শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

১০, ১১, ১২, ১৩. ১৪. ১৫, ১৬. ১৭. ১৯৯২ সালে বাংলাদেশে “হরকাতুল জিহাদ’ প্রতিষ্ঠার পর বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে ৫ হাজারের বেশি ছাত্রকে রিক্রুট করে পাকিস্তান ও আফগানিস্তান পাঠানো হয়েছে উচ্চতর সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষণের পর জিহাদে অংশগ্রহণের জন্য ৷ এসব তরুণ জিহাদীরা দেশে ফেরার পর জঙ্গি তৎপরতা অব্যাহত রাখলেও বর্তমানে অধিকাংশই বেকার। এদের অনেকে ভুল বুঝতে পেরে অনুতপ্ত এবং সমাজের মূলধারায় তারা ফিরে আসতে আগ্রহী । তাদের অনেকের কোনও পারিবারিক বা সামাজিক জীবন নেই। আত্মগোপন অবস্থায় অত্যন্ত বিড়ম্বিত জীবন যাপন করছে তারা । গণকমিশন প্রস্তাব করছে__ যাদের বিরুদ্ধে হত্যা বা অনুরূপ অপরাধের জানানো প্রয়োজন । নারীদের শিক্ষা গ্রহণ ও ক্ষমতায়নে লিঙ্গভিন্তিক কোনো বৈষম্যের বিধান বাংলাদেশের সংবিধানে নেই। যারা সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ বিরোধিতা করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ১৯৯৭ সালে প্রণীত নারীনীতি এবং ২০১০ সালে প্রণীত শিক্ষানীতি বাস্তবায়িত হলে বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস বহুলাংশে হাস পাবে দ্রুত এই সব নীতি বাস্তবায়ন করতে হবে । ওয়াজ-মাহফিল আয়োজনের মধ্যে দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। ২০১২ সালে রামু থেকে শুরু করে সর্বশেষ বিগত দুর্গা পূজার সময় সংঘটিত সকল সন্ত্রাসী ঘটনার সরকারি তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে । জঙ্গি মৌলবাদী সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সাফল্য প্রদর্শন করলেও জনসংখ্যা ও প্রয়োজনের তুলনায় বাংলাদেশে পুলিশ বাহিনীর সংখ্যা অর্ধেকেরও কম। গণকমিশন মনে করে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আরও এক লক্ষ সদস্য নিয়োগ প্রয়োজন এবং এই বাহিনীতে অন্ততপক্ষে ২০% ধর্মীয় ও এথনিক সম্প্রদায় থেকে নিযুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে পুলিশ বাহিনীর প্রয়োজনীয় রসদ ও দক্ষতা বৃদ্ধির জন্য সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সংখ্যালঘু ধর্মীয় ও এথনিক সম্প্রদায়ের সমান অধিকার ও মর্যাদার পরিপন্থী সকল প্রচারণা বন্ধ করতে হবে। বিশেষভাবে ওয়াজ মাহফিল, মসজিদের খুতবা, পাঠ্যপুস্তক বা প্রচারমাধ্যমে এ ধরনের কিছু থাকলে তা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা উক্কে দেবে। আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে “সংখ্যালঘু সুরক্ষা আইন’ এবং “জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠনের কথা বললেও এখনও তা বাস্তবায়িত হয়নি । গণকমিশন মনে করে মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসীর হাত থেকে সংখ্যালঘুদের সুরক্ষায় এই আইন প্রণয়ন ও কমিশন গঠনের বিকল্প নেই । একই সঙ্গে গণকমিশন সংখ্যালঘুদের স্বার্থরক্ষার জন্য পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের সুপারিশ করছে। ৪৩ ১৮, ১৯. ২০. ২১, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক পেজ ও ইউটিউবের ভিডিও লিঙ্ক ও কমেন্ট সেকশন ব্যবহার করে জঙ্গিরা তাদের জঙ্গি নিজেদের মধ্যে নির্দেশনা আদান-প্রদান সহ ধর্মভীরু মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। জঙ্গিদের এই জঙ্গি করতে হবে। ডেডিকেটেড হটলাইন নাম্বার, ইমেইল, ফেসবুক পেজ, আাপের মাধ্যমে পরিচয় গোপন রেখে অভিযোগ করলে তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। অভিযোগ গুরুতর না হলেও অভিযুক্তের পরিচয় বা আইডি মনিটরিংয়ের আওতায় রাখা জরুরি। যেন পরবর্তীতে আবারও অভিযোগ পেলে পূর্ববর্তী অভিযোগও খতিয়ে দেখা যায়। এছাড়া ফলে সাধারণ ব্যবহারকারীরা ইউটিউবের ক্ষতিকর লিংকগুলো দিয়ে এই সেলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংক্রান্ত অভিযোগ বা মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনতে হবে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি কার্যক্রম গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে । ২০১৬ সালের ১ জুলাই গুলশান হলি আর্টিজান ক্যাফেতে হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও তীক্ষ নজরদারির কারণে বাংলাদেশের জঙ্গিরা এখন কৌশল বদলে “সাইবার জিহাদ’ সংগঠিত করার চেষ্টা করছে। গণকমিশন মনে করে সর্বসাধারণের বিচরণের এই ক্ষেত্র থেকে জঙ্গিদের বিতারিত করার সময় এসেছে। এজন্য সরকারের সাইবার সেল ও মুক্তিযুদ্ধের পক্ষের অনলাইন ত্যান্টিভিস্টদের নিয়ে একটা সেল খুলতে হবে। যাদের কাজ হবে এই মাধ্যমে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া তাই সেল এর কার্যক্রমও যাতে নিয়মিত থাকে সেজন্য পর্যাপ্ত বাজেট বরাদ্ধ রেখে নিয়মিত তদারকী করতে হবে। ফেসবুক বাংলাদেশে থেকে কোটি কোটি ডলার ব্যবসা করছে অথচ এদের উপর যোদ্ধারা আছে তাদেরকে নানা সময়ে নানা অযুহাতে ফেসবুক নিয়ন্ত্রণ করে রাখে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের নামে তাদের আইডি ব্যান থেকে কার্যক্রমকে লিমিটেড করে রাখে । অথচ যারা মুক্তিযুদ্ধবিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের আইডি রিপোর্ট করলেও ফেসবুকের কোনো নিয়ন্ত্রণ পড়ে না। এটি একটি বৈষম্যমূলক কার্যক্রম । এই সমস্যাটি সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগী হয়ে ফেসবুক কতৃপক্ষের সাথে আলোচনায় বসতে হবে । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, সারাদেশে ইসলামী জলসায়, ওয়াজ জঙ্গিবাদে উৎসাহ দেওয়া এমন ১৫ বক্তাকে চিহ্নিত করে ২০১৯ সালের ২৩ মার্চ তালিকা তৈরি করে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা। গণকমিশন মনে করে, এই তালিকা অনুযায়ী কমিশন কর্তৃক চিহ্নিত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তার এবং বিচারের সম্মুখীন করতে হবে। 88

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।