আরাকানে গিয়েছিলেন। একজন হলেন আল ইখওয়ান নেতা শহীদ হাসান আল বান্নার বন্ধু ও সহকর্মী কাতার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, শায়খ আবদুল মইজ আব্দুস সাত্তার মিসরী । তাদের অনুপ্রেরণায় আবদুল কুদ্দুছ বর্মী হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান প্রতিষ্ঠা করেন। ৭. রোহিঙ্গা মুজাহিদীন রোহিঙ্গা মুজাহিদীন সংগঠনটি ১৯৯৭ সালের শেষের দিকে মিয়ানমারের আরাকানে আত্মপ্রকাশ করে। উর্দুভাষী একটি জঙ্গিবাদী ইন্টারনেট ফোরাম প্রকাশিত কিছু আলোকচিত্র ও তার বিবরণে রোহিঙ্গা, ইন্দোনেশীয় ও বাংলাদেশি নাগরিকদের নিয়ে গঠিত রোহিঙ্গা মুজাহিদীনের মিয়ানমারে জঙ্গি প্রশিক্ষণের কথা বলা হয়েছে। পাকিস্তানি তালেবান উগ্রপন্থী মুসলমানদের সংগঠিত করে এ প্রশিক্ষণ দিয়েছিলেন বলে ওই ফোরাম জানিয়েছে। এ জঙ্গি গ্রুপের নাম দেয়া হয়েছে “রোহিঙ্গা মুজাহিদীন’ ৷ ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের জিহাদ ও (এএনআই) এ তথ্য জানিয়েছে। তারা বলছে, ২০১৬ সালের ১২ জুলাই বাব-এ-ইসলাম জিহাদি ইন্টারনেট ফোরাম ওই সব আলোকচিত্র প্রকাশ করে। তাদের আলোকচিত্র দেখা যায়, পাকিস্তানি তালেবানের গড়ে তোলা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা মিয়ানমারের কোনো একটি জায়গায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে । বাব-এ-ইসলাম জিহাদি ইন্টারনেট ইনস্টিটিউট জানায়, কমান্ডার আবু সুফিয়ান ও আবু আরিফের নেতৃতে নতুন এই জিহাদি বাহিনী মিয়ানমারে প্রবেশ করেছে। তারা মিয়ানমারের দুটি সামরিক যান ধ্বংস করেছে এবং ১৭ জন সৈন্যকে হত্যা করেছে। এছাড়া তারা তিন জন বৌদ্ধ ধর্মাবলম্বীর শিরচ্ছেদ করেছে, যারা মুসলিম হত্যায় জড়িত ছিল বলে অভিযোগ । নিহতদের মধ্যে একজন ধর্মগুরুও রয়েছেন। ইন্টারনেটে প্রকাশিত আলোকচিত্রে দেখা হয়, এক থেকে দুইশ’র মতো রোহিঙ্গা মুজাহিদীন সামরিক পোশাকে গুলি চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বাব-এ-ইসলামের মাধ্যমে মূলত আনসারুল্লাহ জিহাদি রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও-এর সাবেক নেতা এবং রোহিঙ্গা মুজাহিদীনের নেপথ্যে রয়েছেন মাওলানা কামাল হোসাইন, পিতা: মৃত আবুল কাশেম, স্থায়ী ঠিকানা: বুচিদং, মংডু, আরাকান, মিয়ানমার ৷ বর্তমান ঠিকানা ৪ পার্বত্য এলাকার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম ক্চুবনিয়া এলাকায় । উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের তালিকা অনুযায়ী মাওলানা কামাল হোছাইন মিয়ানমারের নাগরিক । ক্যাম্পে তার রেজিষ্ট্রেশন নং এমআরসি ৪৮৪৫৩ । বর্তমান এই ক্যাম্পেই মাওলানা কামাল হোসাইন তার ৪৭৯ স্ত্রীসহ পুরো পরিবারের বসবাস। তিনি জালিয়াতির মাধ্যমে নিজের সেই রোহিঙ্গা পরিচয় গোপন করে বাংলাদেশী আইডিকার্ড বানিয়েছেন। কামাল হোসাইন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সামরিক