শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬৭ সালে রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট আর্মি (RIA) এবং তারপর ১২ সেপ্টেম্বর ১৯৭৩ সালে রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) এ পরিবর্তন করা হয়। ১৯৭৪ সালের জুন ভাইস প্রেসিডেন্ট এবং ডা. মুহাম্মদ ইউনূস নামের একজন মেডিকেল ডাক্তারকে মহাসচিব হিসাবে আরপিএফ পুনর্গঠিত করা হয়। সত্তর দশকের শেষের দিকে রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট সংগঠনটিতে বিভাজন দেখা দেয় এবং পরে ভেঙেও যায়। এরপরই গড়ে ওঠে রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন “রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন' (আরএসও)। ডাঃ ইউনুস এই সংগঠনের প্রেসিডেন্ট ও সালামত উল্লাহ সেক্রেটারি হন। অপরদিকে নুরুল ইসলাম গঠন করে “আরাকান ইসলামিক রোহিঙ্গা ফোরাম” (এআইআরএফ)। (প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ'র “রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ”) মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১৯৮২ সালে প্রতিষ্ঠা লাভ করে রোহিঙ্গাদের সবচেয়ে শক্তিশালী জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন। ১৯৯৮ সালের ২৮ এর সাথে যুক্ত হয়, এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অরগানাইজেশন (ARNO) প্রতিষ্ঠিত হয়, যাকে কক্সবাজারে নির্বাসনে থেকে পরিচালনা করা হত। এই সংগঠনের সশস্ত্র শাখা হিসেবে রোহিঙ্গা ন্যাশনাল আর্মি (২4) প্রতিষ্ঠিত হয়। রোহিঙ্গাদের স্বাধীনতা আদালয়ের নামে বিভিন্ন সময়ে আত্মপ্রকাশ ঘটে বিদ্রোহী জঙ্গি সংগঠনসমূহের । এসব জঙ্গি সংগঠনের ইতিবৃত্ত ও বিভিন্ন অজানা তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ১৯৭৮ সালে নে উইন সরকার বহিরাগতদের বিরুদ্ধে অপারেশন কিং ড্রাগন শুরু করলে অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আশির দশকের শুরুতে জঙ্গি সদস্যরা আরপিএফ থেকে বেরিয়ে গিয়ে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) গঠন করে । পরবর্তী সময়ে এটিই হয়ে ওঠে রোহিঙ্গাদের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন । এটি মুসলিম বিশ্বের যেসব সংগঠনের সমর্থন পায় তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী ও পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী, আফগানিস্তানের হিজব-ই ইসলামি, জম্মু কাশ্মীরের হিজবউল মুজাহিদীন, জইশ-ই- মোহাম্মদ, আল-কায়েদা, হিযবুত তাহরীর, তালেবান, হরকাতুল জিহাদ । রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) জন্য নব্বইয়ের দশকে কক্সবাজার ছিল 'নিরাপদ' ঘাটি । আরএসও উখিয়ার শরণার্থী শিবিরে একটি প্রশিক্ষণ ক্যাম্পও স্থাপন করেছিল আরএসও । কক্সবাজারে উল্লেখযোগ্য এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা থেকে ফান্ড পেত খুব সহজে ৷ বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্থার ফান্ড সরাসরি আরএসও নেতাদের হাতে চলে আসত । সেসব এনজিওদের মধ্যে রয়েছে সৌদি আরবের আল-হারামাইন আল-খাইরিয়া, ইউনাইটেড আরব আমিরাতের আল ফুঁজাইরিয়া ওয়েলফেয়ার আাসোসিয়েশন | দীর্ঘদিন এই অবস্থা চলার পর ২০০০ সালের দিকে আরএসও এবং এআইআরএফ আবার একত্রিত হয়। গড়ে ওঠে আরো একটি রোহিঙ্গা সংগঠন । এই সংগঠনের