শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

(২৪), ক্যাম্প-১৮, ব্লক-এইস-৫২-এর ভলান্টিয়ার শিক্ষার্থী আজিজুল হক (২২), মো. আমীন (৩২) ঘটনাস্থলে মারা যান। আর হাসপাতালে মৃতরা হলেন : এফডিএমএন ক্যাম্প-১৮, ব্লক-এফ-২২ মাদ্রাসার শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), এফডিএমএন ক্যাম্প-২৪-এর মাদ্রাসার শিক্ষক হামিদুল্লাহ (৫৫)। ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “অস্ত্রধারী গোষ্ঠীটি পুরো ক্যাম্পে আধিপত্য বিস্তার করছে। তাদের আলেমদের নিয়ে গঠিত সংগঠন “উলামা কাউন্সিল’ ক্যাম্পের প্রতিটি মসজিদ-মাদ্রাসা নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। ইতিমধ্যে ক্যাম্পের শতাধিক মাদরাসার নিয়ন্ত্রণও তাদের হাতে । যেসব মাদরাসা তাদের নিয়ন্ত্রণের বাইরে সেখানে তারা সন্ত্রাসী হামলা চালাচ্ছে । একাধিকবার তারা হামলা হওয়া মাদরাসাটি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করেছিল । কিন্ত আরসার একাধিক ্রস্তাবেও কর্তৃপক্ষ ও স্থানীয় রোহিঙ্গারা প্রতিষ্ঠানটি তাদের হাতে তুলে দিতে রাজি হননি । এতে ওই ব্লকের রোহিঙ্গা ও মাদ্রাসা কর্তৃপক্ষের ওপর ভীষণ খেপেছিল আরসার নেতারা । রোহিঙ্গাদের তথ্যমতে হামলার শিকার দারুল উলুম নাদওয়াতুল ওলামা রোহিঙ্গাদের একটি সংগঠন। সংগঠনটি রোহিঙ্গাদের অধিকার আদায়সহ মিয়ানমারে ফেরাতে উৎসাহিত করার কাজ করছে । এ ছাড়া সংগঠনটি রোহিঙ্গাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করছে। রোহিঙ্গাদের দাবি- প্রত্যাবাসন নিয়ে মাহাস নেতাদের সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসা বা আল ইয়াকিনের দ্বন্দ চলে আসছিল । রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে যে অর্ধশত রোহিঙ্গা সন্ত্রাসী আটক হয়েছে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে মাহাস নেতারা সাহায্য করেছেন এ ধারণা থেকে ওই মাদ্রাসা-মসজিদে হামলা চালানো হয় ।' (বাংলাদেশ প্রতিদিন, ২৪ অক্টোবর ২০২১) গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ৩৪ রোহিঙ্গা শিবির ঘিরে ১৫ সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে। এর মধ্যে বড় গ্রুপটি হচ্ছে আরসা বা আল-ইয়াকিন। ক্যাম্পে অবস্থানরত সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে এরা চাদা আদায় করে থাকে । এছাড়া অন্ত্রের চোরাচালান, মাদক ও মানব পাচারের সঙ্গে এই ১৫ সন্ত্রাসী গ্রুপের ক্যাডার ওতপ্রোতভাবে জড়িত। এদের আয়ের মূল উৎসব এসব অপকর্ম থেকে । ১৫ সন্ত্রাসী গ্রুপের ক্যাডার বাহিনী দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। রোহিঙ্গা জঙ্গি সংগঠনের ইতিবৃত্ত আরাকান রাজ্যে আকিয়াব জেলার বুচিদং শহরের আলী চং গ্রামের বাসিন্দা জাফর হোসাইন কাওয়াল প্রাথমিকভাবে উগ্রবাদী কাওয়ালী গান গেয়ে রোহিঙ্গাদেরকে উগ্রবাদের দিকে আকৃষ্ট করেছেন। রোহিঙ্গাদের বাচার একমাত্র পথ হিসেবে সশস্ত্র দলে যোগদানের জন্য রোহিঙ্গা যুবকদের উদ্ধুদ্ধ করতেন তিনি । তিনি যেখানেই যেতেন সেখাই শত শত লোক তার গান শুনে রোহিঙ্গাদের জঙ্গি আন্দোলনে যোগদান করত। ৪৫৯ তারপর ১৯৪৭ সালের ২০ আগষ্ট আরাকানের বুচিদংয়ের দারুচং গ্রামে জাফর হোসাইন কাওয়ালের নেতৃত্বে রোহিঙ্গা প্রথম সংগঠন “মুজাহিদ পার্টি" সাংগঠনিকভাবে আত্মপ্রকাশ করে । বার্মা স্বাধীনতা অর্জনকালে এ পার্টির পক্ষ থেকে স্বাধীনতা অথবা পূৰ্ণ স্বায়ত্ব শাসন দাবী করে ব্যর্থ হলে ১৯৪৮ সালের জুলাই মাসে বুচিদং শহরের ১২ মাইল উত্তরে টং বাজার নামক স্থানে এক সমাবেশ করে আন্দোলনের নীতি পুনর্নিধারণ করেন এবং পরবর্তীকালে ক্রমশ সশস্ত্র উগ্র আন্দোলনে রূপ নেয় । বার্মার আরাকান বা রাখাইন রাজ্যে এটাই সর্বপ্রথম রোহিঙ্গা জঙ্গি সংগঠন হিসেবে পরিচিতি পায়।