শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

স্বাধীনতাকামী আরাকানীদের সংগঠন “হরকাতুল জিহাদ ইসলামী বুরমা* "৯৫ সালে ইসলামী নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আল-মাহাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দায়িতে আছেন এই ঈসা সাইদী ৷ কুতুপালং রেজিস্ট্রর্ড ক্যাম্পে ঈসা সাইদীর প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গারা প্রত্যাবাসনবিরোধী কর্মকাণ্ডে তৎপর ৷’ (জনকণ্ঠ, ৬ নবেম্বর, ২০১৯) রাখাইন রাজ্যের মংডু জেলার দক্ষিণ বড়ছড়া এলাকার জয়নাল আলী প্রকাশ জানে আলমের ছেলে আবদুল হাকিম বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল টেকনাফের পুরান পল্লানপাড়া এলাকার পাহাড়ে । এরপর গোপনে সেখানে গড়ে তুলেছে বিশাল সন্ত্রাসী বাহিনী । এই রোহিঙ্গাই এখন “হাকিম ডাকাত’, আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় শীর্ষ সন্ত্রাসী। তার সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে চাকমারকুল ক্যাম্প-২১ থেকে ক্যাম্প-২৭ জাদিমুড়া পর্যন্ত । তার কথার বাইরে পা ফেলার সুযোগ নেই রোহিঙ্গাদের । ২০১৯ সালের ১৯ নভেম্বর সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “খুন থেকে গুম, মাদক পাচার থেকে আদম পাচার- এমন কোনো অপরাধ নেই হাকিম ডাকাত এবং তার লোকজন করে না। টেকনাফের আলোচিত নুরুল কবির হত্যা, সিএনজি ড্রাইভার মো. আলী হত্যা, নতুন পল্লানপাড়ার সিরাজ মেম্বার ও মুন্ডি সেলিম হত্যা, আবদুল হাফিজ, তোফায়েল হত্যাসহ বহু হত্যা মামলার আসামি এই হাকিম ডাকাত ।' (সমকাল, ১৯ নভেম্বর ২০১৯) শুধু হাকিম ডাকাত নয়, এ রকম আরও কয়েকটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পে । টেকনাফের নয়াপাড়ার আনসার ক্যাম্পে হামলা করে এক আনসার কমান্ডারকে খুন এবং অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছিল রোহিঙ্গা সন্ত্রাসী নুরে আলম বাহিনী । ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারির ঘটনা । টেকনাফের নয়াপাড়া মুচনী ক্যাম্পের ই ব্লকের কাপড় ব্যবসায়ী নূর নবীর কাছে চাদাবাজি করতে যায় রোহিঙ্গা সন্ত্রাসী জকির ও তার সহযোগী আমানসহ ১৫-২০ জনের একটি সশস্ত্র গ্রুপ । রোহিঙ্গা ক্যাম্পে এখন এ গুলি চালাচ্ছে, কায়েম করেছে ত্রাসের রাজত্ব । ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “টেকনাফের নয়াপাড়ার সি ব্লকের আমিনের ছেলে জকির (২৮) । একাধিক বিয়ে করেছে সে। জকিরের নেতৃতে ২০-২৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাদের হাতে দেশি অস্ত্র ছাড়াও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে । (সমকাল, ৯ ফেব্রুয়ারি ২০২০) ২০১৯ সালের ২৬ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “২৫ আগস্টকে “গণহত্যা দিবস’ উল্লেখ করে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে এক মহাসমাবেশের আয়োজন করা হয়। রাখাইনে গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতন এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থি মগদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে নিহত রোহিঙ্গাদের স্মরণে মহাসমাবেশে দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলা এ সমাবেশে যোগ দিতে ভোর থেকেই বিভিন্ন ক্যাম্পের ৪৫৫ রোহিঙ্গারা কুতুপালং চলে আসেন । মাথায় টুপি, সাদা শার্ট ও লুঙ্গি পরা রোহিঙ্গাদের অনেককেই “উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিশার্ট গায়ে জড়ানো দেখতে পাওয়া যায়। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস ত্যান্ড হিউম্যান রাইটস নামের সংগঠনের চেয়ারম্যান মুহিব উল্লাহর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ বলেন, “দুই বছর ধরে আমরা পরবাস জীবন যাপন করছি। নিজ ভিটেমাটিতে এখনো ফিরতে পারিনি । বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা আমাদের দেখতে আসেন, সহানুভূতি জানান কিন্ত কেউ আমাদের নিজ দেশে ফেরাতে উদ্যোগ নেননি । এতে মিয়ানমারের সঙ্গে সঙ্গে বিশ্ববাসীও ব্যর্থ ৷’ (বাংলাদেশ প্রতিদিন, ২৬ আগস্ট ২০১৯) গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা সমাবেশটির আয়োজনের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। সমাবেশ আয়োজনে রোহিঙ্গাশিবিরের ভেতরে ও বাইরে, এমনকি রোহিঙ্গা শিবির থেকে দূরে ইনানিতেও বৈঠক হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সহযোগিতা করেছে। ২০১৯ সালের ২৭ আগস্ট কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “রেনুলাভ বি কসম্যান নামে এক বিদেশি ২০১৯ সালের ২৪ আগস্ট বাং আসেন । ওই দিন ঢাকার গুলশানের একটি হোটেলে তার থাকার জন্য কক্ষ বুক করা হলেও তিনি সেদিনই কক্সবাজারের কুতুপালং শিবিরে যান। তার বিরুদ্ধে রোহিঙ্গা সমাবেশ আয়োজনে বিপুল পরিমাণ নগদ অর্থ সরবরাহের অভিযোগ উঠেছে। তার সঙ্গে সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তিও সার্বক্ষণিক ছিলেন। এ ছাড়া সাংবাদিক পরিচয়ধারী অন্য এক বিদেশি নারীও রোহিঙ্গা সমাবেশে তৎপর ছিলেন। “রোহিঙ্গা সমাবেশের আয়োজনে বেশ কয়েকটি দেশি-বিদেশি এনজিওর বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ উঠেছে। এর মধ্যে কক্সবাজারের মুক্তি নামের একটি এনজিওর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে যে তারা রোহিঙ্গাদের নগদ অর্থ ছাড়াও সমাবেশের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদানসহ নানাভাবে সহায়তা করেছে। তবে এনজিওটির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট রণজিত দাশ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। এনজিও পালস, বিদেশি এনজিও প্র্যান ইন্টারন্যাশনাল, হিউম্যানিটারা, হেলবিটাচসহ আরো কয়েকটির সংস্থার কর্মীদের বিরুদ্ধেও ৷’ (কালের কণ্ঠ, ২৭ আগস্ট ২০১৯) গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পপ্তলোতে সশস্ত্র শক্তি বাড়িয়ে চলেছে সন্ত্রাসী গ্রুপগুলো। তারা ইয়াবার টাকায় সংগ্রহ করছে ভারি ও ক্ষুদ্ৰ অস্ত্রশস্ত্র । এগুলোর মজুদ তৈরি করে তারা বড় ধরণের নাশকতার পরিকল্পনায় অগ্রসর হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, ক্যাম্পগুলোতে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে অন্তত ৮ থেকে ১০ হাজার রোহিঙ্গা জাতিসংঘের বিভিন্ন সংস্থা, শতাধিক দেশি-বিদেশি এনজিওতে ৪৫৬

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।