হামলার ঘটনার জন্য দায়ী করা হয়েছে এই গোষ্ঠিটিকে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আগে ইংরেজীতে “ফেইথ মুভমেন্ট’ নামে তাদের তৎপরতা চালাতো। স্থানীয়ভাবে এটি পরিচিত ছিল “হারাকাহ আল ইয়াকিন' নামে । আরসার নেতৃত্বে রয়েছেন “আতাউল্লাহ' নামে একজন রোহিঙ্গা। তার জন্ম পাকিস্তানের করাচিতে, বেড়ে উঠেছেন সৌদি আরবে । সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা মন্কায় থাকে এমন বিশজন নেতৃস্থানীয় রোহিঙ্গা এই সংগঠনটি গড়ে তোলে । বাংলাদেশ পাকিস্তান এবং ভারতে এদের নেটওয়ার্ক বিস্তৃত। সংগঠনটির নেতা আতাউল্লাহর বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই আতাউল্লাহর জন্ম। তিনি বেড়ে উঠেছেন মক্ায়। সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ইউটিউবে তার একটি ভিডিও থেকে জানা গেছে, রাখাইনের রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে সেটি এবং আরবী, এই দুটি ভাষায় তিনি অনর্গল বলতে পারেন। ২০১২ সালে আতাউল্লাহ সৌদি আরব থেকে রোহিঙ্গা জাতির অধিকার আদায়ের নামে উগ্রবাদকে চাঙ্গা করতে আরাকান চলে আসেন। এরপর ২০১৬ সালের ৯ অক্টোবর আরাকানে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অনুসন্ধানে জানা গেছে, আরসা মূলত (ফেইথ মুভমেন্ট) নামে ২০১৩ সাল থেকে তাদের তৎপরতা শুরু করে। এদের নেটওয়ার্ক বিস্তৃতি লাভ করেছে, বিভিন্নভাবে এরা প্রশিক্ষণ পেয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস ব্যুরো তাদের রিপোর্টে বলেছে, আরসা সংগঠনটি মূলত সংগঠিত হয়েছে সৌদি আরবের মন্কায়। সেখানে আগে থেকে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা সদস্যদের একটি গ্রুপ মিলে এ সংগঠনের জন্ম দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ২০১২ সাল থেকে আরসা নেতা আতাউল্লাহ সৌদি আরব থেকে আত্মগোপন করেন। আতাউল্লাহ তার দলবল নিয়ে আরাকান রাজ্যে অবস্থান গ্রহণ করেন। এরপর থেকেই কয়েক দফায় সহিংসতার ঘটনা ঘটে। আরসার দাবি হচ্ছে, রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের নাগরিকতৃ এবং সেখানকার নাগরিকদের সমান মর্যাদা দিতে হবে। তারা আরও দাবি করেছে- তারা সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। বিশ্বের কোনো সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। আরসার পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বিপুল যোদ্ধা। জানা গেছে, আরসার নেতৃত্বে রয়েছে ২০ রোহিঙ্গা নেতা। যার প্রধান আতাউল্লাহ আবু ওমর আল জুনুনি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারি অস্ত্রে এবং অস্ত্রধারীদের পাহারায় আতাউল্লাহকে রোহিঙ্গাদের স্গ্রাম নিয়ে বক্তব্য দিতে দেখা গেছে ২০১৭ সালে । অনুসন্ধানে আরও জানা যায়, ২০১৬ সালের ৯ই অক্টোবর মিয়ানমারের কিকানপিন বর্ডার গার্ড হেড কোয়ার্টার ও আশে পাশের দুটি পুলিশ চেকপোস্টে এক অতর্কিত হামলা চালিয়ে মিয়ানমার পুলিশের ৯ সদস্যসহ ১৪ জনকে হত্যা করে এবং বিভিন্ন ধরনের ৪৮টি অস্ত্র ও ৬৬২৪ রাউন্ড গুলি লুট