মৌলভী মো. সেলিম ওরফে আবু আবদুল্লাহ, মোস্তাক মাঝি, রুহুল আমিন, হারুন, কেফায়েত উল্লাহ, মাস্টার রশিদ, খোরশেদ, মাহামুদুল হাসান ও দুদু মিয়া । গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে ইসলামিপন্থী প্রায় সবগুলো দলের টিম রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে । মুসলিম দেশগুলো থেকে অর্থ সংগ্রহ করে রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছেন তারা । পিছিয়ে থাকছে না দেশীয় জঙ্গি সংগঠনগুলোও। রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য দেওয়ার নামে সক্রিয় ছিল জঙ্গিরা । ২০২১ সালের ২৬ জুন রাজধানীর রামপুরা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । তারা হলেন-_ সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও মো. ফয়জুল মোরসালিন। ২০২১ সালের ২৭ জুন ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ডিএমপি কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, “গোপন সেল বা মডিউলের মাধ্যমে তারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল । এই গোপন সেল বা মডিউলের সদস্যরা কাট আউট পদ্ধতিতে রিক্রুট হয়। ফলে ভিন্ন ভিন্ন সেল বা মডিউলের সদস্যরা কেউ কাউকে চিনতে বা জানতে পারে না। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন প্রকার এনক্রিপ্টেড আযাপসের মাধ্যমে নিজেরা যোগাযোগ করত। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাইয়েদ তাইমিয়া ইবরাহীম আনোয়ার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএ শেষ করে। সে ২০১৫ সালে আনসার আল ইসলামে যোগ দেয় ও ২০১৬ সালে একটি মডিউল বা সেলের দায়িতু পায় ।' অনুসন্ধানে জানা গেছে, আটক মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ করে একটি গ্রুপে চাকরি করতো । সে ২০১৫ সালে আনসার আল ইসলামে যোগ দেয় । গ্রেপ্তার ইব্রাহীমের সেল গ্রুপের সে একজন সদস্য ছিল। মারুফ চৌধুরী ২০১৭ সালে সংগঠনের নির্দেশে বাংলাদেশে শরণার্থী হিসেবে তিন মাস মিয়ানমার সীমান্তে অবস্থান করে । গ্রেপ্তার ফয়জুল মোরসালিন ঢাকা আলিয়া মাদ্রাসা হতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েশন করে। সে ফ্রি ল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করতো । সে ২০১৬ সালে আনসার আল ইসলামে যোগ দেয় । ১২. রোহিঙ্গা রিফিউজি ভয়েস ফর হিউম্যান রাইটস ২০১৭ সালে গড়ে ওঠে রোহিঙ্গা রিফিউজি ভয়েস ফর হিউম্যান রাইটস (আরআরভিএইচআর) জঙ্গি সংগঠন। এ সংগঠনটির ১৫ সদস্যের কমিটিও রয়েছে। ক্যাম্পে এ সংগঠনটিকেই রোহিঙ্গাদের আওয়াজ নামে অবহিত করা হয়। রোহিঙ্গা আওয়াজ ৪৮৭ নামের এই জঙ্গি সংগঠনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মাওলানা আবু আনোয়ার ওরফে আনোয়ার ছাদেক, কো-চেয়ারম্যান মাওলানা মনজুর ও জেনারেল সেক্রেটারি মাওলানা হামিদ। রোহিঙ্গা আওয়াজ নামের সংগঠনের উপদেষ্টা মৌলভী হামিদ হোছাইন। অন্যান্য জালাল, মৌলভী ডা. মোহাম্মদ শফি, মৌলভী মনজুর, মাওলানা শফি উল্লাহ, মৌলভি আবু সালেহ ও হাফেজ রুহুল আমিন। কমিটির নেতারা টেকনাফ-উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির ও সংলগ্ন বস্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে। গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের টার্গেট করছে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি রোহিঙ্গা নাগরিকদের পরিচালিত বিভিন্ন মানবাধিকার সংস্থার নামের রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো । তাদের অসহায়তকে পুঁজি নামের একটি জঙ্গি সংগঠন । রোহিঙ্গারা জঙ্গিদের টার্গেটে পরিণত হয়েছে । তাদের পেছনে সামান্য টাকা খরচ করলেই তাদেরকে ব্যবহার করা যায়। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে গোপনে জঙ্গি তৎপরতা চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই জঙ্গি সংগঠন । ২০১৮ সালে রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের একটি মসজিদে তাদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েলি। ওই বৈঠকে নির্দেশনার পাশাপাশি জঙ্গি কাজে ব্যবহারের জন্য অর্থও দেওয়া হয়। রোহিঙ্গা বংশোদ্ভূত ইব্রাহিম নামক সৌদি নাগরিক বৈঠকে উপস্থিত ছিলেন। নির্যাতিত রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানকে 'অনাকাজ্কিত' বলে রোহিঙ্গা জঙ্গি নেতারা ক্ষোভ সেঠ বৈঠকে । রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জঙ্গি তৎপরতা ও সদস্য সংগ্রহ করতে ৩০ লাখ টাকা বৈঠকে উপস্থিত জঙ্গি নেতাদের মধ্যে বিতরণ করা হয়। অনুসন্ধানে জানা যায়, কুতুপালং এ ব্লকের পাহাড়ে আমগাছতলা সংলগ্ন মসজিদে এই জঙ্গি সংগঠনের নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু হানিফ গণকমিশনের প্রতিনিধি দলকে বলেন, “সংগঠনটির নেতাদের কথামতো ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের চলতে হচ্ছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের মাধ্যমেই ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান পাওয়া যায়। তবে বিদেশ থেকে পাওয়া অনুদানের বড় অংশ ওই নেতারা অন্য কাজে ব্যবহার করছে!” রোহিঙ্গা রিফিউজি ভয়েস ফর হিউম্যান রাইটস (আরআরভিএইচআর) জঙ্গি সংগঠনের আরেকজন নেতা মাওলানা আবু সালেহ ওরফে সালেহ আহমেদ, পিতা: মীর আহমেদ, ঠিকানা: মিয়ানমারের বুচিদং থানার মংডু জেলার উলাক্যে গ্রাম । বর্তমান ঠিকানা: দক্ষিণ পাহাড়তলী কক্সবাজার সদর। রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সাবেক নেতা এবং আন্তর্জাতিক বেসরকারি এনজিও সংস্থা জামায়াতে ইসলামী পরিচালিত ওয়ামী এর স্থানীয় কর্মকর্তা আবু সালেহ। প্রকাশ সালেহ আহমদ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মিয়ানমার থেকে এদেশে আসেন । তিনি কক্সবাজার রামু বৌদ্ধপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ৪৮৮
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।