শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সাধারণ সম্পাদক ছিলেন আমিনুল ইসলাম মুকুল। এদের দু'জনের সরাসরি তত্বাবধানে এবং ইন্টারন্যাশনাল ইসলামি ফাইন্যান্স এন্ড সোশ্যাল অর্গানাইজেশন ও রাবেতা আল ইসলামির আর্থিক সহযোগিতায় ১০ হাজার রোহিঙ্গাদের সশস্ত্র ট্রেনিং প্রশিক্ষণ দেয়া হয়। আইটিএম-এর সশস্ত্র জঙ্গিদের বিভিন্ন আধুনিক অস্ত্রের জোগান দিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটি । (মাসিক আল তাদামুন (উৰ্দু ভার্সন), নবেম্বর সংখ্যা, প্রকাশকাল 8 ১৯৯১) বিভিন্ন জঙ্গি মৌলবাদী সংগঠনের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ রয়েছে । এতে রোহিঙ্গা জঙ্গি সংগঠন ‘আরএসও’-এর সশস্ত্র ছাত্রসংগঠন ইত্তেহাদুত তোল্লাবুল মুসলেমিন-এর একজন কর্মীর সাক্ষাৎকার রয়েছে, যার নাম শাকিল জিহাদী । এই সাক্ষাৎকারে শাকিল বলেছে কখন, কীভাবে তারা আরাকান থেকে বাংলাদেশে এসেছে এবং কীভাবে চট্টগ্রামের একটি মাদ্রাসায় পড়ার সময় জামায়াত-শিবিরের মাধ্যমে “আইটিএম'-র সঙ্গে যুক্ত হয়েছে। স্থানীয় প্রশিক্ষণের পর শাকিলকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ২০০৩ সালে লিবিয়া পাঠানো হয়েছিল, যেখানে থাকার সময় সে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের জঙ্গিদের সংস্পর্শে এসেছে। ১৯. আরাকান লিবারেশন পার্টি (এএলপি) আরাকান লিবারেশন পার্টির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৭ সালের ৯ এপ্রিল। এই সংগঠনের সশস্ত্র শাখার নাম আরাকান লিবারেশন আর্মি । প্রতিষ্ঠাকালীন উক্ত সংগঠনকে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দেন “কারেন জাতীয় ইউনিয়ন’ (কেএনইউ)। ১৯৬৮ সালের ২ নভেম্বর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য খাই রায় খাই সহ আরও নয় জন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে রাখাইন রাজ্যের সিটওয়ে অঞ্চল থেকে । ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর পার্টির সাধারণ সম্পাদক খাইং সো নাইহকে রাখাইন রাজ্যের রাথেদাউং টাউনশিপে বার্মিজ কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের পরে বিভিন্ন অভিযোগে আরও বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করলে দলটি ভেঙে দেয় নেতারা । উইকিপিডিয়ার তথ্যানুযায়ী- ১৯৭১ থেকে ১৯৭২ সালের মধ্যে এএলপি থেকে প্রাক্তন রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমার উপর ছেড়ে দেওয়া হয়। প্রাক্তন সদস্য খাইং মো লুনকে মুক্তি পাওয়ার সাথে সাথে তিনি এএলপি পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে কেএনইউ নেতাদের সাথে দেখা করার জন্য কমুরা চলে গেলেন। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত, কেএনইউয়ের সহায়তায় এএলপি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল । ১৯৮০ সালে সমস্ত এএলপি এবং এএলএ বন্দীদের সাধারণ ক্ষমার উপর মুক্তি দেওয়া হয়েছিল। ধীরে ধীরে আরাকান লিবারেশন পার্টি তাদের কার্যক্রম বৃদ্ধি করতে থাকে। ৪৯৭ আরাকান আর্মি বা সংক্ষেপে এএ হচ্ছে বৌদ্ধ উগ্ববাদীদের সমন্বয়ে গঠিত একটি সন্ত্রাসী সংগঠন। যদিও সংগঠনটি আরাকান রাজ্যের বিদ্রোহীদের নিয়ে গঠিত তবে তারা বার্মার কোচিন রাজ্যে যুদ্ধরত এরা কোচিন রাজ্যের অন্যান্য বিদ্রোহীদের সাথে যুক্ত হয়ে মিয়ানমারের সরকারি (সামরিক) বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত । আরাকান লিবারেশন পার্টি (এএলপি) মিয়ানমারের কারেন প্রদেশ ও রাখাইন প্রদেশে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এ সংগঠনটির সদস্য সংখ্যা ৭ হাজারের বেশি । বাংলাদেশেরই ভূখন্ড পানঝিরি, লেক্রে, বুলুপাড়া, আন্বারমানিক। অথচ বান্দরবানের এই সীমান্ত এলাকায় অবাধ বিচরণ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টি- এএলপি'র। তাদের নেতৃত্বে চলছে অপহরণ, চাদাবাজি, নিষিদ্ধ পপি চাষ। দুর্গম এ এলাকায় আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর চলাফেরা সীমিত; তারই সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা । এ দলগুলো মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্রোহে লিগ্ত। বার্মিজ সরকার তাদের প্রতিনিয়ত খুঁজছে হত্যা করার জন্য । মিয়ানমারের আরাকান আর্মি, আরাকান লিবারেশন পার্টির (এএলপি) মতো গ্রুপগুলো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গ্রুপের কাছে অস্ত্র পাচার করে বলে অভিযোগ উঠেছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্ত দুর্গম হওয়ার কারণে অনেক স্থান অরক্ষিত। সীমান্তসংলগ্ন বাংলাদেশ অংশে ১০৩৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এ সড়কে সীমান্তে টহল বাড়ানো যাবে। সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। মিয়ানমার সীমান্ত খুবই অপরাধপ্রবণ ৷ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। দুর্গম ওই পাহাড়ি অঞ্চলে মিয়ানমারের বিরুদ্ধে নিষিদ্ধ দল আরাকান আর্মি (এএ) শুধু নয় আরো রয়েছে আরাকান লিবারেশন পার্টি (এএলপি) নামের একটি শক্তিশালী সংগঠন । তবে দু'জনের আলাদা উদ্দেশ্য থাকলেও মিল এক জায়গাতে ৷ তারা আশ্রয় নিয়েছে আমাদের ভূখণ্ডে বান্দরবানের দুর্গম পাহাড়ে । বান্দরবানের থানচি থেকে তিন্দু, রেমাক্রি, ছোট মদক, বড় মদক, মদকের আগা এরপরেই শঙ্খ নদীর উৎপত্তিস্থল বা রিজার্ভ ফরেস্ট যেখানে নিষিদ্ধ এই দল ঘাঁটি গাড়ছে। শুধু তাই নয় রিজার্ভ ফরেস্টের পরের স্থানটির নাম লিকরি, এরপর পার্জেরি তারও অনেক পরে মিয়ানমারের সীমান্ত। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিরা যে জায়গায় ঘাটি গেড়েছে অর্থাৎ শঙ্খ নদীর উৎপত্তিস্থল সে জায়গা থেকে কমপক্ষে সাতদিন একটানা পায়ে হাটলে মিয়ানমারের সীমান্ত । ২০.আরাকান লিবারেশন আর্মি (এএলএ) আরাকান লিবারেশন আর্মি একটি সন্ত্রাসী সংগঠন । এরা আরাকানের স্বাধীনতা চায়। আরাকান লিবারেশন আর্মি (এএলএ) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালের ২০ নভেম্বর । এটি এএলপির একটি সশস্ত্র সামরিক শাখা । উক্ত সংগঠনকে সার্বিক সহযোগিতা করেন ৪৯৮
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।