'কারেন জাতীয় ইউনিয়ন' (কেএনইউ)। এএলএ সংগঠনকে গোলাবারুদ, সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছিলো কারেন জাতীয় ইউনিয়ন। ১৯৬৮ সালের ডিসেম্বরে এই সংগঠনটি ভেঙে যায় । উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, “১৯৭১ থেকে ১৯৭২ সালের মধ্যে এএলপি থেকে প্রাক্তন রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমার উপর ছেড়ে দেওয়া হয় প্রাক্তন রাজনৈতিক বন্দী খাইং মো লুনকে মুক্তি পাওয়ার সাথে সাথে তিনি এএলএ পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে কেএনইউ নেতাদের সাথে দেখা করার জন্য কমুরা গ্রামে চলে গেলেন। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত, কেএনইউয়ের সহায়তায় এএলএ'র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল এবং লুনকে এএলএ-এর সর্বাধিনায়ক-পদে পদে নিয়োগ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এপ্রিল থেকে ১৯৭৭ সালে লনের নেতৃত্বে ১২০ জন এএলএ যোদ্ধারা তাদের সাথে জড়িত ভারতীয় সশস্ত্র বাহিনী এবং তাতমাদও (মিয়ানমার সশস্ত্র বাহিনী) এ ভারত-মিয়ানমার সীমানা লুন সহ দশ জন এএলএ যোদ্ধা নিহত হয়েছিল, ভারতীয় ও বার্মিজ কর্তৃপক্ষ ৭০ জনকে ধরে গ্রেপ্তার করেছিল এবং ৪০ জনকে নিরন্তর করে গ্রেপ্তার করা হয়েছিল। সরকারী বাহিনীর পশ্চাদপসরণকালে অতিরিক্ত ২০ জন নিখোজ হন এবং গ্রেপ্তার হওয়া ৩০ জন ছিলেন শুটিং দ্বারা মৃত্যুদন্ড কার্যকর করা। আরও ৫৫ জনকে অভিযুক্ত করা হয়েছিল বিশ্বাসঘাতকতা তৎকালীন সংবিধানের ১২২ অনুচ্ছেদে; তাদের মধ্যে ১১ ছিল মৃত্যুদন্ডে দন্ডিত, এবং বাকি যাবজ্জীবন কারাদণ্ড। ১৯৮০ সালে সমস্ত এএলএ বন্দীদের সাধারণ ক্ষমার উপর মুক্তি দেওয়া হয়েছিল। ১৯৮১ সালে, এএলএ আবারও প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেএনইউ দ্বারা সহায়তা করেছিল ৷” গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের সীমান্তের ভেতরে এদের রয়েছে ২৮টি জঙ্গি ক্যাম্প ও অস্ত্রাগার । পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহীদের উপর নজর রাখেন গবেষক মেহেদী হাসান পলাশ গণকমিশনের প্রতিনিধি দলকে বলেন- “আমার কথা হলো, এই জঙ্গি গ্রুপটি তাদের যদি আমরা মিয়ানমারের বিদ্রোহী সংগঠন হিসেবে মনে করি, তবে তাদের নাম হওয়া উচিত ছিলো রাখাইন লিবারেশন আর্মি কিন্ত তারা সংগঠনটির নাম দিচ্ছে আরাকান লিবারেশন আর্মি। আবার বাংলাদেশের ভেতরে রয়েছে তাদের ২৮টি অস্ত্রসহ ক্যাম্প! তারমানে তাদের কি রাখাইন দখল করা উদ্দেশ্য? নাকি রাখাইন থেকে শুরু করে বান্দরবান, দ্য কমিউনিটি অব জোড্ডা নামক ফেইসবুক আইডিতে ১৬ মার্চ ২০১৩ শাকিল মাহমুদ খান নামক একজন লিখেন, “আরাকান লিবারেশন আর্টি জেএসএস বা ইউপিডিএফ থেকেও ভয়ানক শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠী। এক সময়, ওদের নীতিমালা ছিল, বার্মার রাখাইন বা তৎকালীন আরাকান প্রদেশের স্বাধীনতা নিয়ে । কিন্তু বর্মী সেনা অভিযানে ওপার থেকে সহজে গা ঢাকা দিতে বিগত দুই দশক থেকে এরা আধিপত্য থানচি, রুমা, লামা, নাইক্ষ্যংছড়ি উপজেলায় এদের বিস্তার চোখে পড়ার মতো । এদের ৪৯৯ প্রধান অস্ত্রদাতা থাইল্যান্ড, সহযোগী