করার মধ্যে দিয়ে রাখাইন রাজ্যে আরসা'র মূল সংগঠন হরকাতুল ইয়াকিন নামে রোহিঙ্গা জঙ্গি সংগঠনটি আত্মপ্রকাশ ৪৬৯ করে। এরপর ইন্টারনেটে ভিডিও-র মাধ্যমে রোহিঙ্গাদের জিহাদে আহ্বান জানায়। তার কথায় উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গারা দলে দলে সংগঠনটিতে যোগদান করেছিল । কক্সবাজারে ৩৪টি শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ২৭টিতে রয়েছে আরসার আধিপত্য । রোহিঙ্গা ক্যাম্পের প্রত্যেক ব্লকে রয়েছে এ সংগঠনের তৎপরতা । এ সংগঠন “ওলামা কাউন্সিল’, “ওলামা বোর্ড’, “মজলিসে আম’ এবং “আরকান আরমট” এ পাচ শ্রেডুতে বিভক্ত হয়ে ক্যাম্পগুলোতে তৎপরতা চালাচ্ছে। মিয়ানমারের সন্ত্রাসবাদী সংগঠন “আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিজেদের আরও মজবুত করতে এবার বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের নিজস্ব মুদ্রা চালু করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের গ্রুপে তারা এই মুদ্রার পক্ষে প্রচার শুরু করেছে। প্রাথমিকভাবে কয়েকটি শরণার্থী ক্যাম্পে এই মুদ্রা চালু হয়েছে। অচিরেই প্রত্যেক শরণার্থী ক্যাম্পে এ মুদ্রা চালুর পরিকল্পনা রয়েছে জঙ্গিগোষ্ঠীটির । বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন পর্যালোচনা ও গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, আরসার সদস্যরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন মুদ্বার বিষয়ে প্রচার শুরু করেছে ২০২১ সালের জুন মাসের শুরুতে ৷ কিছু কিছু ক্যাম্পে এরই মধ্যে নতুন মুদ্রা দিয়ে বিনিময় শুরু হয়েছে। প্রাথমিকভাবে এক হাজার, ৫০০ এবং ১০০ টাকার নতুন নোট ছেড়েছে আরসা । মুদ্রায় রয়েছে আরসার নেতা আতাউল্লার ছবি । কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন সক্রিয়। তবে সব চেয়ে বেশি বিচরণ করছে “আরসা'। বাংলাদেশের ৩৪টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মধ্যে ২৭টিতেই রয়েছে আরসার একক আধিপত্য । জঙ্গি সংগঠন আরসা শরণার্থী ক্যাম্পে নিজেদের শক্তি বৃদ্ধির পাশাপাশি কিশোরী-তরুণী থেকে মাদক ও মানব পাচার, ডাকাতি অস্ত্র ব্যবসা, চাদাবাজি-সহ নানান অপকর্মে জড়িয়ে পড়েছে। পাশাপাশি ক্যাম্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে নিজস্ব মুদ্রা চালু করেছে। আরসা কেন্দ্রীয় নেতাদের নামের তালিকা £ মুহাম্মদ আতাউল্লাহ আল জুনুনি (সংগঠনের আমির), মুফতি জিয়াউর রহমান খালেদী (সামরিক প্রধান), মুফতি মনসুরুল হক জিহাদী (নায়েবে আমির), মাওলানা নাজমুল হক আরকানী (সমন্বয়ক) মুফতি সোলেয়মান, মুজিবুর রহমান আফেন্দী, মাওলানা ইলিয়াস হোসেন বার্মী, আব্দুল উল্লাহ মাঝি, সত্তার মাঝি, আকিম উদ্দীন আজাদী । বাংলাদেশি আরসা কমিটির তালিকা ৪ মাস্টার আইয়ুব, মৌলভী নুর হোসেন, আবু বন্ধর, মৌলভী শফিক, ড. ইউনুস, ড. ইউনুসের সহোদর আবু তাহের, মেয়ের জামাই মো. ইউনুছ, মৌলভী মো. সেলিম ওরফে আবু আবদুল্লাহ, মোস্তাক মাঝি, রুহুল আমিন, হারুন, ৪8৭০
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।