২২. সকল ক্যাডারের জন্য বিসিএস পরিক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে । ২৩. সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে প্রশাসন বহু ক্ষেত্রে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। তদন্ত করে প্রশাসনের ব্যর্থতার দায় দায়িত্ব নিম্নলিখিতভাবে নির্ধারণ করতে হবেঃ * সব পর্যায়ের ও সব ডিপার্টমেন্টের কর্মকতা যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। * সব জেনে যারা নিস্ত্রিয় থেকেছেন তাদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে। * যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসীদের সহযোগিতা করেছেন তাদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে । * উপরোক্ত চিহ্নিত ব্যক্তি ও কর্মকর্তার বিষয়ে যাথাযথ আইনী ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। গ. দীর্ঘমেয়াদী সুপারিশ জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ সম্পূর্ণ রাজনৈতিক মতলবে সংবিধানে “বিসমিল্লাহ... “রাষ্ট্রধর্ম ইসলাম’ প্রভৃতি সংযোজন করে বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিকাশের ক্ষেত্র তৈরি করেছিলেন। এসব সংযোজন মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের ১২ অনুচ্ছেদের পরিপন্থী । সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৭২-এর মূল সংবিধান কতিপয় সংশোধনী সহ পুনপঃপ্রবর্তন প্রয়োজন বলে মনে করে ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন' । . মৌলবাদ সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে হলে '৭২-এর সংবিধান অনুযায়ী রাজনীতিতে জামায়াতে ইসলামীসহ সকল ধর্মব্যবসায়ীদের দল নিষিদ্ধ করতে হবে । ৩. আইন করে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। . জঙ্গি সংগঠনগুলোর বেশিরভাগ জঙ্গি রিক্রুট করে কওমি মাদ্রাসা থেকে৷ ছাত্রদের জঙ্গি কার্যক্রম থেকে ফেরাতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। পাঠ্যসূচি সংস্কারের উদ্যোগ নিলেন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকের বিরোধীতার কারণে তা সম্ভব হয়নি। অগ্রাধিকারের ভিত্তিতে কওমি মাদ্রাসার পাঠ্যসূচি সংস্কারের উদ্যোগ নিতে হবে । এজন্য প্রয়োজন হলে বিরোধীতাকারীদের আইনের আওতায় আনতে হবে । . কওমি মাদ্রাসায় ছেলেদের পড়তে পাঠিয়ে কোনও বাবা-মা আশা করেন না, তাদের ছেলে একদিন লাশ হয়ে ফিরে আসবে । মাদ্রাসায় সবরকম রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ এবং ছাত্রদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে দেখা দিতে পারে । এই বিষয়টি বিবেচনায় রেখে রোহিঙ্গাদের দ্রুত স্বতেশ প্রত্যাবর্তনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে রোহিঙ্গাদের ৪৫ ৯. তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয়ে ব্যপক কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এক্ষেত্রে নাগরিক সমাজ এবং প্রবাসী বাঙালিদের বিশ্ব জনমত সংগঠনে সহায়তা করতে হবে। মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্ন সময় ফতোয়া জারি করে প্রগতিশীল ও সংখ্যালঘুদের ওপর হামলা করে । এটি সংবিধানবিরোধী কাজ । ফৌজদারী আইনে বলা নেই। তাই আইন করে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এই ফতোয়া জারি নিষিদ্ধ করতে হবে । ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ দমনের জন্য আঞ্চলিক টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছিলেন। বিশ্বব্যাপি জঙ্গিসন্ত্রাসের আশঙ্কাজনক উত্থানের প্রেক্ষাপটে গণকমিশন মনে করে বাংলাদেশের উচিৎ হবে সন্ত্রাসের বিরুদ্ধে “আঞ্চলিক ও আন্তর্জাতিক টাস্ক ফোর্স” গঠনের উদ্যোগ নেওয়া ৷ এই প্রস্তাব বাস্তবায়িত হলে জঙ্গি মৌলবাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে এবং প্রবাসী বাঙালিদেরও উদ্যোগী ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে গণকমিশন। তরুণ প্রজন্মের মনোজগতকে পরমতসহিষ্ণু ও বন্ধুবংসল করা আবশ্যক, তার জন্যে যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো হলোঃ ক. প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর জন্য যে কোনো একটি দলগত খেলা বাধ্যতামুলক করা প্রয়োজন। তার সঙ্গে সাংস্কৃতিক কর্মকান্ডের অন্তত একটিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করা উচিত। খ. স্কুল, কলেজ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সারা বছর ব্যাপকভাবে সাংস্কৃতিক কর্মকান্ড চালু রাখার আবশ্যকতা থাকা দরকার । মাঠপর্যায়ে জঙ্গিদমনে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও জঙ্গি মৌলবাদকে আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য যে ব্যাপক ও সমন্বিত কার্যক্রম প্রয়োজন তা দ্রুত গ্রহণ করতে হবে। বিশেষভাবে অসাম্প্রদায়িক মানবিক বাঙালি সংস্কৃতির ব্যাপক প্রসারের উদ্যোগ নিতে হবে। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় মেলা, যাত্রা, পালা ইত্যাদি পুনরুজ্জীবিত করতে হবে । সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী যে কোনও উদ্যোগ নিরুৎসাহিত করতে হবে। ৪৬
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।