শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হিসেবেও । রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান মুভমেন্ট, আরাকান পিপলস ফ্রিডম পার্টি, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও), হরকাতুল জিহাদসহ কয়েকটি জঙ্গি সংগঠন এখন একটি গ্রুপে কাজ করছে। আরাকান ইউনাইটেড ফোর্স সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত । তাদের রয়েছে প্রচুর দেশীয় ও বিদেশী অস্ত্র ৷ ২৭. আরাকান মুজাহিদীন ১৯৯৬ সালে মিয়ানমারে গড়ে উঠে রোহিঙ্গা জঙ্গি সংগঠন “আরাকান মুজাহিদীন’ ৷ তাদেরকে প্রতিষ্ঠাকালীন বিভিন্নভাবে সহায়তা করছিল ইন্ডিয়ান মুজাহিদীন । ইতোমধ্যে সংগঠনটি জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে রাখাইন প্রদেশের ৩০০ রোহিঙ্গা যুবককে । প্রশিক্ষণের রূপরেখা তৈরি করে দিয়েছিল ইয়াসিন ভটকল। তিনি সেই সময়ে গড়ে উঠা “আরাকান মুজাহিদীন'-এর অন্যতম ফান্ড । ‘স্লিপার সেল’ গড়তে সংগঠনের নির্বাচিত তখন কয়েকজনকে বিশেষ প্রশিক্ষণও দিয়েছিল ইয়াসিন ভটকল। রোহিঙ্গা জঙ্গিদের মুখপত্র আর-রিবাত পত্রিকার ২০২০ সেপ্টেম্বর সংখ্যায় এক প্রতিবেদনে বলা হয়েছে, “১৯৯৬ সালের মার্চ মাসে সংগঠন গড়তে উত্তর-পূর্ব ভারতের ভটকল। একই সময়ে করাচি থেকে সেখানে গিয়েছিল লক্কর-ই-তৈয়বার নেতা হাফিজ সাঈদ। বৈঠকে ছিল মিয়ানমারের হিজবুল আরাকান, তেহেরিক-ই-আরাকান, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের নেতারা ১৯৯৬ সালে মার্চে রাখাইন প্রদেশের বৈঠকে ঠিক হয়েছিল, রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিরোধ করবে সংগঠনটি । সেইমতো গড়ে তোলা হয় “আরাকান মুজাহিদীন প্রতিরোধ বাহিনী গড়ে তোলার কথা বলে মাদকাসক্ত রোহিঙ্গা যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দেয়া শুরু হয়। অর্থ এবং অস্ত্রের সহযোগিতা চাইতে ওই বৈঠকে যোগ দেওয়া রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের তাত্বিক নেতা আবু আরিফ এবং স্বঘোষিত সেনা কমাভ্ডান্ট আবু সুফিয়া মে মাসে ইন্দোনেশিয়ায় যায়। তাদের উদ্দেশ্য ছিল, সেখানকার উগ্ৰ সংগঠনগুলোর সাহায্য লাভ ৷ ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি থাকায় সেখানকার উগ্র “আল গুরাবা* সংগঠনের নেতা মুহাম্মদ জিবিলের কাছ থেকে সহায়তাও মেলে ।' (রোহিঙ্গা জঙ্গিদের মুখপত্র “আর-রিবাত” পত্রিকা ২০২০ সেপ্টেম্বর সংখ্যা) আরাকান মুজাহিদীনের পাশে দাড়ায় “ইসলামিক ডিফেন্ডার ফ্রন্ট’ নামে অন্য একটি সংগঠন ৷ এর কিছুদিন পরই রাখাইন প্রদেশের জঙ্গলে শুরু হয় গোপন প্রশিক্ষণ শিবির। মাসিক আরাকান নিউজের তথ্য মতে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, রাখাইন প্রদেশে থাকা আরাকান মুজাহিদ নতুন করে সক্রিয় হয়েছে। কিন্তু সেই ভুল ভাঙ্গে ১৯৯৬ সালের মে মাসের শেষ দিকে বুদ্ধগয়ায় হামলার পর । অনুসন্ধানে জানা যায়, মিয়ানমারে গড়ে উঠেছে জঙ্গি সংগঠন “আরাকান মুজাহিদীন । সেই শিবিরে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন রোহিঙ্গা যুবক প্রবেশ করে এদেশে এবং ভারতে ধরা পড়লেও ৫০৭ যাতে যোগসূত্র খুঁজে বের করা না যায়, সেই কারণেই জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা যুবকদের বাংলাদেশ ও ভারতে ঢোকানো হয়। