একটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী ছিল । ইয়াঙ্গুন শিক্ষিত আইনজীবী বর্তমান লন্ডন প্রবাসী নুরুল ইসলামের নেতৃত্বে রোহিঙ্গা যোদ্ধাদের নিয়ে গঠন করা হয়েছে এই দলটি। ১৯৯৮ সালের ২৮ অক্টোবর রোহিঙ্গা সংগঠন ARIF আরেক জঙ্গি সংগঠন RSO এর সাথে একীভূত হয় এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (ARNO) গঠন করে । রোহিঙ্গা ন্যাশনাল আর্মি (আরএনএ) এর সশস্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাদের পুরাতন সদস্যরা পরবর্তীকালে এই জঙ্গি সংগঠন যোগদান করে। নিজেদের এই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত করে। ১৯৮৬ সালে আরএসও থেকে বেরিয়ে গিয়ে নুরল ইসলাম প্রতিষ্ঠা করেন আরেকটি জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট (আরিফ)। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘ কয়েক বছর পর ১৯৯৮ সালের ২৮ অক্টোবর আরএসও এবং আরিফ উভয় সংগঠন মিলে নতুন জঙ্গি জোট গঠন করেন । আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজশেন (আরএনও) নামের যৌথ জঙ্গি সংগঠন । এর প্রধান দায়িত্ব দেওয়া হয় নুরুল ইসলামকে । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘ অনেক বছর পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি আরএসও এর সর্বশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ৩০ জুলাই আরএসও এবং আরিফ এর জোট আরএনও গ্রুপের নতুন কমিটি গঠিত হয়। ২০১৫ সাল কক্সবাজার শহরের কলাতলীর ওশান প্যারাডাইজ অভিজাত হোটেলে একটি ইসলামিক সংস্থার সেমিনারের নামে আয়োজিত সম্মেলনে গ্রুপের শীর্ষ নেতা লন্ডন প্রবাসী নুরুল ইসলাম ও ডা. মোহাম্মদ ইউনুস উপস্থিত হন। ওই দিন গঠিত হয় আরএসও এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি । সভাপতি হিসেবে ডা. ইউনুস সহ-সভাপতি হিসেবে মনোনিত হন যথাক্রমে জঙ্গি নেতা হাজী মোহাম্মদ জাবের ও রাশেদ আহমদ । কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইউনুস আবাদী, আবু আব্দুল্লাহ সিদ্দিকী, মাওলানা আবুল ফয়েজ, নুর মোহাম্মদ মনসুর, আব্দুর রশিদ, মোহম্মদ সায়েদ, আবু কাদের, আবু ইয়াহিয়া, মীর আহমদ, হামিদ, রুহুল আমিন ও আব্দুল্লাহ মোহাম্মদ । ওই দিনের নির্বাচন কমিশনের দায়িতে ছিলেন এজাহার হোসেন। এ কমিটির মধ্য দিয়ে টানা ২০ বছরের দায়িত্বপ্রাপ্ত আরএসও একাংশের প্রেসিডেন্ট নুরল ইসলাম উক্ত সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি পান। তাকে সংগঠনের মূল দায়িত্বের বাইরে রেখে এনজিও বিভাগ, সামরিক বিভাগ ও বহির্বিশ্বের যোগাযোগের জন্য দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে এখনো পর্যন্ত লন্ডন প্রবাসী নুরুল ইসলাম অর্থনৈতিকভাবে বিভিন্ন রোহিঙ্গা জজি সংগঠন সমূহকে আর্থিক সহযোগিতা করে চলেছেন। ২৪. রোহিঙ্গা ন্যাশনাল আর্মি (আরএনএ) ১৯৯৮ সালের ২৮ অক্টোবর আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন সশস্ত্র সংগঠন হিসেবে কমাগ্তার সেলিম উল্লাহর নেতৃত্বে গঠিত হয়। রোহিঙ্গা ন্যাশনাল আর্মি (আরএনএ) ছিল মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সক্রিয় একটি রোহিঙ্গা বিদ্রোহী ৫০৩ গোষ্ঠী। এটি ছিল আরাকান রোহিঙ্গা ন্যাশনালের সশস্ত্র শাখা । ২৮ অক্টোবর ১৯৯৮-এ, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সশস্ত্র শাখা এবং আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্টের অবশিষ্টাংশ একত্রিত হয় এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (ARNO) গঠন করে, আরএনএ গ্রুপের সশস্ত্র শাখা হিসেবে । রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএনএ ২০০১ সালের ৫ এপ্রিল আরাকান সেনাবাহিনীর সাথে একটি যৌথ অভিযান শুরু করে, এতে মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ সৈন্য নিহত এবং ১২ জন আহত হয়। ২০০১ সালের ২৭ মে আরএনএ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে মংডু থেকে ৩০ মাইল (৪৮ কিমি) উত্তরে বোদালা গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর একটি সামরিক ক্যাম্পে অভিযান চালায় । আরএনএ দাবি অনুযায়ী, মিয়ানমার সেনাবাহিনী ২০ জন নিহত হয়েছিল সেই হামলায় । উইকিপিডিয়ার তথ্যানুসারে, ২০০২ সালে আফগানিস্তানে সিএনএন আল-কায়দার আর্কাইভ থেকে কয়েক ডজন ভিডিওটেপ পায়, যেখানে দেখানো হয় যে, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। অন্যান্য ভিডিওটেপগুলোতে আরবী ভাষায় "মিয়ানমার" লেখা ছিল, এবং এটা ধরে নেয়া হয়েছিল যে এই ভিডিও ফুটেজগুলো মিয়ানমারেই নেয়া হয়েছে, যদিও সেটার সত্যতা প্রতিপাদন করা হয়নি। এশিয়ার ইন্টেলিজেন্স সোর্স অনুসারে, আরএসও-তে নতুন রোহিঙ্গা সদস্যদেরকে অংশগ্রহণের জন্য উপহার হিসেবে ৩০,০০০ বাংলাদেশি টাকা (৫২৫ মার্কিন ডলার) প্রদান করা হত, এবং তাদের মাসিক আয় ছিল প্রতি মাসে ১০,০০০ টাকা। যেসব জঙ্গি যুদ্ধে মারা যেত তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা দেওয়া হতো। এদের মৃত্যুর পর পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ আফগানিস্তানে আত্মঘাতি হামলা করতে অনুপ্রাণিত করেছে । রোহিঙ্গা ন্যাশনাল আর্মি সশস্ত্র সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অস্ত্র চালানোতে খুবই পারদর্শী। এই সংগঠনের রয়েছে প্রচুর গোলাবারুদ ও অত্যাধুনিক অস্ত্র । ২৫. রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) ১৯৭৩ সালের ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা প্যান্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) সংগঠনটি প্রতিষ্টিত হয়। রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) মিয়ানমারের রাখাইন ষ্টেটে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল । পরবর্তীকালে রোহিঙ্গা সশস্ত্র জঙ্গি সংগঠন হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করে। এই সংগঠন এর এর ৭০ জন যোদ্ধার একটি ছোট এবং দুর্বল সশস্ত্র বিদ্রোহী বাহিনী ছিল, যারা বাংলাদেশ-বার্মা সীমান্তে এবং উত্তর আরাকানে, বার্মার (বর্তমান রাখাইন রাজ্য, মিয়ানমার) বরাবর সক্রিয় ছিল। আরপিএফ এর লক্ষ্য ছিল রোহিঙ্গা জনগণের জন্য একটি স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চল তৈরি করা।
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।