দেশ হিসেবে আছে হংকং অতঃপর চীন। জেএসএস বা ইউপিডিএফ-এর মতো এরা বাঙালী নিধনে ব্যস্ত না। বরং, এরা নিরীহ খুমী ও ম্রো উপজাতিদের অস্ত্রের মুখে জিম্মি করে মাদক চাষে বাধ্য করায়। এদের মধ্যেও রয়েছে অধিপত্য বিস্তারের লড়াই ৷’ অনুসন্ধানে জানা গেছে, বার্মার সাথে বাংলাদেশের ১৭৬ মাইল তথা ২৮৩ কিলোমিটাররে মতো অরক্ষিত সীমান্তে আরকান লিবারেশন আর্মি নির্বিম্নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের নিয়ে বার্মা সরকার ও উদ্বিগ্ন । অস্ত্র সুবিধা ও জনবল পেতে এদের সাথে সংখ্যতা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরাপর সন্ত্রাসী সংগঠন J]SS/UPDF. মতের অমিল থাকায় অনেক সময়ই এরা সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে । মূলত মাদক চাষে বৈদেশিক অর্থ ও অন্ত্ৰ অর্জনে এএলএ- এ অঞ্চলে বিস্তার ঘটিয়েছে । বর্মী বিচ্ছিন্নবাদীরা এ অঞ্চলে মাদক-পপি চাষে অনেকদূর এগিয়েছে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা জোড়দার না থাকায়। এসব অঞ্চল এতটাই দুর্গম যে, জেলা সদরে আসতে ৩ দিন পর্যন্ত লেগে যায় অথচ বার্মা যেতে মাত্র ২-৩ কিলোমিটারের পথ পাড়ি দিলেই হয়। ২১. রোহিঙ্গালীগ ফর ডেমোক্রেসি বার্মা (আরএলডিবি) ২০১০ সালের শুরুতে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও-এর সাবেক নেতা মাওলানা হুজ্জাতুল ইসলাম, তোফায়েল আহমদ ও শফিউল্লাহর মাধ্যমে রোহিঙ্গালীগ ফর ডেমোক্রেসি বার্মা (আরএলডিবি) প্রতিষ্ঠা লাভ করে। এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন নীতিনির্ধারক হচ্ছেন জামায়াত নেতা শফিউল্লাহ, পিতা, মৃত সালেহ আহমদ, ঠিকানা- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর । শফিউল্লাহ ছাত্রজীবনে ছাত্র-শিবিরের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীকালে শিবির ক্যাডার থেকে জামায়াতের কক্সবাজার জেলার নেতা হয়ে উঠেন । তিনি বর্তমান রোহিঙ্গালীগ ফর ডেমোক্রেসি বার্মা (আরএলডিবি) এর কেন্দ্রীয় নীতিনির্ধারকের পদে রয়েছেন। তার বাবা সালেহ আহমদ ছিলেন রোহিঙ্গা জঙ্গিসংগঠন রোহিঙ্গা প্যান্টোটিক ফ্রন্টের আরপিএফ) প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ৷ জঙ্গিনেতা শফিউল্লাহ কাগজে-কলমে নাইক্ষ্যংছড়ি কলেজের প্রভাষক পদে নিয়োজিত রয়েছেন। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, মানবকল্যাণ নামে একটি এনজিও গঠন করে তিনি দেশ-বিদেশ থেকে অনুদান এনে জঙ্গিবাদী কার্যক্রম এবং জামায়াত শিবিরের রাজনীতিতে খরচ করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর এই নেতা দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ২০০৯ সালে তার সঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নেতা ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদের সম্পর্কের অবনতি ঘটে ৷ দ্বন্দের কারণে ২০১০ সালে তৎকালীন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বর্তমান বহিষ্কৃত) কাজী মজিবুর রহমান এর হাত ধরে শফিউল্লাহ আওয়ামী লীগে যোগ দেন। ওই বছরে উপজেলা সম্মেলন ৫০০
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।