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সরেজমিন অনুসন্ধান করে জানা গেছে, এখন রোহিঙ্গা ক্যাম্পে পুরো রাত রোহিঙ্গা সন্ত্রাসীদের দখলে থাকে। সেখানে গড়ে উঠছে পাহাড়ি এলাকায় একাধিক অস্ত্র তৈরির কারখানা । ক্যাম্পে ক্যাম্পে পরিচিতি পাচ্ছে অস্ত্রের গুদামের । তৈরি করা অস্ত্র সাতকানিয়া, বান্দরবান, রাঙামাটি, নাইক্ষ্যংছড়ি, লামা- সীমান্ত হয়ে ক্যাম্পের সন্ত্রাসীদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে। ২৮. জামায়াতুল আরাকান জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর একটি অংশ মিয়ানমারের সকল উগ্রবাদী গোষ্ঠীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির জন্য জামায়াতুল আরাকান নামে একটি জঙ্গি গ্রুপ প্রতিষ্ঠা করেছিল ২০১১ সালে। এই সংগঠনের কয়েকজন সদস্য ২০১২ সালের ১ সেপ্টেম্বর কক্সবাজারে আটক করা হয়। আটক জঙ্গিদের মধ্যে আব্দুল্লাহ কাফি নামের একজন জঙ্গি কক্সবাজার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিতে বলেছিলেন কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম নিয়ে আরকান রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তারা । এই লক্ষ্যে মিয়ানমারের রাখাইনভিত্তিক সকল জঙ্গি গ্রুপকে একত্রিত করে জামায়াতুল আরকানের পতাকাতলে সমবেত করার চেষ্টা করে তারা । তিনি আরও জানান, তাদের এই এক্য প্রচেষ্টায় সহায়তা করছে জেএমবি, হিযবুত তাহরীর, হরকাতুল জিহাদ ও পাকিস্তানের লক্কর-ই-তৈয়বা এবং জয়শ-ই-মোহাম্মদ। তারা অর্থ সংগ্রহ শুরু করেছে এবং সামরিক প্রশিক্ষণের জন্য তারা বান্দবনের গভীরে প্রশিক্ষণ শিবির চালু করেছে। (সূত্র: দৈনিক পূর্বকোণ, ১৮ সেপ্টেম্বর, ২০১২) রোহিঙ্গা জঙ্গি সংগঠনের ইতিবৃত্ত ও রোহিঙ্গা বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধানে জানা গেছে, অনেক জঙ্গি গ্রুপ প্রশাসনের কঠোর নজরদারির কারণে নিজেদের নাশকতা মূলক জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার জন্য রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী অধ্যুষিত ও জামায়াত-শিবিরের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নিয়ে থাকে । বান্দরবান-মিয়ানমার সীমান্তে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠাই কেবল জামায়াত-শিবির ও তাদের লালিত- পালিত জঙ্গিগোষ্ঠীগুলোর উদ্দেশ্য নয়, বরং আস্তে আস্তে পুরো বাংলাদেশকে যেন আরেক দিন জঙ্গিগোষ্ঠীসমূহের আধিপত্য বেড়েই চলেছে, এখনো অব্যাহত রয়েছে। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর কালের কণ্ঠের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে সংগঠিত হচ্ছে একাধিক ইসলামি জঙ্গি গ্রুপ । বান্দরবানের থানচি ও আলীকদম এবং কক্সবাজার-সংলগ্ন মিয়ানমারের মংডু অঞ্চলের একাংশ নিয়ে দেশের ৫০৮

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।