রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এখন কয়েকটি অঙ্গ সংগঠন গড়ে উঠেছে। এরই একটি আরাকান রোহিঙ্গা ইউনিয়ন বা আরআরইউ | এর দায়িত্ব দেওয়া হয়েছে আবুল ফয়েজ জিলানী, ডা. মোহাম্মদ ইউনুস ও নুরুল ইসলামকে। সভাপতির দায়িত্ব দেওয়া হয় সালামত উল্লাহকে ৷ সালামত উল্লাহ বর্তমানে ব্যবসায়ী ও কক্সবাজার এনজিওর সমন্বয়কারী । তিনি মিয়ানমারের বুচিডং এলাকার থামিংচং গ্রামের হামিদ হোসেনের ছেলে । নাম সালামত উল্লাহ, পিতা- হামিদ হোসেন ঠিকানাঃ গ্রাম: থামিংচং, থানা: বুচিদং, আরাকান, মিয়ানমার ৷ বর্তমান ঠিকানা- গ্রাম: চুনতি, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম । বর্তমান অবস্থানঃ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ১৯৯২ সালে সালামত উল্লাহ প্রথম বাংলাদেশে আসেন। ১৯৯৪ সালে তিনি আফগানিস্তান যান। আফগানিস্তান থেকে লিবিয়া হয়ে সৌদি আরবে থাকেন কিছুদিন । এরপর বাংলাদেশে ফিরে আসেন ২০০৪ সালে । এরপর ফের দেশের বাইরে যান তিনি । রিয়াদে বৈঠক শেষে ২০১২ সালের ১১ জুন তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন । রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও এর কেন্দ্রীয় নেতা থেকে মহাসচিব পদ ছাড়াও বর্তমান একাংশের সভাপতির দায়িত্বে রয়েছেন সালামত উল্লাহ। কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন তিনি । তাকে এলাকার মানুষ জামায়াত নেতা সালামত উল্লাহ হিসেবে জানেন । যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাসির আদেশের পর ২০১৩ সালে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত-শিবির দ্বারা সংঘটিত “সাঈদী মুক্তি পরিষদ’ এর ব্যানারে চালানো তাণ্ডবে জড়িত ছিলেন সালামত উল্লাহ । তিনি এই পরিষদ এর একজন দায়িত্বশীল নেতা । তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তিনি অভিযোগপত্রভুক্ত আসামী । ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজার রামুতে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায়ও অন্যতম অভিযুক্ত তিনি । সালামত উল্লাহ চট্টগ্রাম জেলার লোহাগাড়ার চুনতি এলাকায় বাড়ি বানিয়ে থাকলেও তার সমস্ত কার্যক্রম রোহিঙ্গা জঙ্গি ও জামায়াত-শিবিরের রাজনীতিকে কেন্দ্র চৌধুরী, সামশুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ শীর্ষ নেতাদের । সালামত উল্লাহ ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম শহরের হোটেল লাওস থেকে পাকিস্তানী নাগরিকসহ গ্রেপ্তার হন। তার সাথে যারা ছিলেন পাকিস্তানের করাচীর বাসিন্দা মোহাম্মদ আলম, মোহাম্মদ আমিন, আব্দুল মজিদ এবং কক্সবাজারের জঙ্গি শফিউল্লাহ । জঙ্গি নেতা শফিউল্লাহর সঙ্গে ২০১৪ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম এর আদালত থেকে জামিনে মুক্তি পান সালামত উল্লাহ । রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওএর একটি শাখা হলো আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (আরআরইউ)। ২০১১ সালের ৩০ ও ৩১ মে সৌদি আরবের রিয়াদে এক সভায় এ সংগঠনের জন্ম । উক্ত সংগঠনের সভাপতির দায়িত্ব দেয়া হয় সালামত উল্লাহকে। ৪৭৫ আরআরইউর কক্সবাজারের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আবু সিদ্দিক আরমানকে । ২০১২ সালের ১৩ জুলাই রিয়াদ থেকে বাংলাদেশে ফেরেন তিনি । তিনি একজন জামায়াত সমর্থনপুষ্ঠ রোহিঙ্গা নেতা । ২০১২ সালের ৩০ আগস্ট গোপন বৈঠক চলাকালে কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ের দারিয়ারদীঘি এলাকা থেকে পুলিশ আরমানসহ ছয়জন অভিযুক্ত জঙ্গি সদস্যকে আটক করে। গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা যায়, রোহিঙ্গা জঙ্গি সংগঠনগুলো নিজেদের কোন্দলের জের ধরে যখন দুর্বল হয়ে পড়েছিল তখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই মিলে এই সংগঠনের ব্যানারে কাজ করার প্রচেষ্টা চালান। ২০১১ সালের ৩০ ও ৩১ মে সৌদি আরবের রিয়াদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান মুভমেন্ট, আরাকান পিপলস ফ্রিডম পার্টি, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও), হরকাতুল জিহাদ নামের জঙ্গি নামের জঙ্গি সংগঠন গুলো বিভিক্ত হয়ে কাজ করলেও ২০১১ সালের জুন থেকে তারা একজোট ভুক্ত হয়ে কাজ করার নীতিগত সিদ্ধান্ত নেয়। আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ) এর নেতাদের উপস্থিতিতে এ ব্যাপারে পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়। বৈঠকে ৫টি জঙ্গি সংগঠন একজোট হয়ে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন নাম দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত মতে সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে নতুন সদস্য সংগ্রহ, অবৈধ ব্যবসা জোরদার, হুন্ডি ব্যবসায় প্রসারণের জন্য তারা জঙ্গি অনুপ্রবেশকে প্রথম টার্গেট হিসেবে গ্রহণ করা হয়। তখন থেকে জঙ্গি নেতা সালামত উল্লাহ, নুরুল ইসলাম, আবু সিদ্দিক আরমান, হাবিব উল্লাহসহ কয়েকজন শীর্ষনেতা কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থান নিয়ে কাজ শুরু করেন। এরা উখিয়া ও টেকনাফের শরণার্থী ক্যাম্প কেন্দ্রীক তৎপরতা চালান । প্রশিক্ষিত রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে রয়েছেন_ জঙ্গি আলী জালাল, মাওলানা শফিউল্লাহ, নুল হক মাঝি, নুর মোহাম্মদ, আবদুল রশিদ, মোহাম্মদ সায়েদ, আবু কাদের, আবু ইয়াহিয়া, হামিদ, রুহুল আমিন, আবদুল্লাহ মোহাম্মদ, তাজর ডাক্তার খাইরুল আমিন । ৬. হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান বার্মা আফগান ফেরত আবদুল কুদ্দুস বর্মি নামে এক রোহিঙ্গা নাগরিক ১৯৯২ সালের ১০ জানুয়ারি গঠন করেছিলেন হরকাতুল জিহাদ ইসলামী আরাকান (হুজি-এ) নামে একটি রোহিঙ্গা জঙ্গি সংগঠন । সত্তর দশকের শেষদিকে পাকিস্তানভিত্তিক ধর্মান্ধ জঙ্গি সংগঠন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাত-আল জিহাদ আল ইসলামী আল আলমী (হুজি) বাংলাদেশের ধর্মান্ধ গোষ্ঠী জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অজ সংগঠনের সহযোগিতায় বাংলাদেশের রোহিঙ্গাদের মধ্যপ্রাচ্যের অর্থায়নে আফগানিস্তানে ৪৭৬
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।