শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টার নামের মাদ্রাসাটি একটি টিনশেড ও ছোট একটি মসজিদ দিয়ে শুরু হয়েছিল। এখন রয়েছে একটি একতলা ভবন, দুটি তিনতলা ভবন, দুটি অত্যাধুনিক চারতলা ভবন, একটি টিনশেড ভবন ও একটি দোতলা অত্যাধুনিক মসজিদ ৷ মাদ্রাসা কম্পাউন্ডেই সালাহুলের জন্য একটি অত্যাধুনিক বাসভবন নির্মাণ করা হয়েছে । তিনি নিজের চলাফেরার জন্য একটি মাইক্রোবাস ব্যবহার করেন । বর্তমানে মাদ্রাসায় ১০০০ ছাত্রছাত্রী এবং ৭০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “ইমাম মুসলিম (রো.) ইসলামিক সেন্টার এবং আরো ১২টি মাদ্রাসায় প্রতি মাসের খরচ আসে মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে । এসব মাদ্রাসা ও মসজিদের জন্য আয়-ব্যয়ের বিষয়ে সরকারি কোনো সংস্থার তদারকি নেই। “ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের’ নামে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের কক্সবাজার শাখায় (হিসাব নম্বর-১০৬৮) ও একই প্রতিষ্ঠানের আওতাধীন ওমাইর এতিমখানার নামে ঢাকা ব্যাংকের কক্সবাজার শাখায় (হিসাব নম্বর-৮১.২০০.৭১০৩) হিসাব রয়েছে। অথচ ওই দুই ব্যাংক-এ কোনো লেনদেন হয় না বলে জানা গেছে৷’ (কালের কণ্ঠ, ২৯ নভেম্বর ২০১৪) ৪. ইত্তেহাদুল জমিয়াতুল ইসলাম ইত্তেহাদুল জমিয়াতুল ইসলাম এই রোহিঙ্গা জঙ্গি সংগঠন ২০১৫ সালে অক্টোবর মাসে প্রতিষ্ঠা লাভ করে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুটি শরণার্থী ক্যাম্পে ২০১৬ সালে থেকে রোহিঙ্গা জঙ্গিরা ফের তৎপরতা শুরু করে। ইত্তেহাদুল জমিয়াতুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক জঙ্গি নিয়ন্ত্রণ করছে উখিয়ার কুতুপালং ও টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্প । কয়েকটি এনজিওর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে প্রাপ্ত বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক জঙ্গিদের সংগঠিত করার কাজে । উখিয়ার কুতুপালং গ্রামের বাসিন্দা বশির উল্লাহ জানিয়েছেন, ইত্তেহাদুল জমিয়াতুল ইসলাম নামক সংগঠনের নামে রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর ইদুল ফিতরের বিতরণ করা হয় ২০ লাখ টাকা । ইত্তেহাদুল জমিয়াতুলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন সালামত উল্লাহ, মাস্টার ইকবাল ও মৌলভী শামসুল আলম । তাদের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পে জঙ্গিদের সংগঠিত করছেন নূরসহ বেশ কয়েকজন । সারাদেশে জঙ্গি বিরোধী নানান প্রচার ও তৎপরতা চলমান থাকলেও উখিয়া- টেকনাফে অবস্থানকারী মিয়ানমারের রোহিঙ্গাদের টার্গেট করে এখনো গোপনে কাজ করে যাচ্ছে আলোচিত জঙ্গি সংগঠন ইত্তেহাদুল জামিয়াতুল ইসলাম । ৩০ জুলাই ২০১৬ এ সংগঠনের সভাপতি হাফেজ সালাহুল ইসলাম সহ ৪ জন সীমান্ত উপজেলা টেকনাফের শামলাপুরে গোপন বৈঠক করার সময় বিজিবি'র তাকে আটক করে। ৪৭৩ ইন্তেহাদুল জমিয়াতুল ইসলাম কর্মকান্ড চালালেও বারবার তার পূর্বের পরিচয় আরএসওর নাম চলে আসায় এ সংগঠনের নেতারা গোপনে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা গেছে, জঙ্গি নেতা হাফেজ সালাহুল সালামত উল্লাহ, সেলিম শাহেদ, মোহাম্মদ ওয়াইস অন্যতম | এরা সবাই ইত্তেহাদুল জামিয়াতুল ইসলামের শীর্ষস্থানীয় নেতা । বিশেষ করে ইত্তেহাদুল জামিয়াতুল ইসলামের ছত্রছায়ায় রোহিঙ্গা রিফুউজি ভয়েস অব হিউম্যান রাইটস নামে একটি সংগঠন রোহিঙ্গা শরণার্থী শিবিরকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে। ইতিপূর্বে এ সংগঠনের একাধিক নেতা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে পুরনায় গোপনে রোহিঙ্গাদের নিয়ে তাদের জঙ্গি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ সংগঠনের নেতা মৌলভী আবুল মনজুর, পিতা মোঃ জালাল, সাং কুতুপালং, আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ঘোনা, মৌলভী জানি আলম, পিতা মৃত মৌলভী আবুল হোসেন, সাং কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প ব্লক অ/৩, মৌলভী হামিদ হোসেন, পিতা আলী হোসেন সাং কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প ও মৌলভী শফি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত। এদের বিরুদ্ধে আন্তজার্তিক জঙ্গি সংগঠনগুলো থেকে অর্থ এনে রোহিঙ্গাদের মাঝে বিতরণের প্রমাণও রয়েছে। মধ্যপ্রাচ্য, তুরস্ক, সৌদি আরব, সিরিয়ায় তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সীমান্ত জনপদ উখিয়া টেকনাফের রেডিষ্টার্জ আন-রেজিষ্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে । ৫. আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ) ২০১১ সালের ৩০ ও ৩১ মে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনটির জন্ম হয়। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান মুভমেন্ট, আরাকান পিপলস ফ্রিডম পার্টি, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও), হরকাতুল জিহাদ নামের জঙ্গি নামের জঙ্গি সংগঠন গুলো বিভিক্ত হয়ে কাজ করলেও ২০১১ সালের জুন থেকে তারা একজোট ভুক্ত হয়ে কাজ করার নীতিগত সিদ্ধান্ত নেয়। আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ) নামের একটি সংগঠনের ব্যানারে এসব জঙ্গি জোটভুক্ত হয়ে তৎপরতা শুরু করে । প্রথমে অবৈধ ব্যবসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এনজিও সংস্থার নামে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরী করে এরা সীমান্ত পরিস্থিতি ঘোলাটে করার মিশনে নামে । এ মিশনের অংশ হিসেবে মিয়ানমার সীমান্তে সেনা সমাবেশের গুজব রটানো হয় পরপর ২ বার। ওই ২টি মিশন বিফল হওয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়। এ পরিকল্পনা সফল হওয়ার পর আর্ন্তজাতিক একটি চক্র এ বাংলাদেশের জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী সংগঠনের নেতারা বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের কার্যক্রমে শতভাগ সফল হয়। ৪৭৪

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।