নাম শোনা যায়। আরাকানে যারা এই সংগঠনটির সঙ্গে যুক্ত, তাদের আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে মনে করা হয়। স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে এই সংগঠনটির প্রতি সমর্থন এবং সহানুভূতি আছে। ফেইথ মুভমেন্টের সদস্যদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ রয়েছে। উক্ত সংগঠনের প্রধান দাবি হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকতৃ এবং সমান মর্যাদা দিতে হবে ।' ইয়াকিন'-এর নামে । আন্তর্জাতিক গবেষণা সংস্থা “ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ তাদের এক রিপোর্টে বলছে, সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে বসবাসকারী রোহিঙ্গাদের দ্বারা । ফেইথ মুভমেন্ট অব আরাকান মিয়ানমারের রোহিঙ্গাদের প্রথম কোনো সংগঠন নয়। সত্তর দশকে প্রথম রোহিঙ্গাদের সংগঠন গড়ে ওঠে । এই সংগঠনের নাম ছিল “রোহিঙ্গা পেট্রিয়টিজ ফোরাম (আরপিএফ)। ডিএ জাফরউল্লাহ ছিল সংগঠনের প্রেসিডেন্ট। সত্তর দশকে এই সংগঠনটিতে বিভাজন দেখা দেয়। শেষতক ভেঙ্গেও যায়। এরপরই গড়ে ওঠে নতুন সংগঠন ‘রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) ডাঃ ইউনুস এই সংগঠনের প্রেসিডেন্ট ও সালামত উল্লাহ সেক্রেটারী হন। এভাবে প্রতি বছর রোহিঙ্গা জঙ্গিদের সরাসরি তত্বাবধানে ভিন্ন ভিন্ন নামে জঙ্গি সংগঠনের জন্ম হচ্ছে । দেশ-বিদেশে বসে বসে এসব সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ করে থাকেন রোহিঙ্গা নেতারা । দেশের বাইরে থেকে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা হয় এনজিওর নাম দিয়ে । প্রতিটি ক্যাম্পে ক্যাম্পে রয়েছে আন্তর্জাতিক এনজিওগুলোর কোটি কোটি টাকার প্রজেক্ট, রয়েছে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য । ১৪.হিলফুল ফুজুল আল ইসলামী ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় হিলফুল ফুজুল আল ইসলামী নামের জঙ্গি সংগঠনের জোট । এই জঙ্গি জোটের প্রাথমিক পর্যায় লক্ষ্য উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শরণার্থীকে আর্থিক সহযোগিতা করা । তাদের মাঝে ধর্ম প্রচার এবং ধর্ম শিক্ষার নামে জঙ্গিবাদী আদর্শে উদ্ধুদ্ধ করা । এই জোটের পরর্বতী লক্ষ্য নির্ধারণ করা হয় কক্সবাজার বান্দরবান ও চট্টগাম জেলার বড় একটি অংশকে নিয়ে মুক্তাঞ্চল ঘোষণা করা । সেখান থেকে অন্যান্য জঙ্গি সংগঠন সহ একজোট হয়ে একটি স্বাধীন আরাকান প্রতিষ্ঠা করার লক্ষ্যে হিলফুল ফুজুল আল ইসলামী নামের এই জোট গঠন করে । বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং সরকার উৎখাত করতে জোট বেঁধেছিল দেশি-বিদেশি ২৮ সংগঠন। তাদের মধ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামপন্থী আরো সাতটি জঙ্গি সংগঠন রয়েছে। অন্যগুলো ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন । মতাদর্শ ভিন্ন হলেও পারস্পরিক স্বার্থে এক হয়ে “হিলফুল ফুজুল আল ইসলাম আল বাংলাদেশ” নামে কাজ করে তারা । চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান ঘিরে পরিকল্পনা তাদের। কৌশলগত স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালিয়ে ৪৯১ সরকারকে কাবু করতে চাইছে এ জোট । ওই জোটে বাংলাদেশের যে সংগঠনগুলো সক্রিয় রয়েছে সেগুলো হলো- জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ-হুজিবি, হিযবুত তাহরীর, হিজবুত তাওহীদ, আনসারুল্লাহ বাংলা টিম, শহীদ হামজা ব্ৰিগেড ও দাওয়াতে ইসলাম । পাকিস্তানের সংগঠন জামাত-আল-পাকিস্তান এবং ভারতের কাশ্মীর অঞ্চলে সক্রিয় পাকিস্তানের মদদপুষ্ট সংগঠন জইশ-ই-মুহাম্মমও এই জোটে রয়েছে। জোটভুক্ত ভারতীয় সংগঠনগুলো হলো- জুম্ম হিজাব-উল-মুজাহিদিনি, হরকাতুল জিহাদ-আই ও উলফা ৷ পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে সক্রিয় লক্কর-ই-তৈয়বাও এই জোটে রয়েছে। মিয়ানমারের সংগঠনগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও আরাকান আর্মি। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখাও (একিউআইএস) এ জোটের প্রভাবশালী সদস্য । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নির্মূলে আঞ্চলিক সহায়তা দানের ক্ষেত্র তৈরি করে । এরই অংশ হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাতে অন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা নেয়। সে অনুযায়ী বাংলাদেশে আটক উলফা নেতাদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উলফাসহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সরকারের ওপর নাখোশ হয় উলফা ৷ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরএসও এবং আরাকান আর্মির ঘাঁটি নির্মলেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার । এতে এসব সংগঠন ক্ষুব্ধ হয়৷ আর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও রায় কার্যকর করায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই কর্তৃক পরিচালিত ইসলামী জঙ্গি সংগঠনগুলোও ক্ষিপ্ত হয় আওয়ামী সরকারের ওপর । এই সম্মিলিত ক্ষোভ থেকেই সরকার উৎখাত করতে জোট বেঁধেছিল ২৮টি সংগঠন। অন্য যে সব সন্ত্রাসবাদী সংগঠন এই জোটের সঙ্গে অর্তভুক্ত সে সব সংগঠনের তালিকা- ১। দাওয়াতে ইসলাম, ২। হিযবুত তাওহীদ, ৩। হিযবুত তাহরীর, ৪। আনসারুল্লাহ বাংলাটিম, ৫। হরকাতুল জিহাদ আল ইসলামী, ৬। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ৭। লক্কর ই তৈয়্যবা, ৮। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯। জইশ-ই মুহাম্মদ, ১০। ইত্তেহাদুত তুল্লাবুল মুসলেমীন, ১১। জামায়াতে ইসলামী পাকিস্তান, ১২। হিযবুল মুজাহিদীন অব জম্মু কাশ্মির, ১৩। দাওয়াতে কাফেলা, ১৪। ইসলামিক সলিডারিটি ফ্রন্ট, ১৫। রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট, ১৬। আরাকান আর্মি, ১৭। আরাকান কালচারাল সোসাইটি, ১৮। রোহিঙ্গা শলিডারিটি অর্গানাইজেশন, ১৯। ন্যাশনাল লীগ ফর বার্মা, ২০। ন্যাশনাল ইউনাইটেড পাটি অব আরাকান, ২১। বার্মা লিবারেশন আর্মি, ২২। আরাকান মুভমেন্ট, ২৩। আরাকান ৪৯২
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।