ঘটনার অন্যতম হোতা । তাকে এই মামলায় ২০১২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে জামিন পান। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তার বসবাস হলেও আরাকান বিদ্রোহী সংগঠন আরএসও-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে ত্যাগ করেন সেই ক্যাম্প । বিএনপি- জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় ৩ বছর ডুলাহাজারা বড় ছনখোলা পাহাড়ি আরএসও এর ঘাঁটিতে ট্রেনিং নেন সালেহ আহমদ | পরবর্তীকালে কক্সবাজার সহযোগিতায় ভোটার তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করেন। এরপর অন্যান্য আরএসও জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়েন জামায়াত কর্তৃক পরিচালিত এনজিও সং ওয়ামীর কার্যক্রমের সাথে । পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিকবার সফরের মাধ্যমে আন্তর্জাতিক জঙ্গি সংস্থার সঙ্গে আঁতাত করে রোহিঙ্গা শরণার্থীদের জামায়াতপন্থী বানাতে চকরিয়া ডুলাহাজারার ছনখোলায় গড়ে তুলেছেন একাধিক স্থাপনা, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। রোহিঙ্গাদের সেবাদানের কথা বলে এসব স্থাপনা করে থাকলেও; মূলত সেখানে কুংফু কারাতেসহ রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ দেয়া হতো। কক্সবাজার সদর পিএমখালী ছনখোলা গ্রামটি পাহাড়ী জনপদ । এই আস্তানায় মাওলানা আবু সালেহ ও তার বিদেশী সহযোগীরা গোপন বৈঠকে বসে প্রায় সময়। আবু সালেহর মাধ্যমে এই এলাকায় রাস্তার ধারে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নামে বু স্থাপনা । আরাকানভিত্তিক কিছু জঙ্গি সংগঠন এর সন্ত্রাসী রোহিঙ্গাদের আরএসও এর সঙ্গে যুক্ত করে আরো মজবুত করে তুলতে উদ্যোগ নিয়েছে এই আরএসও কমান্ডার জঙ্গি মাওলানা আবু সালেহ। এ কারণে জামায়াতুল আরাকান, আরএসও, আরইউএফ, এআরএনও এআরইউসহ বিভিন্ন রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনগুলোর একত্রিত করার ব্যবস্থা নিয়েছেন প্রথম সারির এ জঙ্গি নেতা । তৈরী করে লেদা, শাপলাপুর শহরের বিভিন্ন ভাড়া বাসায় ও কুতুপালং শিবিরের পাশে বসবাসের সুযোগ করে দেন। মাওলানা আবু সালেহ সৌদি ও তুরস্ক থেকে রোহিঙ্গাদের নামে অঢেল টাকা এনে এই টাকার অংশ নিজেই ভোগ করে চলেছেন। যুদ্ধাপরাধী মৃত্যুদন্ডপ্রাপ্ত (কার্যকর হয়েছে) আসামী মীর কাশেম আলীর সঙ্গে সৌদিতে পরিচয় ঘটে আবু সালেহর। সেই সূত্রে তিনি ওয়ামীর মাধ্যমে প্রচুর টাকা আনতে সক্ষম হয়। আবু সালেহ, হযরত আবু বন্ধর রোঃ)'র নামে পাহাড় কেটে তৈরি করেছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা । পাহাড়ের চুড়ায় নির্মাণ করেছে সুরম্য অট্টালিকা । রামুর বৌদ্ধবিহারে ধ্বংসযজ্ঞের ঘটনার পর জঙ্গি আবু ছালেহকে গ্রেপ্তার করেছিল কক্সবাজার সদর থানা পুলিশ । কিন্তু বেশিদিন জেলে সময় খাটাতে হয়নি ভয়ঙ্কর এ রোহিঙ্গা জঙ্গিকে । পাকিস্তান ও সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক জঙ্গিদের কাছ থেকে অঢেল টাকা