দুর্গম এলাকায় একটি “স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার গোপন মিশন নিয়ে কাজ করছে সশস্ত্র জঙ্গিরা। বান্দরবান-মিয়ানমার সীমান্তে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মিশন বাস্তবায়ন করতে প্রথম দফায় ২০১১ সালে থানচি ও আলীকদমের মাংগুমঝিরির গহিন মাহফুজ (৪০)। সে সময় তিনি নিজেকে কৃষক হিসেবে পরিচয় দিতেন । পার্বত্যবাসীরা আপাত “নিরীহ কৃষক’, বিনীয় ও ভদ্র ব্যক্তিটিকে খুব সহজেই বিশ্বাস করেছিল । সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, এই শামীম ২০০৫ সালে চাষবাস করার নামে থানচির বলিপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সংরক্ষিত পাহাড়ি জমি ইজারা নিয়ে ভুট্টার চাষ শুরু করেন। স্থানীয় চাকমা, মারমা, ম্রোসহ অন্য পাহাড়িদের সঙ্গে তিনি সখ্য গড়ে তোলেন । তামাকের চাষের পরিবর্তে ভুট্টার চাষ করায় পাহাড়িদের মুখে মুখে তার নাম হয়ে যায় ‘ভুট্টা শামীম’ বা ‘ভুট্টা কম্পানি'। থানচি ও আলীকদমের মাংগুমঝিরি এলাকায় ঘাটি গেড়ে সপরিবারে বসবাস শুরু করেন তিনি । চাষবাসের কাজে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক সংগ্রহ করার নামে দলে ভেড়ান ১৫-২০ জন জঙ্গি (কালের কণ্ঠ, ৩০ সেপ্টেম্বর ২০১২) গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, শামীম মাহফুজের (৪০) গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কচুয়া সরদারপাড়ায় এবং তার সহযোগী ইসমাইলের (৩৬) গ্রামের বাড়ি চাদপুর জেলার বাহরপুর বাংলাবাজারসংলগ্ন এলাকায় । গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট, আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধে ব্যবহৃত বোমা বানানোর কৌশল-সংক্রান্ত সচিত্র নথি, সফটওয়্যার, সিডি, ডেটা কেবল, হেডফোন, ছোট কোরআন শরীফ, ইলেকট্রনিক সুইচ, মোবাইল ফোনের আযান্টেনা, গান পাউডার, পাথর ভাঙার রড, পেরেক, আটটি জ্যাকেট, আটটি কম্বল, বোমা তৈরির কলাকৌশল ও ইসলাম ধর্মসংক্রান্ত বিভিন্ন পুস্তক সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। শামীম ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিএনপি-জামায়াত আমলে চারদলীয় জোট সরকারের সময় উনুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেও পরে তাকে বহিষ্কার করা হয়েছিল। জামায়াতুল আরাকান সদস্যরা পার্বত্য চট্টগ্রামের গহিন অরণ্যে তাদের ঘাটির মাধ্যমে জঙ্গিদের সশস্ত্র প্রশিক্ষণ দিতেন । ২৯. হরকাতুল ইয়াকিন হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান বার্মা এর প্রতিষ্ঠাতা আবদুল কুদ্দুস বর্মি আতাউল্লাহকে নিয়ে ২০১৩ সালের শুরুতে ইয়াকিন গড়ে তোলেন। বর্তমানে সংগঠনটির আমির ও সামরিক শাখার নেতৃত্বে আছেন আতাউল্লাহ। তিনি ছাড়াও শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন মাওলানা মুফতি জিয়াউর রহমান, মুফতি আবুজার আজ্জাম, মাওলানা আবুল কালাম,মুহাম্মদ হামজা,ফাইজুল্লাহ ও মাওলানা আবদুল হামিদ ৷ শীর্ষ নেতাদের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়বার গভীর সম্পর্ক রয়েছে। ৫০৯ প্রতিষ্ঠাতা আবদুল কুদ্দুস বর্মি এবং অপর