হিসেবে বিবেচনা করতেন, তেমনি এই সরকারের কাছেও আমাদের তেমন সহানুভূতি পাওয়ার দাবি জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শনের আহ্বান জানাচ্ছি। এ ছাড়া আমরা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী নিধনে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সরব হওয়ার প্রার্থনা করছি। আমরা চাই বাংলাদেশ সরকারের মধ্যস্থতায় ও আন্তর্জাতিক মহলের কুটনৈতিক প্রচেষ্টায় এই অমানবিক কার্যক্রম বন্ধ হবে বলেও আকুতি এআরএনওর ৷’ (২০১৭ সালের ১২ সেপ্টেম্বর সংখ্যার বিবৃতি “আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন’) ১০. ইসলামী মাহাজ অব রোহিঙ্গা ইসলামী মাহাজ অব রোহিঙ্গা এই জঙ্গি সংগঠন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে । কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বর্তমানে যে কয়টি রোহিঙ্গা জঙ্গি সংগঠন তৎপরতা চালাচ্ছে এদের মধ্যে রয়েছে দুই জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ইসলামী মাহাজ রোহিঙ্গা এই জঙ্গি সংগঠন । উখিয়ার বালুখালীর ক্যাম্প-১৩-এর ‘বি’ ব্লকের বাসিন্দা নুরুল ইসলাম নুরু গণকমিশনের প্রতিনিধি দলকে বলেন, “উখিয়ার বালুখালীর ক্যাম্প-১৩-এর “সি' ব্লকে থাকেন ইসলামি মাহাজের নেতা মৌলভি সেলিম উল্লাহ। একসময় তিনি আরসার কমান্ডার ছিলেন। আরসার রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধী তৎপরতা, রোহিঙ্গা শরণার্থী শিবিরে চাদাবাজি, মাদক ও সোনা চোরাচালান, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তিনি গোষ্ঠীটি ছেড়ে দেন। পরে তিনি গড়ে তোলেন ইসলামি মাহাজ। মৌলভি সেলিমের নেতৃত্বে ইসলামি মাহাজ নেতারা সাধারণ রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের পক্ষে জনমত গঠন করতেন । বিভিন্ন সভা-সমাবেশ ও নামাজের খুতবায় আরসার অপতৎপরতা নিয়ে সতর্ক করতেন । এতে ক্ষুব্ধ হয় আরসা।' রোহিঙ্গা শরণার্থী শিবিরের অভ্যন্তরের ছোট বড় ৩০০ মাদ্রাসার মধ্যে ১৭০টির করছে ইসলামি মাহাজ। ইসলামি মাহাজের কাছ থেকে এসব মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালাচ্ছে উলামা কাউন্সিল। এ জন্য মাহাজ নেতাদের একাধিকবার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। আরসা ছায়া সংগঠন উল্লামা কাউন্সিল এবং রোহিঙ্গা ইসলামী মাহাজের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে দ্বন্দের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বারবার ৷ একে অন্যের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়াচ্ছে। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ন্তত ১৫ জন আরসার সক্রিয় সদস্য ধরা পড়েছে। এতে ইসলামি মাহাজের ওপর আরও ক্ষুব্ধ হয় আরসা। তাদের ধারণা, মাহাজের নেতারা পুলিশকে আরসার কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেন । বিদেশ থেকে ক্যাম্পের মাদ্রাসা-মসজিদের নামে বিভিন্ন মাধ্যমে টাকা ৪৮৫ আসে । এর ভাগাভাগি নিয়েও দুই সংগঠনের মধ্যে বিরোধ আছে। এছাড়া শিবিরে ক্যাম্পে ইয়াবা ও সোনার ব্যবসায় ভাগ বসিয়েছে আরসা । ক্যাম্পে রোহিঙ্গাদের অন্তত ১৪ হাজার দোকানপাট আছে; সেখান থেকে চাদা তোলে আরসা । রোহিঙ্গা মাহাজ আর আরসার মধ্যে এ ছাড়া চাদাবাজি নিয়ে নিত্য সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে । ১১. ভয়েস অব রোহিঙ্গা ইউনাইটেড ভয়েস অব রোহিঙ্গা ইউনাইটেড- এই জঙ্গি সংগঠন রোহিঙ্গা কুতুপালং শরণার্থী ক্যাম্পে ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। মৌলভী মো. সেলিম ওরফে আবু আবদুল্লাহ এই সংগঠনের প্রতিষ্ঠাতা । এই জঙ্গি সংগঠনের অনলাইন ভিত্তিক একটি রেডিও এবং অনলাইন টিভি চ্যানেল রয়েছে । তাদের এই নিজস্ব গণমাধ্যমে জঙ্গি তৎপরতা প্রচার করে। উক্ত জঙ্গি সংগঠন একটি তহবিল সংগ্রহ করেছে এনজিওর নামে । “মুসলিম এইড’, “করুনা”, “ইমাম মুসলিম’, “দারুল আনসার", “সমন্বিত মানবিক উদ্যোগ’ প্রভৃতি এনজিওর নামে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তহবিল সংগ্রহ করেছে। সমসাময়িক বিশ্বের বর্বরতম সেনাবাহিনী ও মগদের বংশধরদের দ্বারা রোহিঙ্গারা চার দশক ধরে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছে। ধর্ষিতা রোহিঙ্গা নারীদের আর্তচিৎকারে মগের নাগরিকতৃ কেড়ে নিয়ে নিজভুমে পরবাসী করেছে। অবশেষে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে তাদের নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। ৩৪টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা বসবাস করছে বর্তমানে । আর এসব ক্যাম্পে রোহিঙ্গা জঙ্গি সংগঠন তাদের জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সহজে । এসব জঙ্গি গ্রুপগুলোও ক্যাম্পজুড়ে সক্রিয় নেটওয়ার্ক গড়ে তুলেছে। মাঝে মাঝে বিক্ষোভও করে। রোহিঙ্গা জঙ্গিদের পেছনে দেশি-বিদেশি অসাধু গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে নিজেদের স্বার্থে । এর আগে ইসলামপন্থী সংগঠনের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে প্রতিশোধের হুমকিও প্রচার করা হয়েছে । এসব পর্যবেক্ষণ থেকে উখিয়া অঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য বড় হুমকি সৃষ্টি হয়েছে বলে উদ্বেগ তৈরি হয়েছে। শুধু রোহিঙ্গাদের নিয়েই রয়েছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন । কক্সবাজার ও বান্দরবানে বসবাসরত রোহিঙ্গাকে টার্গেট করে উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া থেকে শুরু করে বান্দরবানের অরণ্যঘেরা সীমান্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় হতে চাচ্ছে জঙ্গি সংগঠনগুলো । বিভিন্ন সময়ে সংগঠিত রোহিঙ্গা নির্যাতনের বিভিন্ন ভিডিওচিত্র ও নির্যাতনের বর্ণনা দিয়ে রোহিঙ্গাদের দলে টানার চেষ্টা করছে। সংগঠনগুলো পৃথক কার্যক্রম চালালেও তাদের লক্ষ্য অভিনন। এ জঙ্গি সংগঠনগুলোর অন্যতম নেতৃত্বে রয়েছেন মৌলবী মনির, শফিক, ড. ইউনুস, ড. ইউনুসের সহোদর আবু তাহের, মেয়ের জামাই মো. ইউনুছ, ৪৮৬
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।