এনে তার অনুসারিরা ব্যাপক তদবির চালিয়েছে । ৪৮৯ সরেজমিন গিয়ে দেখা যায়, কক্সবাজার সদর পিএমখালী ছনখোলা গ্রামটি পাহাড়ী জনপদ । এলাকাটি অপরাধীদের অভয়ারণ্য হিসেবেও পরিচিত। ওখানে রহস্যময় দালান গড়ছে রোহিঙ্গা জঙ্গিরা। ওই আস্তানায় মৌলানা আবু সালেহ ও তার বিদেশী সহযোগীরা গোপন বৈঠকে বসে প্রায় সময় । দেখা গেছে, এলাকার রাস্তার ধারে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নামে বহু স্থাপনা । এসব দেয়ালে ঘেরা সুন্দর একটি বাড়ি। সামনে রয়েছে দৃষ্টিনন্দন একটি পাকা গেট। এটি তালাবদ্ধ থাকে সব সময় । বিদেশী মেহমান এবং চিহ্নিত আরএসও জঙ্গিগোষ্ঠীর প্রথম সারির নেতা ব্যতীত কেউ ভেতরে প্রবেশ করতে নিষেধ রয়েছে। ইব্রাহিম আতিক ও আবু ছালেহ ওরফে ছালেহ আহমদের মাধ্যমে বিএনপি নেতা ও পৌরসভার জনপ্রতিনিধির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পাহাড়তলী, হালিমাপাড়া, ইসলামপুর এবং জিয়ানগর এলাকাকে সন্ত্রাসী রোহিঙ্গা জঙ্গি অধ্যুষিত অঞ্চল হিসেবে রূপান্তর করা হয়েছে। ১৩. ফেইথ মুভমেন্ট অব আরাকান ২০১৩ সালে ফেইথ মুভমেন্ট অব আরাকান প্রতিষ্ঠা লাভ করে। ফেইথ মুভমেন্ট অব আরাকান হচ্ছে- রোহিঙ্গাদের নতুন প্রজন্মের একটি জঙ্গি সংগঠন। ফেইথ মুভমেন্ট অব আরাকান নামের এই সংগঠন শুরুতেই কেবল ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করতো । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের তৎপরতা চালাতো। স্থানীয়ভাবে এটি পরিচিত ছিল “হারাকাহ আল ইয়াকিন' নামে । মিয়ানমারের সরকার পরবর্তীকালে ফেইথ মুভমেন্টকে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে ঘোষণা করেছে। মিয়ানমার বলছে, এই গ্রুপটির নেতৃত্বে রয়েছে রোহিঙ্গা জিহাদীরা, যারা বিদেশে প্রশিক্ষণ পেয়েছে । তবে সংগঠনটি কত বড়, এদের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তার কোন পরিষ্কার ধারণা তাদের কাছেও নেই। ২০১৭ সালের আন্তর্জাতিক গবেষণা সংস্থা “ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ তাদের এক রিপোর্টে বলছে, “সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা । মক্কায় থাকে এমন বিশজন নেতৃস্থানীয় রোহিঙ্গা এই সংগঠনটি গড়ে তোলে । বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এদের যোগাযোগ রয়েছে। সংগঠনটির নেতা আতাউল্লাহ 'আবু আমর জুনুনি' নামেও পরিচিত । আতাউল্লাহর বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচীতে চলে যান। সেখানেই আতাউল্লাহর জন্ম। তিনি বেড়ে উঠেছেন মক্কায় । সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ইউটিউবে তার একটি ভিডিও থেকে বোঝা যায়, রাখাইনের রোহিঙ্গারা যে কথা ভাষায় কথা বলে সেটি এবং আরবী, এই দুটি ভাষাই তিনি অনর্গল বলতে পারেন। ২০১২ সালে সৌদি আরব থেকে অদৃশ্য হয়ে যান। এরপর ২০১৭ সালে আরাকানে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর তার ৪৯০
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।