং এলাকায় সরকারি ১০ একর জমি নিয়ে এনজিওটি স্থাপন করে একটি হাসপাতাল । এই হাসপাতালে রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ থাকায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এনজিওটির কার্যক্রম বন্ধ করে দেয়। জন্য কোটি কোটি টাকার তহবিল পাঠানো হয়। বিভিন্ন মুসলিম দেশের এনজিও ও ব্যক্তিগতভাবে পাঠানো এসব তহবিল রোহিঙ্গাদের দেওয়ার ব্যাপারে সরকারি অনুমোদন থাকে না। এ কারণেই সীমান্তের রোহিঙ্গা শিবির নিয়ন্ত্রক হিসেবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যারা কাজ করেন তারা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতারা এই তহবিলের টাকা পেয়ে থাকেন। সরকারের অনুমতি ছাড়া রোহিঙ্গা শিবিরে ব্যক্তিগতভাবে কোরবানির গরুর মাংস বিলি করতে গেলে ২০১২ সালের ২৯ অক্টোবর তুরস্কের একজন সাবেক পার্লামেন্ট সদস্যসহ ১৭ বিদেশি নাগরিককে আটক করা হয়েছিল। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালের পর থেকে এ দেশীয় মৌলবাদীগোষ্ঠী জামায়াত-হেফাজত বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গারা । সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন এবং মিছিল মিটিংয়ে যোগ দেয় বেশিরভাগ সন্ত্রাসী রোহিঙ্গার দল । অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার জেলার প্রায় ৫০ শতাংশ মসজিদের ইমাম রোহিঙ্গা বংশোড্ূত। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতা করছে রোহিঙ্গা মৌলভীরা। ওই সব ইমাম কিংবা শিক্ষক বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জিহাদ সংশ্লিষ্ট উগ্রপন্থা সম্পর্কে শিক্ষা দিচ্ছে । একই সঙ্গে তারা স্থানীয় মুসলমানদের ব্ল্যাকমেইল করে তাদের পক্ষে টানছে। ভুয়া ঠিকানা সংবলিত পাসপোর্ট ভিসা নিয়ে মধ্যপ্রাচ্৮সহ বিভিন্ন দেশে পাড়ি জমানো রোহিঙ্গাদের অপরাধের কারণে ইমেজ সঙ্কটে পড়ছে; বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকরা । এছাড়াও রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর সংশ্লিষ্ট এনজিও ইন্টিগ্রেটেড হিউম্যান এপ্রোচ, মানবকল্যাণ, করুণা, সমন্বয়হীনতায় মানবিক উদ্যোগ, ওয়ামী সংস্থার মাধ্যমে বিভিন্ন এলাকায় মসজিদ, টিউবওয়েল স্থাপন করে ফটোসেশনের মাধ্যমে চিত্র সংগ্রহ করে বহির্বিশ্বে প্রেরণ করে থাকে । ওই সব এনজিও সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের নামে বিপুল অর্থ আনা হয় অবৈধ পথে । এ সব এনজিও কক্সবাজার ও বান্দরবান অঞ্চলে পরিচালিত ওয়ামী একাডেমি, কক্সবাজারের কলাতলী ইসলামী সেন্টার ও বিসিক এলাকায় আদর্শ শিক্ষা নিকেতনসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে রোহিঙ্গা শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠদান ও সহযোগিতার নাম দিয়ে কার্যক্রম চালাচ্ছে। আরএসও জঙ্গিদের এ তৎপরতার সাথে মুসলিম এইড, ইসলামী রিলিফ, করুণা, ইমাম মুসলিম, দারুল আনসার, সমন্বিত মানবিক উদ্যোগ নামের কয়েকটি এনজিও ৫২০
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।