প্রধান মাস্টার আয়ুব এর সেকেন্ড ইন কমান্ড এবং জামায়াতুল আরাকান ও ত্যাসেম্বলি অব রোহিঙ্গা আসোসিয়েশনের প্রধান মাওলানা সালাহুল ইসলাম এর বিশ্বস্ত সহযোগী । কক্সবাজার ও উখিয়ায় মানবপাচারকারী ও অবৈধ হুন্ডি ব্যবসায়ী হিসেবেও পরিচিতি রয়েছে তার। মালয়েশিয়া, সৌদিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে বাংলাদেশী পরিচয়পত্র বানিয়ে এবং দালালদের মাধ্যমে পাসপোর্ট তৈরী করে মানব পাচার সিন্ডিকেটের অন্যতম একজন হোতা । আয়ুব মাস্টার ও হাফেজ সালাহুল ইসলাম ছাড়াও সালামত উল্লাহ নামে আরেক রোহিঙ্গা জঙ্গির অন্যতম সহযোগী কামাল । মাষ্টার আয়ুব এবং সালামত উল্লাহ যখন আত্মগোপনে ছিলেন তখন তাদের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মাওলানা কামাল হোসাইন । তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে প্রায় সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান এবং তহবিল সংগ্রহ করেন সংগঠন পরিচালনার জন্য । তবে টাকার অধিকাংশ মাওলানা কামাল হোসাইন নিজেই আত্মসাৎ করেন। তার সাথে সৌদি নাগরিকসহ আরব বিশ্বের অনেক জঙ্গি নেতার সম্পর্ক রয়েছে । বিশেষভাবে সৌদি আরবের ইউসুফ ইবনে রাশেদ আল গুফাইলির সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। এসব বিদেশীর কাছ থেকে তিনি প্রত্যেক বছর মিয়ানমারের নির্যাতিতদের নামে লাখ লাখ টাকা অনুদান এনে জঙ্গি সংগঠন পরিচালনায় ব্যয় করেন। গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা গেছে, মাওলানা কামাল হোসাইন জঙ্গি সালামত উল্লাহর প্রতিষ্ঠিত কক্সবাজার লিংক বিসিক এলাকায় অবস্থিত “আদর্শ শিক্ষা নিকেতনের’ পরিচালনার দায়িত্বে আছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ অধিকাংশরা রোহিঙ্গা নাগরিক। যাদের নামে বিভিন্ন দেশ থেকে অনুদান আনার দায়িত্ব তিনি নিজেই পালন করেন । কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া লিংক রোড এলাকায় সরকারি বিশাল এলাকা জুড়ে ২০১০ সালে গড়ে তুলেন ‘আদর্শ শিক্ষা নিকেতন*নামের জামায়াত শিবির পরিচালিত মওদুদী মতাদর্শের এই শিক্ষা প্রতিষ্ঠান। ৮. আকামুল মুজাহিদীন রোহিঙ্গা নাগরিক আবদুল কুদ্দুস বর্মি তার ঘনিষ্ঠ সহচর হাফেজ তোহাকে নিয়ে ২০১৫ সালের শুরুতে আকামুল মুজাহিদীন গড়ে তোলেন । তিনি এখন পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে সেখানে অবস্থান করছেন। এর আগে তিনি গঠন করেছিলেন হরকাতুল জিহাদ ইসলামী আরাকান (হুজি-এ) নামে আরও একটি সংগঠন সংগঠনটির সামরিক শাখার নেতৃত্বে আছেন হাফেজ তোহা। তিনি ছাড়াও শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন মাওলানা ওস্তাদ ওয়াজির ওরফে নুর কবির, ফাইজুল্লাহ ও মাওলানা আবদুল হামিদ । ২০১৫ সালের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে 'আকামুল মুজাহিদীন" (এএমএম) নামে ৪৮০
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।