উল্লাহ, মাস্টার রশিদ, খোরশেদ, মাহামুদুল হাসান, শাহ আলী ও দুদু মিয়া । ৩. আ্যাসেম্বলি অব রোহিঙ্গা আসোসিয়েশন বাংলাদেশ ২০১২ সালের রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশনের (আরএসও) প্রধান সামরিক কমান্ডার ও জামায়াতুল আরাকানের প্রতিষ্ঠাতা সদস্য সালাহুল ইসলামের মাধ্যমে জঙ্গি সংগঠন “আ্যাসেম্বলি অব রোহিঙ্গা আযাসোসিয়েশন বাংলাদেশ'-এর আত্মপ্রকাশ ঘটে । এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সালাহুল ইসলাম । ১৯৭৮ সালে মিয়ানমারের মংডু থানার নাগপুরা ইউনিয়নের কুয়ারবিলা গ্রাম থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশের কক্সবাজারে এসেছিলেন সালাহুল ইসলাম । বাংলাদেশে আসার পর কেটে গেছে ৪০ বছর । এই দীর্ঘ সময় সালাহুল ইসলাম কক্সবাজার ও বান্দরবানকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতার জাল বুনেছেন। এরপর রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) প্রধান সামরিক কমান্ডার হয়ে উঠেছিলেন। এখনো সংগঠনটির কার্যকর নেতৃত তার হাতেই । সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও আফগানিস্তানের উগ্রপন্থী ধর্মীয় নেতাদের সঙ্গে সুদৃঢ় মতাদর্শিক যোগাযোগ রয়েছে তার। তাদের কাছ থেকে আর্থিক ও আদর্শিক সমর্থন পান তিনি । সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার ও বান্দরবানে সরকারি জমি দখল করে একের পর এক মাদ্রাসা নির্মাণ করেছেন সালাহুল। এসব মাদ্রাসায় রোহিঙ্গা জঙ্গি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি জঙ্গিবাদী সংগঠনের সদস্যদের জন্য প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলেন তিনি । তার বিরুদ্ধে থি মার্ডারের একটি মামলাসহ কয়েকটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। কিন্তু তিনি প্রকাশ্যেই চলাচল করেন। আরএসওর সাবেক প্রধান কমান্ডার হাফেজ সালাহুল বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে ‘স্বাধীন আরাকান ইসলাম’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে বসে জঙ্গিবাদী নেটওয়ার্ক গড়েছেন। মিয়ানমারের মংডু থানার নাগপুরা ইউনিয়নের কুয়ারবিলা গ্রামের বাসিন্দা ছিলেন সালাহুল ইসলাম । ১৯৭৮ সালে তিনি বাবার সঙ্গে বাংলাদেশে আসেন । হাফেজ জিয়াউল হক ও ছবেদা খাতুনের ছেলে সালাহুল। সৌদি আরবের রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন তিনি। একসময় “আরএসওর" প্রধান সামরিক কমান্ডারের দায়িত্ব পান। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কার্যকর যোগাযোগ রয়েছে তার। গণকমিশনের সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সালাহুল ইসলাম ১৯৭৮ সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমার বিদ্রোহী সংগঠন আরএসও*র সাথে জড়িয়ে যান। আরএসও'র অর্থায়নে তিনি কক্সবাজারের হীলা কওমি মাদ্রাসা জামেয়া ৪৭১ সৌদি আরব চলে যান। আরএসও*র মাধ্যমেই সৌদি আরবের বিভিন্ন গোষ্ঠীর সাথে তার সম্পর্ক তৈরী হয়। এরপরই বাংলাদেশে আরএসও'র কার্যক্রমে মূল দায়িত্বে চলে আসেন সালাহুল। মূলতঃ আরএসও*র সামরিক ও অর্থ বিভাগের সমন্বয়কারী ছিলেন তিনি। এসব কাজ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ধনকুবের ও জঙ্গি গোষ্ঠীর আস্থাভাজন হয়ে উঠেছেন সালাহুল। মধ্যপ্রাচ্যের ধনকুবের ও জঙ্গি গোষ্ঠীর অর্থায়নে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকায় রোহিঙ্গাদের মাঝে কাজ শুরু করেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কক্সবাজারের লিংক রোডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় মধ্যপ্রাচ্য ভিত্তিক আল হারামাইন সংস্থার (আল হারামাইন বর্তমানে দেশে ও বিভিন্ন দেশে জঙ্গি কর্মকান্ডের জন্য নিষিদ্ধ) আড়ালে তিনি আস্তানা গড়ে তুলেছেন। অনুসন্ধানে আরও জানা যায়, বিদেশি বিভিন্ন এনজিও সংস্থা সালাহুল এর মাধ্যমে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করার লক্ষ্যে শত কোটি টাকা অনুদান দিয়েছে । এর মধ্যে আইএইচএইচ (তুকী), বায়তুল মাল (ভারত) উল্লেখযোগ্য । গণতদন্ত কমিশনের অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের লিংক রোডে দক্ষিণ মহুরিপাড়ায় সরকারের বন বিভাগের সাত একর ও স্থানীয় মানুষের তিন একরসহ মোট ১০ একর জায়গা দখল করে সেখানে গড়ে তোলেন ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টার। কার্যত এখান থেকেই আরএসও"র সব কার্যক্রম পরিচালিত হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সালাহুলের উত্থান শুরু হয়। ২০১৪ সালের ১৯ নভেম্বর কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “২০১২ সালের জুন মাসের শুরুতে মিয়ানমারের আরাকান রাজ্যে সংঘটিত সহিংসতায় ক্ষুব্ধ হয়ে ওঠে রোহিঙ্গা সলিভারিটি অর্গানাইজেশন (আরএসও)। ওই বছরের ৮ জুন হাফেজ সালাহুলের জন্মস্থান মংডুর কোয়ারবিল মাদ্রাসায় জুমার নামাজের খুতবায় স্বাধীন ইসলামি আরাকান রাষ্ট্রের ঘোষণা দেন হাফেজ সালাহুল ইসলামের ভাই কোয়ারবিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ হুজ্জাতুল ইসলাম । কক্সবাজার ও বান্দরবান জেলাকে স্বাধীন আরাকান রাজ্যের ভূখন্ড হিসেবে পেতে চায় আরএসও | আরএসওর ওই ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে মিয়ানমারের আরো চারটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (আরএনও), আরাকান রোহিঙ্গা ডেমোক্রেটিক অর্গানাইজেশন (এআরডিও), আরাকান মুভমেন্ট ও আরাকান পিপলস ফ্রিডম পার্টি । (কালের কণ্ঠ, ২০১৪ সালের ১৯) অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ টেকনাফের হীলার একটি মাদ্রাসায় গোপনে বৈঠক করার সময় হাফেজ সালাহুলকে পুলিশ আটক করে । ১৫ ফেব্রুয়ারি ২০১৩ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধে ফীসির রায়ের পর তার মুক্তির দাবিতে জামায়াত-শিবির কক্সবাজারে তান্ডব চালায়। এতে তিনজন নিহত এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও ১৯ জন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই ঘটনায় করা তিন মামলায় হাফেজ সালাহুলকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও পরে তিনি জামিন পান। ৪৭২
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।