* জঙ্গি মুজাহিদ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন জাফর হোসাইন কাওয়াল। পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন- মুহাম্মদ আব্বাস, আবদুর রশীদ, আবদুর রহমান, আবদুশ শুকুর এবং আবুল কাশিম বা কাশিম রাজা প্রমুখ । ১৯৫০ সালের ১১ অক্টোবর আততায়ীর হাতে জাফর হোসাইন কাওয়াল নিহত হলে মোহাম্মদ আব্বাস রোহিঙ্গা বিদ্রোহী জঙ্গি সংগঠন মুজাহিদ পার্টির নেতৃত্ব দেন। জাফর হোসাইনকে রোহিঙ্গারা “মুজাহিদ-ই আযম’ বলে সমাদৃত করেন। রোহিঙ্গাদের আন্দোলনের নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যেতে থাকে। আব্বাসের নেতৃত্বাধীন বাহিনী হতে দলত্যাগী কিছু সদস্য মোহাম্মদ কাসিম ওরফে কাসিম রাজার নেতৃত্বে ‘রোহিঙ্গা লিবারেশন ফোরাম’ নামে রোহিঙ্গা জঙ্গিদের সশস্ত্র আন্দোলন শুরু করে । মুহাম্মদ কাশিম মুজাহিদ পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য । তিনি সশস্ত্র সংগঠন রোহিঙ্গা লিবারেশন ফ্রন্ট গঠন করেন এবং অল্প দিনের মধ্যেই জঙ্গি সংগঠনের নাম ছড়িয়ে পড়ে । পরবর্তীকালে তিনি পালিয়ে কক্সবাজারে চলে আসেন । তিনি ১৯৬৬ সালের ১৩ সেপ্টেম্বর কক্সবাজার এলাকায় আততায়ীর গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর জঙ্গিবাদী কার্যক্রম সাময়িকভাবে স্তিমিত হয়ে পড়ে । ১৯৪৭ থেকে ১৯৭০ মুজাহিদ পার্টির কার্যক্রম পরিচালিত হয়। এরপর রোহিঙ্গা জঙ্গি সংগঠন “ইত্তেহাদুল মুসলিমীন অব আরাকান’ আত্মপ্রকাশ করে রাজনৈতিক সংগঠন হিসেবে । ১৯৭০ থেকে ১৯৭২ পর্যন্ত -এর জঙ্গিদের কার্যক্রম পরিচালিত হয় এই সংগঠনের নামে । তারপর ১৯৭২ সালের ১৫ জুলাই রোহিঙ্গা লিবারেশন পার্টি (আরএলপি) গঠিত হয়, যার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ জাফর হাবিব নামে রেঙ্গুন যর একজন ম্নাতক। তাদের ঘাটি ছিল বুচিদং জঙ্গলে । মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে তাদের তৎপরতা থেমে যায়। আরএলএফ জঙ্গি সংগঠনের ব্যর্থতার পর মোহাম্মদ জাফর হাবিব গঠন করেন “রোহিঙ্গা প্যান্রিয়টিক ফ্রন্ট” (আরপিএফ)। রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) মিয়ানমারের রাখাইন ষ্টেট অবস্থিত একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীকালে রোহিঙ্গা সশস্ত্র জঙ্গি সংগঠন হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করে । ১৯৬৪ সালের ২৬ এপ্রিল রোহিঙ্গা জনগণের জন্য একটি স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চল তৈরির লক্ষ্যে রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট (RIF) প্রতিষ্ঠিত হয়েছিল । দলটির নাম * তাযকারায়ে আরাকান, লেখক $ মোহাম্মদ সিদ্দিক আরাকানী, প্রকাশক ৪ হরকাতুল জিহাদ আল ইসলামী আরাকান (হুজি-এ) বার্মা, প্রকাশকালঃ জুলাই ১৯৯৭ ৪৬০

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।