শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আওয়ামী লীগের কমিটির সদস্য সচিব হন। ২০১২ সালে শফিউল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনোনীত হন। একই বছর আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করে হেরে যান তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িতু পালন করেন ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম শহরের হোটেল লর্ভডস থেকে এক পাকিস্তানী নাগরিকসহ আরো চার জনের সঙ্গে শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। আটক হওযা পাচজন হলেন- শফিউল্লাহ (৪৫), মোহাম্মদ কবির আমীন (৫২), আব্দুল মজিদ (৩৫), সালামত উল্লাহ (৪৫) এবং পাকিস্তানের করাচীর বাসিন্দা মোহাম্মদ আলম (৪৭) গ্রেপ্তারের পরে শফিউল্লাহ ২০১৪ এর ৯ ডিসেম্বর চট্টগ্রামের আদালত থেকে জামিন পান। মুক্ত হয়ে পুনরায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ২০১৬ সালে ২৯ জুলাই নাইক্ষ্যংছড়ি উপজেলার জঙ্গি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি পদে দায়িত্ব পান। অথচ তার বিরুদ্ধে জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য একাধিক মামলা রয়েছে। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, জামায়াত নেতা শফিউল্লাহ একটি বেসরকারি কলেজের প্রভাষক হলেও বিপুল অর্থবিত্তের মালিক। নাইক্ষ্যংছড়ি ছাড়াও কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনসহ বিভিন্ন স্থানে রয়েছে তার বিপুল টাকার সম্পত্তি । রয়েছে পাজেরো গাড়ী । চট্টগ্রাম শহরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে রয়েছে সালেহ ভবন নামে আলিশান বাড়ী, ঢাকার উত্তরাতে ১২ নং সেক্টরের ১৭ নং রোডে তার রয়েছে বিলাসবহুল বাড়ী । রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গা লীগ ফর ডেমোক্রেসি বার্মা (আরএলডিবি) এর তিনি একজন কেন্দ্রীয় নেতা । শফিউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ আইনে তার যে মামলাটি ২০১৪ সালে হয়েছে সেটি নিস্পত্তি হয়ে গেলেও একই অভিযোগে চট্টগ্রামে আরো একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে । থেকে। এমন অভিযোগের ভিত্তিতে অতীতে তাকে আটকও করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা । এরও অনেক আগে থেকে কক্সবাজার ও বান্দরবান জেলায় জঙ্গি নেতা হিসেবে পরিচিত শফিউল্লাহ । কিন্তু সময়ের ব্যবধানে সেই আলোচিত জঙ্গি ও আরএসও নেতা শফিউল্লাহ এখন জঙ্গি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি । ২২.মগ লিবারেশন পার্টি (এমএলপি) ২০১০ সালের জানুয়ারিতে মগ লিবারেশন পার্টি (এমএলপি) গঠন হয়। বান্দরবানের দুর্গম অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা থামছে না। এক দশক থেকে মগ লিবারেশন পার্টি (এমএলপি) নামে আরো একটি সশস্ত্র সংগঠন ওই এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন আরাকান আর্মি (এএ), আরাকান লিবারেশন পার্টি (এএলপি), আরাকান কমিউনিস্ট পার্টি (এসিপি) এবং ডেমোক্রেটিক পার্টি অব আরাকান (ডিপিএ)সহ আরো কয়েকটি গ্রুপের অপতৎপরতার পর এই অঞ্চলের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে মগ লিবারেশন পার্টি (এমএলপি)। অপহরণ করে দুর্গম পাহাড়ে নিয়ে মুক্তিপণ দাবি করে এই সংগঠন । ২০১৮ সালে তাদের কবল থেকে মুক্তি পেয়ে ফিরে এসেছেন থানচি উপজেলার পাড়াপ্রধান আথুইমং মারমা (৫৫) । প্রথমে স্ত্রী ও বোনসহ তাকে অপহরণ করা হলেও একে একে ছাড়া পান কারবারির স্ত্রী আনিমে মারমা (88) ও বোন মেনু পৃরু মারমা (৩০)। টানা ৬ দিন আটকে রেখে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জওয়ানরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন । গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালের শুরুতে মগ লিবারেশন পার্টি (এমএলপি) সম্পর্কে জানতে পারে এলাকাবাসী । এখন প্রতিটি পর্যটন স্পট, গুরুত্বপূর্ণ অবস্থান, যাতায়াতের রাস্তা এবং পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে এমএলপি সদস্যরা । এমএলপি সদস্যদের কাছে অত্যাধুনিক ও ভারি অস্ত্র রয়েছে। ২০১৭ সালের ২৭ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে রুমা উপজেলার পাইন্দু উজানিপাড়ায় এমএলপি সদস্যদের বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে সেনাবাহিনীর জওয়ানরা রোমা উপজেলার বটতলা মারমাপাড়া থেকে মংখ্যাইনু মারমা (৩৮) নামে এক যুবককে আটক করেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, মংখ্যাইনু মারমার বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বালুপাড়ায়। রুমার বটতলী পাড়ার একজন নারীকে বিয়ে করে তিনি এই গ্রামের জামাই হয়েছেন। মংখ্যাইনু মারমা ২০১২ সালে মগ লিবারেশন পার্টিতে পড়েন। ইতোমধ্যে তিনি মিয়ানমারের কারেন প্রদেশে ও ভারতের বিভিন্ন এলাকায় সামরিক ও গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন বলে জানা গেছে। ২০১৫ সাল থেকে মংখ্যাইনু মারমা নিজেকে একজন “পাহাড়ি বৈদ্য’ পরিচয় দিয়ে এমএলপিতে সদস্য রিক্রুট এবং বিভিন্ন গ্রামের সমমনাদের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলেন। এই সংগঠন রোহিঙ্গাদের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ওরা রোহিঙ্গাদের দুঃসময়ে পাশে দীড়ায়নি। টাদাবাজি, খুনখারাবী ও অপহরণ করা তাদের নিত্য দিনের ঘটনা । ২৩.আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট আরিফ) রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (২1%:) এর অবশিষ্টাংশ এবং নুরুল ইসলামের নেতৃত্বে থাকা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (R50) এর একটি দলত্যাগী গ্রুপকে নিয়ে একত্রিত করার পর ১৯৮৬ সালে আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট গঠন করা হয়। আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট (এআরআইএফ) মিয়ানমারের (বার্মা) উত্তর রাখাইন রাজ্যে সক্রিয় ৫০২

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।