শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

করে প্রশিক্ষণ দিচ্ছে রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো । যাদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে জামায়াতে ইসলামী সমর্থিত দেশি-বিদেশি বিভিন্ন এনজিও । তাদের অর্থয়ানে পরিচালিত দেশি-বিদেশি এনজিওর মাধ্যমে জঙ্গিদের সহযোগিতা করছে তারা । এর আগে রোহিঙ্গা শিবিরে জঙ্গিদের অর্থ সহায়তার বিষয়টি প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর মুসলিম এইড, মুক্তিসহ ৭-৮টি এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়িয়ে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছিল জঙ্গিরা তাদের সহায়তায় দিন দিন আরো শক্তিশালী হচ্ছে জঙ্গিগোষ্ঠী । অনুসন্ধানে জানা যায়, টেকনাফ-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর ম্যানেজমেন্ট বা মাঝির দায়িত্বে থাকা অধিকাংশ রোহিঙ্গাই জঙ্গিনেতা । আরাকান জমিয়তুল মুজাহিদীন, নিষিদ্ধ রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশন (আরএসও), আরসা, ইসলামী মানহাজ, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও), হরকাতুল জিহাদসহ কয়েকটি জঙ্গি সংগঠন এখন প্রশাসনের দৃষ্টি এড়িয়ে গ্রুপ হয়ে কাজ করছে। যাদের পেছনে রয়েছে বিএনপি-জামায়াতের মতো বড় রাজনৈতিক শক্তি। ১৭. রোহিঙ্গা সলিডারিটি ফ্রন্ট ২০১৭ সালের ডিসেম্বরে কুতুপালং রোহিঙ্গা শিবিরস্থ তাদের আস্তানায় ৩৩ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা সলিডারিটি ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠনের ব্যানারে শিবিরের অবস্থানরত জঙ্গি ক্যাডারেরা তৎপর হয়ে উঠেছে। আবু ছিদ্দিক ও জঙ্গি নুরুল ইসলাম কুতুপালং সংগঠনের ভিত্তি শক্ত করতে দেশি-বিদেশি লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। এ সংক্রান্ত জঙ্গি সংগঠন তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কয়েক দফা গোপন বৈঠক হয়েছে। কুতুপালং রোহিঙ্গা বস্তির ডি-৪ ব্লকের মসজিদের ইমাম মৌলভী মঞ্জুর আলম এসব বৈঠকে সভাপতিত্ব করেন। ক্যাম্প ভিত্তিক জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে দিনদিন। এ সংগঠনের নেতৃত্বে রয়েছে কুতুপালং শরণার্থী শিবিরের রেজিঃ ও আন- রেজিষ্টার্ড রোহিঙ্গারা। ৩৩ জনের এ সংগঠনের সার্বিক সহযোগিতা ও আর্থিক মিয়ানমার রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সাবেক কমান্ডার নুরুল ইসলাম । তিনি রোহিঙ্গাদের নিয়ে এইসব কর্মকান্ড তৎপরতার লক্ষ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ অনুদান আনতে সক্ষম হয়েছেন। এর আংশিক রোহিঙ্গা শিবিরে ভাগ-ভাটোয়ারা করলেও বেশির ভাগ রোহিঙ্গারা এই অনুদান থেকে বঞ্চিত । ২০১২ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, রোহিঙ্গা সলিডারিটি ফ্রন্ট-এর সাথে আন্তর্জাতিক পাকিস্তানভিত্তিক সংস্থা ফালাহ-ই-ইনসানিয়াত এর গভীর সম্পর্ক রয়েছে । ২০১৮ সালে ৪৯৫ চালিয়েছিল পাকিস্তানভিত্তিক সংস্থা ফালাহ-ই-ইনসানিয়াত। যাদের মূল কাজ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়্যবার তহবিল সংগ্রহ। ২০১২ সালে এই এনজিও'র কার্যক্রম নিষিদ্ধ করেছিল সরকার । ১৮.ইত্তেহাদুত তোল্লাবুল মুসলেমিন (আইটি এম) ইত্তেহাদুত তোল্লাবুল মুসলেমিন সংগঠনটি ১৯৮৮ সালের ৮ সেপ্টেম্বর আরাকানে প্রতিষ্ঠিত হয়। রোহিঙ্গা নাগরিক ডা. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১৯৮২ সালে প্রতিষ্ঠা লাভ করে রোহিঙ্গাদের সবচেয়ে শক্তিশালী জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন। রোহিঙ্গা ছাত্র যুবকদের মধ্যেও শিক্ষা সংক্রান্ত দাবি দাওয়া এবং জিহাদ চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে আলাদাভাবে ১৯৮৮ সালের ৮ সেপ্টেম্বর রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশন (R50)-এর সশস্ত্র ছাত্র সংগঠন ইত্তেহাদুত তোল্লাবুল মুসলেমিন (আইটিএম) প্রতিষ্ঠিত হয়। এটিই রোহিঙ্গাদের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সশস্ত্র ছাত্রসংগঠন। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ আলী এবং সেক্রেটারি রুহুল আমিন আরকানি। মুহাম্মদ আলী বর্তমান সৌদি আরবে রয়েছেন, রুহুল আমিন রয়েছেন পাকিস্তানে । ১৯৭১ সালের আগে জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংস্থার নাম ছিল ইসলাম ছাত্রসংঘ ৷ পরে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এটি ইসলামী ছাত্র শিবির আত্মপ্রকাশ করে । ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৃত্যুদণ্ড কার্যকর যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলী ৷ ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর মাধ্যমে ইত্তেহাদুত তোল্লাবুল মুসলেমিন এই রোহিঙ্গা জঙ্গি সংগঠনকে ১৯৮০ সালের পর থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির আর্থিকভাবে সহযোগিতা, জিহাদি প্রশিক্ষণ, সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পুনর্বাসন এবং দেশ-বিদেশ হতে আরাকানে জিহাদের নামে অর্থের যোগান দিয়ে আসছে। হয়েছে, “রোহিঙ্গারা আরাকান পুনরুদ্ধার এবং মিয়ানমার সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সময় বাংলাদেশে ও মিয়ানমারে আরাকানে প্রতিষ্ঠাতা করা হয় জঙ্গি সংগঠন “রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’ (7২50)। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আমির হিসেবে নাম ঘোষণা করা হয় ডা. মোহাম্মদ ইউনুসকে। এর পূর্বে তিনি “রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট’ (আরপিএফ)-এর কমান্ডার ছিলেন। 7২30 সংগঠনের সশস্ত্র ছাত্র আন্দোলনের নাম হল ‘ইত্তেহাদুত তোল্লাবুল মুসলেমিন” (আইটিএম)। এই সংগঠনের ১০ হাজার কর্মী সদস্য ও মুজাহিদদেরকে ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে সশস্ত্র ট্রেনিং দেওয়া হয়। তৎকালীন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র ৪৯৬

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।