২১, ২২. ২৩. ২৭. . বর্তমানে সবচেয়ে বেশি ