রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিওগুলোর কার্যক্রম এনজিও ব্যুরোর তথ্যমতে, দেশে বর্তমানে বৈদেশিক অনুদান নিয়ে কাজ করে এমন দেশি-বিদেশি ২ হাজার ৬২৫টি এনজিও রয়েছে। এর মধ্যে বিদেশি এনজিও ২৫৯ এবং দেশি ২ হাজার ৩৬৬ । এনজিও ব্যুরোর কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নয়টি খাতে কাজ করছে দেশি-বিদেশী শতাধিক এনজিও ৷ খাতগুলো হলো খাদ্য, স্যানিটেশন, বাথরুম, নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, কম্বল বা কাপড় বিতরণ, স্বাস্থ্যসেবা ও গৃহস্থালি দ্রব্যাদি বিতরণ । মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের তথ্যমতে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে অবস্থান করছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা । এসব রোহিঙ্গা শিবিরে ১৫৬টি এনজিও কাজ করছে। এর মধ্যে ৮০টি আন্তর্জাতিক এনজিও এবং বাকিগুলো জাতীয় ও স্থানীয় এনজিও । তারা রোহিঙ্গাদের আবাসন, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪৭৩টি স্থানীয় ও ২৫টি বিদেশি এনজিওকে এনজিও ব্যুরোর তালিকাভুক্ত করা হয়েছে। জেনারেল যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ । ২০২১ সালের ২০ জুন দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইউএন, আন্তর্জাতিক, জাতীয়, স্থানীয়সহ মোট ১৫৬টি বেসরকারি সংস্থা কাজ করে। এর মধ্যে ৯টি ইউএন, ৫৬টি আন্তর্জাতিক সংস্থার এনজিও । বাকিগুলো জাতীয় ও স্থানীয় বেসরকারি সংস্থা ৷ ২০১৯ সালের তথ্য অনুযায়ী, টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে জাতীয়, আন্তর্জাতিকসহ মোট ১৪৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করেছিল টেকনাফে ।' বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১টি বেসরকারি সংস্থাকে (এনজিও) প্রত্যাহার করা হয়েছে। মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়া থেকে সর্বমোট ১৫৬টি এনজিও ক্যাম্পগুলোতে কার্যক্রম চালিয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ২০১৮ সালের ১৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা ধরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৪১টি এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও বিষয়ক ব্যুরো । রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিষিদ্ধ ঘোষিত এনজিও: ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা সঙ্কট শুরুর পর নানা অভিযোগে নিষিদ্ধ ঘোষিত এনজিওগুলোর মধ্যে রয়েছে ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামিক এইড, মুসলিম এইড ইউকে, আযাকশন এগেইনস্ট হাঙ্গার, মেদসা সঁ ফ্রতিয়ে (এমএসএফ), স্মল কাইন্ডনেস বাংলাদেশ বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি ও নমিজান আফতাবি, ফ্রেন্ডশিপ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, আল মারকাজুল ইসলামী বাংলাদেশ, ঢাকা আহ্ছানিয়া মিশন, গ্রামীণ ৫১৫ ২৫৮ কল্যাণ, অগ্রযাত্রা, নেটওয়ার্ক ফর ইউনিভার্সাল সার্ভিসেস অ্যান্ড রুরাল আাডভান্সমেন্ট, মুক্তি, ব্যুরো-বাংলাদেশ, এসএআর, আসিয়াব, এসিএলএবি, এসডব্লিউএবি, ন্যাকম, এফডিএসআর, জমজম বাংলাদেশ, আমান, ওব্যাট হেলপার্স, হেল্প কক্সবাজার, শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলুম অরফানেজ, ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল আ্যান্ড হিউম্যান ত্যাফেয়ার্স, লিভার্স, লোকাল এডুকেশন ত্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আাসোসিয়েশন অব জোনাল ত্যাপ্রোচ ডেভেলপমেন্ট, হিউম্যান এইড ত্যান্ড রিলিফ অর্গানাইজেশন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, হোপ ফাউন্ডেশন, ক্যাপ আনামুর, টেকনিক্যাল আ্যাসিস্ট্যা্স ইনকরপোরেশন, গরীব, এতিম ট্রাস্ট ফাউন্ডেশনসহ ৪১টি এনজিও । বিদেশি অর্থায়নে বেশ কয়েকটি ইসলামিক এনজিও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে অর্থ এসেছে মূলতঃ জাকাত, ফেতরা, ধর্মীয় শিক্ষা ও এতিমখানা পরিচালনার নামে । অনাধুনিক ও ধর্মীয় গৌড়ামির আদলে গড়ে ওঠা কওমি মাদ্রাসার নামে টাকা এনে কোমলমতি কিশোরদের ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি তাদেরকে জিহাদির জন্য প্রশিক্ষণ দেয়া হয়। চট্টগ্রাম অঞ্চলে ১৯৯১ সালে ভয়াবহ পাশাপাশি কিছু ইসলামিক এনজিও সাহায্য দেয়ার নামে তাদের কার্যক্রম শুরু করে। এরপরে আন্তর্জাতিক ইসলামিক এনজিওগুলো শক্তিশালীভাবে কার্যক্রম শুরু করে বাংলাদেশে । তাদের কার্যক্রমের মধ্যে ছিল- বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, বসত-বাড়ি নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সেনিটেশন মা ও শিশু স্বাস্থ্য ইত্যাদি । এরপরেই ইসলামিক এনজিওগুলো শুরু করে তাদের মূল কার্যক্রম, অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি তৈরির মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম । এজন্য তারা প্রথমেই বেছে নেয় চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলো। তারা জঙ্গি তৈরির জন্য সামরিক প্রশিক্ষণের গোপন আস্তানা গড়ে তোলে । এজন্য ব্যবহার করে মসজিদ ও মাদ্রাসাগুলো। এসময় রাজশাহীতে আত্মপ্রকাশ করে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ- সংক্ষেপে জেএমবি । জানা যায়, সৌদি আরব-ভিত্তিক ইসলামিক এনজিও আল হারমাইন ইসলামিক ফাউন্ডেশন সে সময় রাজশাহী অঞ্চলে বিশ কিছু মসজিদের অবকাঠামো নির্মাণের জন্য সাহায্য প্রদান করেছিল। এছাড়াও রমজান মাসে মসজিদে ইফতার পার্টির নামেও অর্থ এনেছে। এর নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক আসাদুল্লাহ গালিব । তিনি প্রতি রমজান মাসে ইফতারের জন্য প্রায় ১২ লক্ষ টাকা খরচ করেন রাজশাহীর বিভিন্ন মসজিদে । পরবর্তী সময় খুলনা-সাতক্ষীরা, ফরিদপুর, কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য উট্টগাম অঞ্চলে ইসলামিক এনজিওগুলো তাদের কার্যক্রম সম্প্রসারিত করে । পাশাপাশি আল মারকাজুল ইসলামী, রাবেতা আল ইসলামীসহ কয়েকটি এনজিও বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন খাতে । ৫১৬
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।