আবুজার আল ইয়াকিনের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ ব্যবস্থা রক্ষা করেন । পাকিস্তান, উজবেকিস্তান, আফগান, কাশ্মীর ও সিরিয়াসহ আরব দেশের সাথে ইয়াকিনের সম্পর্ক তৈরিতে তিনি কাজ করেন । মুফতি আবুজারের একটি ভিডিওতে তিনি বলেন, প্রিয় বার্মাবাসী,আপনাদের আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, যতদিন বার্মায় সেনাশাসন ছিলো ততদিন আমরা জুলুম, অত্যাচারের মধ্যেই ছিলাম, যখন অং সান সুচি গণতন্ত্র নিয়ে ক্ষমতায় আসলো, রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার কমে আসবে, এটা ছিলো আমাদের ভুল ধারণা । গণতন্ত্র মুসলমানদের শান্তি দিতে পারে না, এখন যে জুলুম চলছে এটা অং সান সুচির গণতন্ত্রের আমলেই চলছে। অতএব, আমার মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় বর্মী ওলামায়ে কেরাম, বর্মী মুজাহিদ নেতারা আপনারা জিহাদের জন্য বের হয়ে আসুন। যতদিন আমরা এই অস্ত্র হাতে না উঠাবো, কাফেরদের মাথায় এই অস্ত্র দিয়ে গুলি না করবো; ততদিন তারা আমাদের ভয় পাবে না। নবী (সঃ) বলেন, শক্তিশালী মুসলমান দুর্বল মুসলমানের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। যদি আপনারা বার্মার রোহিঙ্গা মুনলমানদের ভালোবাসেন; তাহলে হে যুবক ভাইয়েরা, বড় ভাইয়েরা, ওলামায়ে কেরামগণ আমার পক্ষ হতে আপনাদের কাছে আবেদন,আপনারা জিহাদের জন্য বের হয়ে আসুন ৷ হে বার্মার মুসলমান আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা চেষ্টা করছি কাফেরদের বড় শক্তিকে ধ্বংস করতে, আমার ভাইয়েরা জিহাদের মাঠে আছি আপনারাও আসুন, অর্থ আর অস্ত্র কোনো কমতি হবে না। ২০১৬ সালের ৯ই অক্টোবর মিয়ানমারের কিকানপিন বর্ডার গার্ড হেড কোয়ার্টার ও আশে পাশের দুটি পুলিশ চেকপোষ্টে এক অতর্কিত হামলা চালিয়ে মিয়ানমার পুলিশের ৯ সদস্যসহ ১৪ জনকে হত্যা করে এবং বিভিন্ন ধরনের ৪৮টি অস্ত্র ও ৬৬২৪ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। পরবর্তীকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে হামলাকারীদের দুই জনকে ধরে ফেলে । বাকী জঙ্গিরা মংডু শহরে অবস্থান নেয়। দেশ থেকে এই হামলার জন্য অর্থ এবং অন্যান্য সাহায্য পেয়েছিল। পুলিশের উপর এই হামলার দায় স্বীকার করে একটি জঙ্গি সংগঠন বিবৃতি দিয়েছে। হামলাতে অংশ নেওয়া ১২ জন জঙ্গি বাংলাদেশের হীলা রিফিউজি ক্যাম্পের । বিবিসির বিভিন্ন পাতা বিশ্লেষণ করে জানা গেছে, হরকাতুল ইয়াকিন নামের এই জঙ্গি সংগঠনটি সরাসরি পাকিস্তানের তালেবান ও আল কায়েদা থেকে সহযোগিতা পায় এবং তাদের লক্ষ্য ও মিয়ানমার থেকে আলাদা হয়ে যাওয়া । তিনি ভিডিওতে রোহিঙ্গাদের আহবান জানিয়ে জিহাদের ডাক দিয়েছেন। ২০১৭ সালের ১৫ আগস্ট রাখাইন রাজ্যে হরকাতুল ইয়াকিন নামে রোহিঙ্গা সংগঠনটি মুসলিমদের ওপর বর্বর নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের আহবান জানালেন । আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গারা দলে দলে সংগঠনটিতে যোগ দিয়েছিল। ৫১১ ২০১৭ সালে অক্টোবর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার রোহিঙ্গা যোগ দিয়েছিল বলে জানা গেছে। ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে পুলিশ বাহিনীর ৪টি ক্যাম্পে একসঙ্গে হামলা চালিয়ে হরকাতুল ইয়াকান তাদের শক্তির কথা জানান দেয়। ওই হামলায় পুলিশের ৯ সদস্যকে হত্যা করে ৬৩টি অস্ত্র লুট করে। ঘটনার পরই ইন্টারনেটে ভিডিও আপলোড করে হামলার দায় স্বীকার করে সংগঠনটি । ৩০. আরাকান রোহিঙ্গা স্টুডেন্ট ডেমোক্রেসি এসোসিয়েশন ২০১৬ সালে আরাকান রোহিঙ্গা স্টুডেন্ট ডেমোক্রেসি এসোসিয়েশন নামে জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে । কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রেজিস্ট্রাট ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা মোঃ ইউনুছ এ দেশীয় জঙ্গিদের সহযোগিতায় রোহিঙ্গাদের উৎসাহিত করতে একটি নতুন জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই ওই তা সিডার নেন কিনি সেরে হি জাবের। ওই কমিটির সেক্রেটারী মোঃ নাজিম উদ্দিন হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ ফারুক, আইনি পরামর্শক এম এ রহিম, অর্থ সংগ্রহকারী সদস্য ডাঃ নুরুল হক সহ ২০ জন সদস্য নিয়ে এ আরাকান রোহিঙ্গা স্টুডেন্ট ডেমোক্রেসি এসোসিয়েশন (এ আর এস ডি এ) গঠন করা হয়েছে। এই সংগঠন আটকা পড়া রোহিঙ্গাদের এবং বহিরাগত রোহিঙ্গা শিবিরের পাশে অবস্থানকারী রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করেন। গঠন করা হয় এই রোহিঙ্গা সংগঠনের ক্যাম্প ম্যানেজম্যন্ট কমিটিও । এ সব রোহিঙ্গারা জঙ্গি মনোভাব নিয়ে আচরন করলেও ক্যাম্প কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। ক্যাম্পের অভ্যন্তরে ইন্টারনেটের মাধ্যমে দেশে বিদেশে রোহিঙ্গাদের জঙ্গি কার্যক্রমের চিত্র পাচার করে আসলেও দেখার কেউ নেই । যার ফলে উগ্রপন্থী এ সব রোহিঙ্গারা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। রোহিঙ্গাদের শাসন করছে ওই রোহিঙ্গা জঙ্গিরা । ক্যাম্পের চার পাশে ঘেরা ভেড়া না থাকায় রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে প্রতিদিন অচেনা মানুষের আনা গোনা বৃদ্ধি পেলেও প্রশাসনের নজর নেই। আরাকান রোহিঙ্গা স্টুডেন্ট ডেমোক্রেসি এসোসিয়েশন নামের জঙ্গি সংগঠনের প্রেসিডেন্ট মোঃ ইউনুছ কুতুপালং ক্যাম্পের অভ্যন্তরে অবস্থান করে এ জঙ্গি তৎপরতা চালালেও ক্যাম্প পুলিশের টনক নড়ছে না। যার ফলে সাধারন রোহিঙ্গাদের হুমকি দিয়ে জঙ্গি সংগঠনে নাম লিখিয়ে পুরো রোহিঙ্গা শিবির শাসন করছে। তিনি বিভিন্ন দেশ থেকে অর্থ অনুদান এনে ক্যাম্পে অবস্থানকারী শাহ আলম, শুক্র, বশির আহম্মদ, মৌলা, জিয়াউল, মোঃ ইলিয়াছ, মোঃ দেলোয়ার ও মোঃ ইউছুপ ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গাদের প্রত্যবাসন বিরোধী কার্যকালাপ চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ছাত্র যুবকদের কাছে এই জঙ্গি সংগঠনের জনপ্রিয়তা রয়েছে। রোহিঙ্গা ছাত্র যুবকরা এই সংগঠনের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ৫১২
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।