২৬ এপ্রিল ১৯৬৪ সালে, রোহিঙ্গা জনগণের জন্য একটি স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চল তৈরির লক্ষ্যে রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট (RIF) প্রতিষ্ঠিত হয়েছিল । দলটির নাম ১৯৬৭ সালে রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট আর্মি (RIA) ৷ তারপর ১২ সেপ্টেম্বর ১৯৭৩ সালে রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) এ পরিবর্তন করা হয়। ১৯৭৪ সালের জুন মাসে, মুহাম্মদ জাফর হাবিবকে স্ব-নিযুক্ত সভাপতি, রেঙ্গুন-শিক্ষিত আইনজীবী নুরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট এবং মুহাম্মদ ইউনূস, একজন মেডিকেল ডাক্তারকে মহাসচিব হিসাবে আরপিএফ পুনর্গঠিত হয়। ১৯৭৮ সালের ৬ ফেব্রুয়ারি, জেনারেল নে উইনের সমাজতান্ত্রিক সামরিক জান্তা উত্তর আরাকানে (রাখাইন রাজ্য) অপারেশন নাগামিন (অপারেশন ড্রাগন কিং) শুরু করে, যার অন্যতম উদ্দেশ্য ছিল আরপিএফ সদস্যদের গ্রেপ্তার করা । অপারেশনটি RPF-এর মধ্যে মতবিরোধ সৃষ্টি করে, যার ফলে সংগঠনটি বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়ে, যার মধ্যে অনেকগুলি পরে ১৯৮২ সালে রোহিঙ্গা সংহতি সংস্থা (২50) হয়ে একত্রিত হয়। ১৯৮৬ সালে, আরপিএফ-এর প্রাক্তন সহ-সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে ₹50-এর একটি অংশের সাথে একীভূত হয় এবং আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট (ARIF) হয়ে ওঠে । ১৯৭৪ সালে বিশ্ব মুসলিম আন্দোলনে অনুপ্রাণীত হয়ে রাখাইনে আবার গড়ে ওঠে রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট নামে আরেকটি সশস্ত্র গ্রুপ । পরবর্তীকালে এরমধ্য দ্বন্দ শুরু হলে, অপেক্ষাকৃত বেশি ক্টরপন্থিরা বেরিয়ে এসে ১৯৮২ সালে গড়ে তোলে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। কিন্তু ১৯৮৬ সালে আরএসওতেও ভাঙ্গন ধরে । ১৯৯৮ সালে গড়ে ওঠে আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট (এআরআইএফ)। পরবর্তীকালে এই দুটি গ্রুপ এক হয়ে আবার গঠন করে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন । ১৯৮০ এবং ১৯৯০ সালে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের দুর্গম অঞ্চলে আরএসও নিজেদের ছোট ছোট ঘাটি তৈরি করে । তাদের বড় ধরনের হামলার খবর পাওয়া যায় প্রথম ১৯৮৪ সালের এপ্রিলে। তাদের অনেক যোদ্ধা বাংলাদেশ থেকে রাখাইনের মংডুতে ঢুকে পড়ে । এরমধ্যে একটি গ্রুপ নৌকা করে ঢুকে পড়ে দক্ষিণ মংডুর এক গ্রামে। ২৮ এপ্রিল মংডু শহরে তাদের পুঁতে রাখা বোমায় প্রাণ হারায় অনেক বেসামরিক মানুষ । এছাড়া বেশকিছু যোদ্ধা শহরের উপকণ্ঠেও হামলা চালায় । তবে সেসময়ও এই গ্রুপ স্থানীয়দের জোরালো সমর্থন পায়নি। ফলে নিরাপত্তা বাহিনী দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়। ২৬. আরাকান ইউনাইটেড ফোর্স ২০১৩ সালে আরাকান ইউনাইটেড ফোর্স প্রতিষ্ঠিত হয়। বান্দরবানে এখনো মিয়ানমারের ১০টি বিচ্ছিন্রবাদী সংগঠনের মোর্চা “আরাকান ইউনাইটেড’ ফোর্স-এর প্রায় পাচ হাজার সদস্য সক্রিয় রয়েছে। এসব গ্রুপ এখনো সীমান্তে লুটপাট, অস্ত্র ও মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। ২৬ আগস্ট ২০১৫ থানছি সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চার ঘন্টা বন্দুক যুদ্ধে লিপ্ত হয় সন্ত্রাসীরা । ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫০৫ যৌথবাহিনী তাদের আস্তানা থেকে উদ্ধার করে শতাধিক একে-৪৭, অর্ধশতাধিক এম-১৬ রাইফেল, বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড, লক্ষাধিক গুলিসহ আরো বিপুল পরিমাণের নানা ধরনের অস্ত্র। বান্দরবানের থানচির বড় মদক, ছোট মদক, রেমাক্রী, তিন্দু, রুমা উপজেলার রেমাত্রী প্রাংশা, চাকমা ঝিড়ি, পাইন্দু, রোয়াংছড়ির রাইক্ষং মৌজা, লেম্বু ঝিড়ি, সীমান্তের বিভিন্ন পয়েন্ট মিয়ানমারের বিচ্ছিন্নবাদী দল আরাকান আর্মি (এএ), ডেমক্রেটিক পার্টি অব আরাকান (ডিপিএ), আরাকান লিবারেশন ফ্রন্ট, আরাকান লিবারেশন পার্টি (এএলপি), মিজো বাহিনী, অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ), এনএলএফটি, রোহিঙ্গা ন্যাশনাল ও অরগ্যানাইজেশন (এআরএনও), রোহিঙ্গা সলিডারেটি অরগানাইজেশন (আরএসও), “ন্যাশনাল ইউনাইটেড অব আরাকান’ সক্রিয় রয়েছে। এসব সংগঠনের জোটকে আরাকান ইউনাইটেড ফোর্স বলা হয়। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীদের হাতে থাকা অস্ত্রশস্ত্র গুলো দেশীয় সন্ত্রাসী গ্রুপ এর হাতে স্বল্পদামে বিক্রি করে দিচ্ছে। তারা এসব আধুনিক অস্ত্র চীনসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছে । সাবেক আরাকান আর্মির সদস্য নুরুছফা আচরণের প্রতিবাদ করতে গিয়ে সশস্ত্র বিভিন্ন গ্রুপ ও স্বাধীনতাকামী সংগঠনের সৃষ্টি হয়েছে । এখনো প্রায় ৫ হাজার বিদ্রোহী সক্রিয় রয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দলের কিছু সদস্য এখনো সক্রিয় তাদের কাছে এরকম তথ্য রয়েছে । এদিকে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্য এখনো বেশ সক্রিয় রয়েছে “রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’ (আরএসও)। বর্তমানে তাদের সংখ্যা কমতে কমতে দশ হাজার বলে জানিয়েছেন স্বাভাবিক জীবনে ফিরে আসা এক সদস্য । ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে আরএসও সদস্যরা এবং দেশের বিভিন্ন স্থানে তাদের অফিস রয়েছে বলে জানিয়েছেন তিনি । ২০১৪ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা শরণার্থী শিবির এখন জঙ্গিদের নিরাপদ ঘাটি । দুর্গম এলাকায় গড়ে তোলা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। পলাতক জঙ্গিদের সংগঠিত করে প্রশিক্ষণ দিচ্ছে রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো । আর অর্থ দিয়ে সহায়তা করছে দেশি-বিদেশি কয়েকটি এনজিও | রোহিঙ্গা শিবিরে জঙ্গিদের অর্থ সহায়তার বিষয়টি প্রমাণ হওয়ায় 'মুসলিম এইড' সহ কয়েকটি এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে শিবিরগুলোতে জঙ্গিরা দিনে দিনে শক্তিশালী হচ্ছে।' (বাংলাদেশ প্রতিদিন, ৩০ এপ্রিল ২০১৪) টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরেজমিনে জানা গেছে, শিবিরগ্তলোতেও জঙ্গি প্রশিক্ষণের ক্যাম্প রয়েছে। যে কারণে জঙ্গি ক্যাডারদের এসব শিবিরই ব্যবহৃত হয়ে আসছে তাদের যোগাযোগের একটি নির্ভরযোগ্য ঠিকানা ৫০৬
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।