শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সোভিয়েতবিরোধী যুদ্ধে মুজাহিদ হিসেবে নিয়োগ করে। আফগান ফেরত রোহিঙ্গা যোদ্ধারা পরবর্তী সময়ের তৎকালীন আরাকান (রাখাইন) প্রদেশে হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান হেজি-এ) জঙ্গি সংগঠন গড়ে তোলে । এই রোহিঙ্গা জঙ্গি সংগঠন রাখাইন অঞ্চলে নিজেদের দাবি আদায়ের জন্য নতুন করে সশস্ত্র সংগ্রামের সূচনা করে। নব্বইয়ের দশকে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও বহু রোহিঙ্গা গেরিলা সংগ্রহ করে। তখনকার অনেক রোহিঙ্গাকে পাকিস্তানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে পাঠানো হয়েছে। “হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান বার্মা’ এক সময় তিনি পাকিস্তানের নাগরিক হন । পাকিস্তানের নাগরিক হওয়ার কারণে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানের জিহাদে অংশগ্রহণ করার বদৌলতে তার সাথে পাকিস্তানী তালেবান ও লক্কর-ই-তৈয়বা এবং জামাআতুল দাওয়া সংগঠন সমূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । আব্দুল কুদ্দুছ বর্মী আফগান জিহাদ শেষে নিজের দেশে (আরাকান) জঙ্গি সংগঠন (হুজি-আরাকান) গঠন করেন এবং একের পর এক জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে । তিনি বিভিন্ন সময় তার সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করেন রোহিঙ্গাদের বাচানোর নামে । তার সংগঠনের মুখপাত্র “তাকারায়ে আরাকান’ এর মাধ্যমে তিনি অর্থ সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি দেন বিভিন্ন সাময়িকীতে । উর্দু ভাষায় লিখিত তাযকারায়ে আরাকান গ্রন্থের লেখক হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকানের আন্তর্জাতিক প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ সিদ্দিক আরাকানী বিন মাওলানা হাসান আলী । তিনি পাকিস্তান করাচীর জামিয়া দারুল উলুম কৌরাঙ্গী থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত। এই রোহিঙ্গা নাগরিক আলোচ্য গ্রন্থে আরাকানে জিহাদী কার্যক্রম এবং বাংলাদেশ তাদের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত লিখেছেন । উক্ত বইয়ে প্রকাশক- হরকাতুল জিহাদ আল ইসলামী বার্মা। “তাযকারায়ে আরাকান’ এর শেষে হরকাতুল জিহাদের একটি বিশেষ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। এতে জিহাদের জন্য আল্লাহ, কোরাণ-হাদিসের দোহাই দিয়ে অর্থ সাহায্য চাওয়া হয়েছে। ব্যক্তি ও সংগঠন ছাড়াও সংগঠনের আরেকটি মুখপাত্র মাসিক আল রিবাত এর জন্যও অনুদান চাওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে উর্দু এবং ইংরেজীতে একটি নাম ও ব্যাংক হিসেবের নাম্বার ও ঠিকানা দেওয়া হয়েছে যেখানে অর্থ পাঠাতে হবে। এই হিসাবটি “হরকাতুল জিহাদ” আল-ইসলামী আরাকানের প্রতিষ্ঠাতা রোহিঙ্গা জঙ্গি হরকাতুল জিহাদ আরাকান আমির আবদুল কুদ্দুছ বার্মীর নামে । একাউন্ট নাম্বার ও ঠিকানা- A/C, N০. ২৮৫৩৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ৭৫, মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০। ডাকযোগের বাংলাদেশে ঠিকানা- পোঃ বক্স-২১, কক্সবাজার । পাকিস্তানের ঠিকানা, ইসলাম মেডিকেল সেন্টার ৩৬ ঝিলান্ডি, করাচী-৩০। কর্মকাণ্ড চালিয়েছেন। এই আব্দুল কুদ্দুছ নব্বই দশকের শুরুতে বাংলাদেশের দক্ষিণ- ৪৭৭ পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় (হুজি-এ) তার নেটওয়ার্কের বিস্তার ঘটায়। জঙ্গি সংগঠনের উসকানির কারণেই ২০১২ সালে মিয়ানমারে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধে; যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় । বহু প্রাণহানি হয় সেই দাঙ্গায় । ২০১৩-২০১৪ সালে তার নেতৃত্বে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে আরাকান জঙ্গিরা ঘাটি গাড়ে কক্সবাজারের দুর্গম পাহাড়ি অঞ্চলে । সেখানে তারা আরাকান ও কক্সবাজার থেকে সংগ্রহ করা জঙ্গিদের কমব্যাট ট্রেনিং, বোমা বানানো ও ব্যবহারের শিক্ষা দেয়। রোহিঙ্গা সংকটকে ইস্যু বানাতে আবদুল কুদ্দুছ বর্মীর সহযোগিতায় ২০১২ সালের জুলাই মাসে পাকিস্তানে “দিফা-ই-মুসলামন-ই-আরাকান' নামে একটি সম্মেলন করে জামাআতু-উদ-দাওয়া ও লক্করে তৈয়বা। সে বছরের আগস্টে আব্দুল কুদ্দুছ বর্মীর মাধ্যমে গোপনে বাংলাদেশে আসে পাকিস্তান জামাআত উদ দাওয়ার সক্রিয় সদস্য ও পাকিস্তানের নাগরিক শহীদ মাহমুদ ও নাদিম আওয়ান। তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা গড়ে সেখান থেকে আরাকান জঙ্গিদের সঙ্গে পাকিস্তানী জঙ্গিদের একটি শক্ত নেটওয়ার্ক তৈরী করে দেয়। বাংলাদেশ পুলিশ ২০১২ সালে পাকিস্তানি নাগরিক মাওলানা সিব্বির আহমদ নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল । তিনি মূলত পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ এর সাথে আরাকান জঙ্গিদের মধ্যে দূতের কাজ করতেন এবং পাকিস্তান থেকে বাংলাদেশের রোহিঙ্গা জঙ্গিদের জন্য অর্থ আনার দায়িত্ব পালন করতেন একই পাকিস্তান নাগরিক) আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ওরফে আবু ওমর যিনি দীর্ঘদিন সৌদিতে থেকে বড় হয়েছেন এবং সেইখানেই লেখাপড়া করেছেন। তার মাধ্যমে আবদুল কুদ্দুছ বর্মী বাংলাদেশের একটি ক্যাম্পে হামলা চালিয়ে আনসার সদস্য আলী হোসেনকে হত্যা করে অস্ত্র লুট করে। এবং “হরকাতুল ইয়াকিন* নাম ধারণ করে আরাকান মুসলমানদের জিহাদের ডাক দেন । গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা গেছে, এই আতাউল্লাহ - আব্দুল কুদ্দুছ বর্মীর হাত ধরেই পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেয় । আব্দুল কুদ্দুছ বর্মীর হাতে গড়া আরো অনেক রোহিঙ্গা জঙ্গি পাকিস্তানের পক্ষে কাশ্বীরের জিহাদে অংশগ্রহণ করেছে । আব্দুল কুদ্দুছ বর্মী মংডু জেলার প্রাচীনতম কওমী মাদ্রাসা দারুল উলুম এ দাওরায়ে হাদিস পাস করেন। এরপর তিনি পাকিস্তানের হয়ে আফগানিস্তানের জিহাদে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী আল আলমীর মাধ্যমে । এই সংগঠনের উচ্চপর্যায়ের নেতা কমান্ডার সাইফুল্লাহ আখতার যিনি বাংলাদেশসহ প্রতিষ্ঠিত “হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান'-র গঠনের পেছনে পাকিস্তানি নাগরিক সাইফুল্লাহ আখতারের সহযোগিতা রয়েছে। তার মাধ্যমে ও সহযোগিতায় হুজি-এ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে বাংলাদেশ হয়ে আরাকানে সফর করার সময় ৪৭৮

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।