শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আওয়ামী লীগের প্রথম মেয়াদের সময় ২০০০ সালে আইন-শৃংখলা বাহিনীর হাতে অস্ত্রসহ ধরা পড়ে কমাণ্ডার সেলিম উল্লাহ। ২০০১ বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর আবার রোহিঙ্গাদের তৎপরতা বেড়ে যায়। জেল থেকে ছাড়া পায় সেলিম উল্লাহ অনেক রোহিঙ্গা জঙ্গি । ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার কমে যায় রোহিঙ্গাদের তৎপরতা । অনেক রোহিঙ্গা নেতা ধরা পড়েন পুলিশের হাতে । আবার কেউ কেউ পালিয়ে যায় বিদেশে । আরএসও নেতা নুরুল ইসলাম অবস্থান নেয় লন্ডনে । লন্ডনে থেকে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন তাদের তৎপরতা । রোহিঙ্গা ক্যাম্প সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও)। লন্ডন থেকে এ সংগঠনের সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়। অনুসন্ধানে জানা যায়, সংগঠনের বাংলাদেশের প্রধান কলিম উল্লাহ । তিনি মিয়ানমারের মংডু থানার নাইংছং এলাকার ওককাটা মৃত জহিরুল হকের ছেলে । তার ছোটভাই ইব্রাহিম আরকান রোহিঙ্গা ন্যাশন অর্গানাইজেশন (এআরএনও) সংগঠনের ব্যানারে জার্মানিতে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করে থাকেন। ২০১৭ সালে রোহিঙ্গারা ব্যাপকহারে বাংলাদেশে অনুপ্রবেশ করার পর থেকে কুতুপালং এলাকার বেশ কয়েকটি ক্যাম্পে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে তাকে । রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ সামগ্রী সরবরাহের আড়ালে কর্মী ও সমর্থক বৃদ্ধি করছেন এ সংগঠন, এমনটাই দাবি রোহিঙ্গা নাগরিক আব্দুল্লাহ মাঝি অনুসন্ধান করে জানা যায় ২০১৮ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিশাল সমাবেশ আয়োজনের পেছনে বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়েছেন এ সংগঠন । মালয়েশিয়া এবং আমেরিকা থেকে সংগঠনের অর্থ আসে । বিশেষ করে সৌদি আরব থাকা তাদের সদস্যরা সংগঠনের অর্থ সংগ্রহ করে থাকেন। রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন সংগঠনের বাংলাদেশের প্রধান কলিম উল্লাহ গণকমিশনের অনুসন্ধানী প্রতিনিধি দলকে বলেন, “আমি ২০১৬ সালের পূর্বে সংগঠন ছেড়েছিলেন । তবে, এখনো এ সংগঠনের আদর্শ নিয়ে চলি আমরা । কারণ এটি একটি আদর্শিক সংগঠন। এ সংগঠনে জঙ্গিবাদের কোন স্থান নেই। তার দেয়া তথ্য মতে, এক সময় সংগঠনের হেডকোয়ার্টাস বাংলাদেশে থাকলেও এখন তা লন্ডনে স্থানান্তর করা হয়েছে। সংগঠনের প্রধান নুরুল ইসলাম লন্ডন থেকে “এআরএনও” পরিচালিত করছেন।' রোহিঙ্গা নাগরিক কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আতিক উল্লাহ গণকমিশনের প্রতিনিধি দলকে জানিয়েছেন, রোহিঙ্গাদের অধিকার আদায়ের নামে গঠিত সংগঠনটি শুরুতে তেমন একটা ভূমিকা রাখতে পারেনি । কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গা নিপীড়ন শুরু হওয়ার পর থেকে সক্রিয় হয়ে উঠেন তারা । বিভিন্ন সময় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সংগঠনটি । তাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অস্ট্রেলিয়ার প্রতিনিধি ড: হা মাইন্ট, বাংলাদেশের কলিম উল্লাহ, কানাডার নুর হাশিম, ৪৮৩ জাপানের জ্যা.মিন.টাট, যুক্তরাজ্যে রনি এবং আমেরিকার প্রতিনিধি ড: হাবিব উল্লাহর নামে প্রচার করা হয়। সংগঠনের জন্য অর্থ সংগ্রহে প্রধান ভূমিকা পালন করে আসছেন মিয়ানমারের আকিয়াৰ জেলার মংডু থানার নাইংছং চৌধুরী পাড় এলাকার মাস্টার শফিউল আলমের ছেলে ইউছ্ুপ। তিনি সৌদি আরবে অবস্থান করেন । সেখানে বসে নির্যাতিত রোহিঙ্গার ভয়াবহ চিত্র তুলে ধরে সহানুভূতি পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। তার সংগৃহীত অর্থ কলিম উল্লাহ ও তার সহযোগীদের মাধ্যমে রোহিজাদের জন্য ব্যয় করে থাকেন। এ সংগঠনের ব্যয় করা অর্থ সংগৃহীত অর্থের সিকি পরিমাণ বলে দাবি করেছেন রোহিঙ্গা নাগরিক। বাকি অর্থ নিজের কাছে গচ্ছিত রাখেন । উক্ত সংগঠন রোহিঙ্গাদের মাঝে নিজেদের অবস্থান দৃঢ় করতে ক্যাম্পে তৎপরতা শুরু বলে দাবি করেছেন রোহিঙ্গারা । ২০১৮ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের সমাবেশের বিপুল অর্থের যোগান দিতে কলিম উল্লাহ বাংলাদেশে আসেন । এদিন কলিম উল্লাহ ও ইব্রাহীম রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেছিলেন বলে জানা যায়। পরে রোহিঙ্গাদের মাঝে নিজেই ত্রাণ সামগ্রী বিতরণও করেন তারা । যা ইব্রাহীম নিজের ফেইসবুক আইডিতে ভিডিও আপলোড করেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেরও বিরোধীতা করে নিজের ফেইসবুকে ভিডিও বার্তা দেন ইব্রাহীম । এদিকে কলিম উল্লাহ, ইব্রাহীম ছাড়াও বাংলাদেশে ইউছুপের হয়ে কাজ করেন তার ছোটবোনের জামাই কায়সার ৷ তিনি চট্টগ্রামে বসবাস করেন । এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এআরএনও-এর কৃতজ্ঞতাঃ মিয়ানমার থেকে বিতাড়িত বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও)। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এক বিবৃতিতে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন বলেছে, “আমাদের মতো অসহায় এক জাতির ইতিহাসের সবচেয়ে আন্তর্জাতিকভাবে পূর্বে কোনো সমর্থন ও প্রতিশ্রুতি না পেয়েও তার সরকার আমাদের আশ্রয় দিয়েছেন। ওই বিবৃতিতে তারা আরো জানিয়েছে, এটি পূর্বের কথাই আমাদের সত্বেও বর্তমান সরকারও একইভাবে আমাদের প্রতি সমর্থন দিয়েছেন। রাখাইনে হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক মহলের সমর্থন পাওয়ার ব্যাপারে আমাদের পাশে ৪৮৪

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।