শীর্ষ নেতা মাওলানা আবদুল হামিদ পাকিস্তানে অবস্থান করে সংগঠনটির জন্য তহবিল সংগ্রহ করছেন। মাওলানা ওস্তাদ ওয়াজির,আবুজার ও ফাইজুল্লাহ আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করেন। বর্তমানে রোহিঙ্গা শিবিরগুলোতে হরকাতুল ইয়াকিন তথা আল ইয়াকিন নামের একটি সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ বেশ সক্রিয় রয়েছে। আল ইয়াকিন নামের সংগঠনটির বেশির ভাগ রোহিঙ্গা আগে আরএসও নামক সংগঠনে ছিল। আল ইয়াকিন সংগঠনকে রোহিঙ্গাদের অনেকেই আরসা হিসেবেও বলে থাকে । সংগঠনটিতে রয়েছে হাজার হাজার রোহিঙ্গা তরুণ ও যুবক ৷ সাধারণ রোহিঙ্গাদের কাছে আল ইয়াকিন নামের সশস্ত্র সংগঠনটি একটি বড় ধরনের আতঙ্কের নাম। অন্যদিকে রোহিঙ্গাদের কাছে আরেক ত্রাস হিসেবে পরিচিত হচ্ছে “ডাকাত বাহিনী'। এসব রোহিঙ্গা মূলত ডাকাতি এবং মানবপাচার কারবারের জন্যই এমন সশস্ত্র পেশা বেছে নিয়েছে । তবে ক্যাম্প ছেড়ে এসব রোহিঙ্গা বাংলাদেশের মূল ভূখণ্ডেও মাঝে মাঝে ডাকাতি করায় তারা এখন দেশের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দেখা দিয়েছে । উখিয়া-টেকনাফের পাহাড়ি এলাকাগুলোতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সশস্ত্র রোহিঙ্গারা । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের মূর্তিমান আতঙ্ক “আল- ইয়াকিন' ৷ রোহিঙ্গাসহ স্থানীয় বাংলাদেশিদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে এ বাহিনীর সদস্যরা । কক্সবাজার ও টেকনাফের প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আল-ইয়াকিনের সদস্যরা ৷ মিয়ানমারের পাশাপশি বাংলাদেশেও আধিপত্য বিস্তারের অপহরণের পর মুক্তিপণ আদায়, ডাকাতি ও মাদকের টাকায় আগ্নেয়াস্ত্র সংগ্রহসহ নানা অপরাধে জড়িত এই বাহিনী । ইউটিউবে তাদের বেশ কয়েকজন নেতা নিয়মিত ভিডিও প্রচার করেন। ২০১৭ সালের ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে আল-ইয়াকিনের নেতারা দাবি করেন, ‘চট্টগ্রাম ও কক্সবাজার আরাকানের অংশ। তারা এতদিন মিয়ানমারের রাখাইনে ছিলেন। এখন তাদের আরেক রাজ্য কক্সবাজারে এসেছেন। তারা এখানেই থাকবেন ৷’ রোহিঙ্গাদের দাবি আদায়ের কথা বললেও ক্যাম্পের ভেতরে রোহিঙ্গাদের নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িত আল-ইয়াকিনের সন্ত্রাসীরা। ২০২০ সালের মার্চে উখিয়ার বালুখালি ক্যাম্পে ভয়াবহ যে আগুনের ঘটনা ঘটে তা ছিল আল- ইয়াকিনের নাম রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা আগুন দিয়ে অসংখ্য রোহিঙ্গা নারী। আল-ইয়াকিন সদস্যদের ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে শরণাপন্ন হয়েছেন। স্থানীয় অধিবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায় নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। মুক্তিপণ দিতে না পারলে নির্জন পাহাড়ে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার ঘটনাও ঘটেছে। মুফতি আবুজার আজ্জাম হরকাতুল ইয়াকিন আন্তর্জাতিক নেতা এবং সামরিক কমান্ডার হরকাতুল জিহাদ উজবেকিস্তান। মুফতি ৫১০
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।