একটি জঙ্গি সংগঠন শক্তিশালী হয়ে উঠেছিল দেশটিতে মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গারা দলে দলে সংগঠনটিতে ভিড়েছিল। ২০১৭ সালে পাঁচ শতাধিক রোহিঙ্গা এই সংগঠনে যোগ দিয়েছে বলে জানতে পেরেছে গণকমিশনের তদন্ত প্রতিনিধি দল। ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে পুলিশ বাহিনীর ৪টি ক্যাম্পে একসঙ্গে হামলা চালিয়ে আকামুল মুজাহিদীন তাদের শক্তির কথা জানান দেয়। ওই হামলায় পুলিশের ৯ সদস্যকে হত্যা করে ৬৩টি অস্ত্র লুট করে এএমএম | ঘটনার পরই ইন্টারনেটে ভিডিও আপলোড করে হামলার দায় স্বীকার করে সংগঠনটি । এর পরই এএমএম সদস্যদের ধরতে অভিযান শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী । রোহিঙ্গা জঙ্গিদের মুখপত্র মাসিক তরবিয়াত পত্রিকার ২০২০ সালের সেপ্টেম্বর সংখ্যার এক প্রতিবেদনে বলা হয়েছে, “আকামুল মুজাহিদীনের শীর্ষ নেতাদের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়বার গভীর সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠাতা আবদুল কুদ্দুস বর্মি এবং অপর শীর্ষ নেতা মাওলানা আবদুল হামিদ পাকিস্তানে অবস্থান করে সংগঠনটির জন্য তহবিল সংগ্রহ করছেন। মাওলানা ওস্তাদ ওয়াজির ও ফাইজুল্লাহ আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করেন। এএমএম নেতারা থাইল্যান্ড সীমান্ত হয়ে আরাকানে প্রায় সময়ই যাতায়াত করেন। হাফেজ তোহার সম্পর্কে জানা যায়, তিনি পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে। এ জঙ্গি নেতা মংডুতে পুলিশ ক্যাম্পে হামলার দায়িত্ব নিয়ে ইন্টারনেটে ভিডিও আপলোড করেন। একটি ভিডিওতে দেখা যায়, হাফেজ তোহা সেনাবাহিনীর দমন-পীড়নে মধ্যে রোহিঙ্গাদের দেশত্যাগ না করার আহ্বান জানাচ্ছেন। ওই ভিডিওতে তিনি বলেন, দেশের ভেতরে থেকেই রোহিঙ্গারা এখন প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছেন। দেশ-বিদেশে অবস্থানরত রোহিঙ্গাদের এগিয়ে আসার আহ্বানও জানান তোহা ৷’ (রোহিঙ্গা জঙ্গিদের মুখপত্র মাসিক ‘তরবিয়াত’ পত্রিকার ২০২০ সালের সেপ্টেম্বর সংখ্যা) আকামুল মুজাহিদীন রোহিঙ্গা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হন মাওলানা মোহাম্মদ, পিতা: জাফর আহমেদ, মাতা: লালবানু, ঠিকানা: ঝিমংখালী, মধ্যম হটীলা, নয়াবাজার টেকনাফ, কক্সবাজার বর্তমানে তিনি মালয়েশিয়া প্রবাসী । মালয়েশিয়ার মালয়েশিয়া জ্যাকেল কোম্পানীতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন তিনি। একই সঙ্গে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একজন বিশ্বস্ত এজেন্ট । ২০০০ সাল থেকে নিয়মিত পাকিস্তান সফর করে আসছেন । জন্মসূত্রে মাওলানা মোহাম্মদ মিয়ানমারের নাগরিক। যখন তার বয়স ১০ বছর তখন তিনি বার্মা থেকে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে কক্সবাজার জেলার টেকনাফ থানার হালা দারুসসুন্নাহ কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেন। পরবর্তীকালে চট্টগ্রাম কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি “দাওরায়ে হাদীস’ শেষ করে রোহিঙ্গা জঙ্গি সংগঠন 79০-এর মাধ্যমে সংযুক্ত আরর আমিরাতে চলে যান। ৪৮১ দুবাইয়ে বসে দীর্ঘদিন রোহিঙ্গাদের সাহায্যের নামে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে আসছেন। ২০১২ সালে মাওলানা মুহাম্মদকে দুবাই সরকার জঙ্গিবাদের অভিযোগের কারণে আজীবন নিষিদ্ধ করে আরব আমিরাত থেকে বহিষ্কার করে দেন; কিছুদিন জেল খাটার পর আরব আমিরাত থেকে তিনি বাংলাদেশে ফিরে আসেন । ২০১২ সালে বাংলাদেশে ফেরত এসে একই বছর বাংলাদেশি নতুন পাসপোর্ট করে মালয়েশিয়ার জ্যাকেল কোম্পানীতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি ঢাকা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসেন এবং ২০১৬ সালের ২১ জানুয়ারি পুনরায় মালয়েশিয়ায় ফিরে যান। পরবর্তীকালে আকামুল মুজাহিদীন হয়ে কাজ করেন । উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মুজিবুর জিহাদী গণকমিশনের অনুসন্ধানী প্রতিনিধি দলকে বলেন, “পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইর বিশেষ অপারেশন শাখা রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলোকে এঁক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে । এ লক্ষ্যে ২০১৭ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বৈঠক হয়। বৈঠকে আরএসও, এআরএনও, এএমএমসহ কয়েকটি জঙ্গি সংগঠনের নেতারা অংশ নেন। আরএসওর পাকিস্তান শাখার দায়িতৃশীল নেতা নুর হোসাইন আরাকানি এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। এদিকে রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলোর মধ্যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সবচেয়ে বড় হলেও এখন এটি অনেকটাই নিষ্রিয়। এ পরিস্থিতিতে আরএসওর নিচের সারির নেতারা রোহিঙ্গা জঙ্গি সংগঠন এএমএমে যোগদান করেছিলেন ৷’ ৯. আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও) ১৯৯৮ সালের ২৮ অক্টোবরে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন ও আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট এর সাথে যুক্ত হয় এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অরগানাইজেশন (1২০) প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের সশস্ত্র শাখা হিসেবে রোহিঙ্গা ন্যাশনাল আর্মি 0২৭4) প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম-কক্সবাজারকে নিয়ে আরাকান ভূখন্ড তৈরির ষড়যন্ত্র চলছিল দীর্ঘদিন ধরে । ১৯৯১ সালে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসে তারাও যুক্ত হয় এ প্রক্রিয়ার সাথে । তাদের মদদ দিতে থাকে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠান যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর এনজিও “রাবেতা। তাদের সহায়তায় জামায়াত গড়ে তুলে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। আরএসও-এর সাথে মিলে রোহিঙ্গারা গড়ে তুলে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও)। আরএনওর প্রতিষ্ঠাতা হচ্ছে নুরুল ইসলাম । তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন । তিনি এক সময় থাকতেন চট্টগ্রামে । তার নেতৃত্বে চট্টগ্রাম থেকে পরিচালিত হতো আরএসও এবং এআরএনও' কার্যক্রম । এদের সহযোগিদের অনেকে এখনো নানা সংগঠনের ব্যানারে চালাচ্ছেন তৎপরতা । এআরএনও' চীফ অব স্টাফ ছিলেন রোহিঙ্গা নাগরিক কমাগ্ডার সেলিম উল্লাহ । তিনি সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। ৪৮২
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।