কল্যাণকর্মী, নির্মাণকর্মী, শিক্ষক, সুপারভাইজরসহ বিভিন্ন টেকনিক্যাল ও নন- টেকনিক্যাল পদে মাসিক ১০ থেকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি করে। ক্যাম্প অভ্যন্তর ও সংলগ্ন ১০ থেকে ১২টি হাট-বাজারসহ ক্যাম্পের অলিগলিতে ছোট, মাঝারি ও বড় দোকান রয়েছে অন্তত ৫ থেকে ৬ হাজার । এসব চাকরিজীবী, দোকান মালিক, ব্লক ও হেড মাঝি থেকে স্তরভেদে চাদা নির্ধারণ করা আছে। মাসের শুরুতে আল- ইয়াকিনের ধার্য চাদা নির্দিষ্ট লোকের কাছে পরিশোধ করতে হয় বাধ্যতামূলকভাবে । না হলে অনাদায়কারীদের ওপর নেমে আসে চরম নির্যাতন ও জুলুম ৷ ২০২১ সালের ১ অক্টোবর সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “মুহিবুল্লাহর চাচাতো ভাই নুরুল আমিন (৪৫) বলেন, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষ করে অফিসে এসে বসেন মুহিবুল্লাহ। সঙ্গে ছিলেন আরও সাত থেকে আটজন । তাদের উদ্দেশ করে মুহিবুল্লাহ বলছিলেন, পরিস্থিতি শিগগির অনুকূলে আসবে । মিয়ানমারের সঙ্গে কয়েকটি দেশের আলোচনা হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা রাজি হয়েছে । আমাদের বাড়িঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে ।' মুহিবুল্লাহ কথা শেষ করার আগেই ঘরে প্রবেশ করে ১০-১২ জন মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তি । ঘরের বাইরে ছিল আরও ৮-১০ জন । তাদের প্রত্যেকের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র । একজন পিস্তল উচিয়ে কিছুটা এগিয়ে আসে । এরপর সোজা মুহিবুল্লাহকে লক্ষ্য করে পরপর পাচ রাউন্ড গুলি করে। মুহিবুল্লাহ চেয়ার থেকে গড়িয়ে পড়েন মাটিতে । এরপর হামলাকারীরা পশ্চিম দিকে পাহাড়ি পথে চলে যায়।" (সমকাল, ১ অক্টোবর ২০২১) গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, প্রত্যাবাসনের বদলে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের সন্ত্রাসী প্রমাণে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমার সরকার । এজন্য তারা বিপথগামী লোভী রোহিঙ্গাদের দিয়ে ক্যাম্পে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ করানোর চেষ্টা চালাচ্ছে। লক্ষ্য বলে দাবি তাদের । কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো । উদ্বেগ প্রকাশ রাষ্ট্রদূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। উদ্বেগ প্রকাশের পাশাপাশি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন। ২০২১ সালের ৪ অক্টোবর আমাদের সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, “সরকারের বিভিন্ন সংস্থা শরণার্থী শিবির ঘিরে এ পর্যন্ত ৩৮টি গ্রুপের নাম পেয়েছে। তার মধ্যে ১৩টি গ্রুপ তুলনামূলকভাবে সক্রিয় ও বড়। প্রতিটি বাহিনীতেই ৩৫ থেকে ৪০ জন সশস্ত্র সদস্য আছে। বেশির ভাগই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ৪৫৭ বিপক্ষে। এদের মধ্যে উখিয়ায় সাতটি এবং টেকনাফে ছয়টি বাহিনীর নাম জানা গেছে। প্রতিটি বাহিনীই দলীয় প্রধানের নামে পরিচিত। উখিয়ার সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে আছে মনু বাহিনী, গিয়াস বাহিনী, মুন্না বাহিনী, রহিম বাহিনী, আসাদ বাহিনী, কামাল বাহিনী ও জামাল বাহিনী ৷’ (আমাদের সময়, ৪ অক্টোবর ২০২১) ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি কুতুপালং শিবির সংলগ্ন লপ্ডাখালী এলাকায় সশস্ত্র প্রশিক্ষণ দেয়ার সময় ৪১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল৷ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ মোট ৪১ জন জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সেই ৪১ জন জঙ্গি জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকলেও রোহিঙ্গা ক্যাম্পে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২১ সালের ২৩ অক্টোবর জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা পুরনো রোহিঙ্গাদের মধ্যে প্রায় শতাধিক রোহিঙ্গা পাকিস্তান ও আফগানিস্তান থেকে অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত । ওইসময় আফগান যুদ্ধে অংশগ্রহণ করতে মিয়ানমার থেকে অন্তত সহস্রাধিক রোহিঙ্গা (আরএসও জঙ্গি) আফগানিস্তানে গিয়েছিল । সেখানে গেরিলাযুদ্ধে কিছুসংখ্যক রোহিঙ্গা নিহত হয়। মারা যাওয়া রোহিঙ্গাদের মধ্যে চট্টগ্রামে ও কক্সবাজারে এনআইডিধারী রোহিঙ্গাদের স্বজনরাও রয়েছে। তন্মধ্যে ইদ্রিছ জিহাদীর সহোদর ইউনুচ জিহাদী অন্যতম । প্রশিক্ষণ শেষে আফগানযুদ্ধে মারা যাওয়া রোহিঙ্গা জঙ্গি ইউনুচ জিহাদীর সহোদর এদেশের রুহুল আমিনসহ এক শ্রেণির রোহিঙ্গা নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আরসার সঙ্গে । উল্লাহ, হাফেজ হাসিম, বাইঙ্রা শামসু, মৌলবি শফিক, মৌলবি ইদ্রিস, চট্টগ্রামে বসবাসকারী ব্যবসায়ী নূর কামাল ও মৌলবি নূর হোছাইনসহ অনেকে তালেবান, হুজি, আল কায়েদা, আল্লাহর দল, আরএসও এবং আল-ইয়াকিন ক্যাডারদের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের অর্থ যোগানদাতা বলে জানা গেছে। তারা প্রায় সময় সাধারণ রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিরোধী নানা অপকর্মে উস্কানি দিয়ে থাকে ৷’ (জনকণ্ঠ, ২৩ অক্টোবর ২০২১) গণকশিনের অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালের ২২ অক্টোবর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দারুল উলুম মাদ্রাসায় ঘুমন্ত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্রাশফায়ার করা হয়। এতে ৬ জন নিহত হয় । আহত হয় ১৫ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভোর সোয়া ৪টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকের “দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল- ইসলামিয়াহ' মাদ্রাসায় এ ঘটনা ঘটে । নিহতদের মধ্যে চার জন ঘটনাস্থলে, আর বাকি দুই জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত রোহিঙ্গারা হলেন, এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকে অবস্থিত “দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল- ইসলামিয়াহ* মাদ্রাসার শিক্ষক ক্যাম্প-১২, ব্লক-জে ৫ এর বাসিন্দা হাফেজ মো. ইদ্রীস (৩২), ক্যাম্প-৯-এর ব্লক-২৯এর মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে ইব্রাহীম হোসেন ৪৫৮
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।