৩১. রোহিঙ্গা সাহাবা ২০২১ সালের জানুয়ারিতে রোহিঙ্গা নাগরিক আব্দুর রহিমের নেতৃত্বে উখিয়া বালুখালী শরণার্থী ক্যাম্পে আত্মপ্রকাশ করে রোহিঙ্গা সাহাবা নামের একটি সংগঠন। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়ায় ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ছিলেন। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সোচ্চার থাকা রোহিঙ্গাদের শীর্ষনেতা মাস্টার মুহিবুল্লাহ'র হত্যাকাণ্ডের পর দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিয়ে চলে নানা রকম যুক্তি উপস্থাপন । সেই সঙ্গে সন্দেহ করা হয় আরসা ও আল ইয়াকিন নামের সংগঠনকে । এরপর আলোচনায় এসেছে “রোহিঙ্গা সাহাবা” নামে একটি নতুন রোহিঙ্গা জঙ্গি সংগঠন । “রিয়েল ভয়েজ অব রোহিঙ্গা নামের ওয়েবপেজের একটি অডিও বিশ্লেষণ করে জানা গেছে, দলে ভেড়াতে না পেরে মুহিবুল্লাহকে হত্যা করে সংগঠনটির সশস্ত্র সন্ত্রাসীরা । এই সংগঠন থেকেই মুহিবুল্লাহকে হত্যার ১৫-২০ দিন আগে থেকে হুমকি দেয়া হচ্ছিল । রিয়েল ভয়েজ অব রোহিঙ্গা নামের ওয়েবসাইটের ওই অডিওতে শোনা যায়, রোহিঙ্গা জঙ্গি সংগঠন সাহাবার এক নেতা বলছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ডেকে জানতে চেয়েছি, কেন সে রোহিঙ্গাদের বাংলাদেশ ছাড়া করতে চায়। কেন রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চায় । অডিওর শেষের দিকে বলা হয়, দলে ভেড়াতে না পেরে মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ ১৯৯২ সালে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসেন । রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর মুহিবুল্লাহ মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসেন। এরপর থেকেই তিনি কক্সবাজারের বিভিন্ন স্থানে বসবাস করেন। তবে মাঝেমধ্যেই তিনি মিয়ানমারে গিয়েও অবস্থান করতেন। সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাদের হাত থেকে প্রাণে বাচতে মংডু টাউনশিপের সিকদারপাড়া গ্রাম থেকে তিনি দ্বিতীয় বার বাংলাদেশে পালিয়ে আসেন । ২০০০ সালের শুরুতে ১৫ জন সদস্য নিয়ে মুহিবুল্লাহ গড়ে তোলেন “আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস ত্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) নামের একটি রোহিঙ্গাদের অধিকার আদায়ের সংগঠন। রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু সংগঠন কাজ করলেও মুহিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত এআরএসপিএইচ সংগঠনটি বেশ শক্তিশালী । রাখাইন রাজ্যে থাকতে মুহিবুল্লাহ স্কুলে রোহিঙ্গা ছেলেমেয়েদের পড়াতেন । এজন্য তিনি মাস্টার মুহিবুল্লাহ নামেও পরিচিত । রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে বেশ সক্রিয় ছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। মাস্টার মুহিবুল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্মে ৫১৩ রোহিঙ্গাদের অধিকার ও স্বার্থ নিয়ে কথা বলতেন । বাস্তুচ্যুত রোহিঙ্গা হলেও মুহিবুল্লাহ বিচরণ করেছেন অনেক দেশে । সাক্ষাৎ করেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে। জাতিসংঘ মহাসচিবসহ যত বিদেশি প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে গেছেন তাদের প্রত্যেকের সঙ্গেই রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে মুহিবুল্লাহ'র সাক্ষাৎ হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার সফর করেছেন তিনি । ২০১৯ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সঙ্গে ১৭ দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের ২৭ প্রতিনিধি সাক্ষাৎ করেন সেখানেও যোগ দেন তিনি । এবং রোহিঙ্গাদের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত হন। তবে তার মূল উত্থান হয় ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের ২য় বর্ষপূর্তিতে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে সমাবেশের আয়োজনের মাধ্যমে । ওই দিন মাত্র কয়েক ঘণ্টার প্রস্তুতিতে তিনি কয়েক লাখ রোহিঙ্গার সমাবেশ ঘটিয়ে আলোচনার তুঙ্গে চলে আসেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকারসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন মাস্টার মুহিবুল্লাহ । আন্তর্জাতিক আদালতের কাছে রোহিঙ্গা গণহত্যার তথ্য সরবরাহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রোহিঙ্গাদের ওপর নিপীড়নের তথ্য সংগ্রহ ও অনুসন্ধানে জাতিসংঘ গঠিত স্বাধীন সত্যানুসন্ধানী মিশনের তদন্তেও নানাভাবে সহযোগিতা করেছিলেন মুহিবুল্লাহ। তার প্রচেষ্টায় মিয়ানমারের সামরিক নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগে আন্তর্জাতিক সমর্থন মিলেছিল। এইসব কারণেই রোহিঙ্গাদের কাছে তার তুমুল জনপ্রিয়তা ছিল। ২০২১ সালের শুরু থেকে মুহিবুল্লাহ প্রচার করছিলেন যে, মিয়ানমারে জাতীয় এক্যমতের সরকার (ইউএনজি) ক্ষমতাসীন হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে । রোহিঙ্গারা নিজ ভূমে মিয়ানমারে ফিরে যেতে চান জানিয়ে বিবৃতিও দিয়েছিলো মুহিবুল্লাহর নেতৃত্বাধীন রোহিঙ্গাদের সংগঠন “আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস ত্যান্ড হিউম্যান রাইটস’ । ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হত্যাকাণ্ডের সময় মুহিবুল্লাহর সঙ্গে এআরএসপিএইচ এর অফিসে অবস্থানকারী প্রত্যক্ষদর্শী মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহর দাবি, “তার ভাই মুহিবুল্লাহকে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নেতা নামে পরিচিত মাস্টার আব্দুর রহিম, মুর্শিদ, লালুসহ ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র গ্রুপ ৷” প্রথম আলো, ৩০ সেপ্টেম্বর ২০২১) ৫১৪
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।