নাম হয় “আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অরগানাইজেশন (এআরএনও)। এই সংগঠনের প্রেসিডেন্ট ৪৬১ হন নুরুল ইসলাম । সামরিক শাখার দায়িত্ব পান সলিমুল্লাহ । মিয়ানমার আর্মির চাপের মুখে সলিমুল্লাহ কক্সবাজারে পালিয়ে আসেন । “মমতানীল' নামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ২০০০ সালের ডিসেম্বর মাসে । এরপর এই সংগঠনের নেতারা কেউ কেউ বিদেশে পালিয়ে যায়। অনেকে গোপনে এদেশে অবস্থান করে কৌশলে নাগরিকত্ব নেয়। তারপর এক দশক পরে আফগান ফেরত আবদুল কুদ্দুস বর্মি নামে এক রোহিঙ্গা নাগরিক ১৯৯২ সালের ১০ জানুয়ারি গঠন করেছিলেন হরকাতুল জিহাদ ইসলামী আরাকান (হুজি-এ) নামে একটি রোহিঙ্গা জঙ্গি সংগঠন। সত্তর দশকের শেষদিকে পাকিস্তানভিত্তিক ধর্মান্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাত-আল জিহাদ আল ইসলামী আল আলমী (হুজি) বাংলাদেশের ধর্মান্ধ গোষ্ঠী জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতায় বাংলাদেশের রোহিঙ্গাদের মধ্যপ্রাচ্যের অর্থায়নে আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে মুজাহিদ হিসেবে নিয়োগ করে। আফগান ফেরত রোহিঙ্গা জঙ্গিরা পরবর্তী সময়ের তৎকালীন আরাকান (রাখাইন) প্রদেশে হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান (হুজি-এ) জঙ্গি সংগঠন গড়ে তোলে । এই রোহিঙ্গা জঙ্গি সংগঠন রাখাইন অঞ্চলে নিজেদের দাবি আদায়ের জন্য নতুন করে সশস্ত্র সংগ্রামের সূচনা করে । নব্বইয়ের দশকে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও বহু রোহিঙ্গা গেরিলা সংগ্রহ করে। পাঠানো হয়েছে। তারপর ২০১৬ সালের ৯ই অক্টোবর মিয়ানমারের কিকানপিন বর্ডার গার্ড হেড কোয়ার্টার ও আশে পাশের দুটি পুলিশ চেকপোস্টে এক অতর্কিত হামলা চালিয়ে মিয়ানমার পুলিশের ৯ সদস্যসহ ১৪ জনকে হত্যা করে এবং বিভিন্ন ধরনের ৪৮টি অস্ত্র ও ৬৬২৪ রাউন্ড গুলি লুট করার মধ্যে দিয়ে রাখাইন রাজ্যে আরসা'র মূল সংগঠন হরকাতুল ইয়াকিন নামে রোহিঙ্গা জঙ্গি সংগঠনটি আত্মপ্রকাশ করে । একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় গঠিত ১২৫টি জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রস্তুত করে, যার ভেতর ১৭টি ছিল রোহিঙ্গাদের । ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল শতাধিক জঙ্গি মৌলবাদী সংগঠন এবং পাঁচ শতাধিক ইসলামী এনজিওর অভ্যুদয় ঘটেছে, যাদের অধিকাংশের তৎপরতা হচ্ছে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে। বিভিন্ন সময়ে এসব এলাকা থেকে গ্রেপ্তারকৃত জঙ্গিরা স্বীকার করেছে বার্মার আরাকানের সঙ্গে কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রামের একটি অংশকে যুক্ত করে তারা একটি স্বাধীন ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। সেই সময় একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি অনুসন্ধান করে জানতে পারে বাংলাদেশ-বার্মা সীমান্তে “আরএসও*সহ রোহিঙ্গাদের ১৭টি জঙ্গি মৌলবাদী সংগঠন বিভিন্ন ধরনের জঙ্গি তৎপরতায় নিয়োজিত, যাদের অধিকাংশই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত। অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালের পর থেকে নতুনভাবে গড়ে উঠেছে আরো ২৩টি রোহিঙ্গা জঙ্গি সংগঠন । ৪৬২

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।