পিপলস ফ্রিডম পার্টি, ২৪। আরাকান রোহিঙ্গা ইউনিয়ন, ২৫। ভারতের নাগা রেবল পার্টি, ২৬। উলফা, ২৭। আ্যাসেম্বলী অব রোহিঙ্গা আসোসিয়েশন, ২৮। আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা । এই জঙ্গি জোট বর্তমান রোহিঙ্গা শরণার্থীদের সদস্য সংগ্রহ, দাওয়াত ও সামরিক প্রশিক্ষণ দিয়ে নিজেদের জোটকে শক্তিশালী করছে। ১৫.আরাকান ইসলামিক রোহিঙ্গা ফোরাম আরাকান ইসলামিক রোহিঙ্গা ফোরাম ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে । ১৯৯৭ সালের শেষের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির এবং রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও-এর কেন্দ্রীয় নেতাদের মধ্যে অর্থনৈতিক দ্বন্দের কারণে ফাটল সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আরএসও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস ও নুরুল ইসলামের মধ্যেকার মনোমালিন্য হলে পুরনো সংগঠন আরএসও ভেঙে যায়। তারপর নুরুল ইসলাম গঠন করে আরাকান ইসলামিক রোহিঙ্গা ফোরাম (এআইআরএফ)। ওই সংগঠন তৎপর থাকলেও বিভক্তির কারণে প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের কোন উপকার হয়নি। দীর্ঘদিন এই অবস্থা চলার পর ২০০০ সালের দিকে আরএসও এবং এআইআরএফ আবার একত্রিত হয়। গড়ে ওঠে আরো একটি রোহিঙ্গা সংগঠন। এই সংগঠনের নাম হয় “আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও)। এই সংগঠনের প্রেসিডেন্ট হন নুরুল ইসলাম । সামরিক শাখার দায়িত্ব পায় সলিমুল্লাহ । মিয়ানমার আর্মির চাপের মুখে সলিমুল্লাহ কক্সবাজারে পালিয়ে আসে । এদেশীয় কিছু সমর্থকের সহযোগিতায় সলিমুল্লাহ চট্টগ্রামের বহদ্দার হাটে এসে আশ্রয় নেয়। “মমতানীল' নামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে থেপ্তার করে । এরপর এই সংগঠনের নেতারা কেউ কেউ বিদেশে পালিয়ে যায় । আরএসও নেতা মাষ্টার আয়ুব পাড়ি দেন সৌদি আরবে । অনেকে গোপনে এদেশে অবস্থান করে কৌশলে নাগরিকত্ব নেয়। এছাড়া আরএসও জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হন টেকনাফ বাহারছড়ার মৌলভী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মাওলানা ইবাহিম, টেকনাফ বাহারছড়া উদ্দিন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌলভী আজিজ উদ্দিন, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সামরিক কমান্ডার রোহিঙ্গা নেতা মাষ্টার আয়ুব, সালামত উল্লাহ, মৌলভী আবদুর রহমান, আবু বক্কর, ডাঃ ইউনুচ ও ডাঃ নুরুল আমিন সহ আরো অন্তত ৩০ জন এদেশীয় নাগরিক । এরা বাংলাদেশের অখন্ডতা জননিরাপত্তা ও সার্বভৌমতৃ বিপন্ন, জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টির উদ্দেশ্যে হত্যা, গুরুতর জখম ও অপহরণ রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধন তথা সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের ষড়যন্ত্রমূলক গোপন পরিকল্পনা ও আশ্রয় দানে জঙ্গি সংগঠন আরএসও”র সাথে গোপন বৈঠক করতো প্রায় সময়। এদের অনেকে গ্েপ্তারও হন। সংগঠনের নুর ৪৯৩ ইসলাম আমেরিকায়, ডাঃ ইউনুস বৃটেনে এবং মাহমুদ কানাডায় রয়েছে। এসব সংগঠনের সঙ্গে সক্রিয় থাকা মিয়ানমারের বিভিন্ন স্থানে থাকা নেতারা গ্রেপ্তার হয়ে এখনো মিয়ানমারের বিভিন্ন কারাগারে রয়েছে। ১৬. আরাকান জমিয়তুল মুজাহিদীন ১৯৯৬ সালে মিয়ানমারে গড়ে উঠে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান মুজাহিদীন । তারই নতুন ভার্সন হচ্ছে রোহিঙ্গা নতুন প্রজন্মের হাতে গড়ে উঠা আরাকান জমিয়তুল মুজাহিদীন নামের নতুন জঙ্গি সংগঠনটি । জমিয়তুল মুজাহিদীন নামে এই জঙ্গি সংগঠন তৎপরতা শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পে। এ সংগঠনটির নেপথ্যে রয়েছেন মাওলানা হানিফ রাগীব নামে একজন রোহিঙ্গা নাগরিক । উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন-_ তিন স্তরের সদস্য। কার্যনির্বাহী কমিটির প্রধান হচ্ছেন সৌদি আরব প্রবাসী রোহিঙ্গা নাগরিক মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ বর্মী। বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন মাওলানা হানিফ রাগীব । তারা রোহিঙ্গা রিভাইভাল ফাউন্ডেশন নামের একটি ইসলামিক এনজিওর মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে থাকেন। এই সংগঠনের নেতারা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী আলেমদের টার্গেট করে কাজ করছে এই জঙ্গি সংগঠন । কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বর্তমানে চারটি জঙ্গি সংগঠন তৎপরতা চালাচ্ছে । এদের মধ্যে রয়েছে পুরনো দুই জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ইসলামী মানাজ এবং আরাকান জমিয়তুল মুজাহিদীন নামে নতুন দুই সংগঠন। ৩৪টি শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ১৫টিতে তাদের আধিপত্য । এই জঙ্গি সংগঠনের অর্থায়ন হয় থেকে । মূলত রোহিঙ্গা ক্যাম্পে তৎপর বিভিন্ন এনজিও, হুন্ডির মাধ্যমে এসব দেশ থেকে আসা টাকা সংগঠনগুলোর কাছে পৌঁছানো হয়। আরাকান জমিয়তুল মুজাহিদীন নামের এই রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালের সংসদ নির্বাচনে রোহিঙ্গা ক্যাম্পপ্তলোকে ভোট ব্যাংক হিসেবে পেতে চেয়েছিল । তাই তাদের অবৈধভাবে নাগরিকতৃ দেবার গোপন মিশন হাতে নিয়েছিল এই জোট । সে মিশন ভেস্তে যাবার পর জামায়াতের অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর মাধ্যমে কক্সবাজারের টেকনাফ-উখিয়ার ক্যাম্পগুলো থেকে বাছাইকৃত রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ। এসব রোহিঙ্গা ক্যাম্প এখন জঙ্গিদের নিরাপদ ঘাটি । দুর্গম অরণ্যে গড়ে তোলা হয়েছে প্রশিক্ষণকেন্দ্র। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিদের সংগঠিত ৪৯৪
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।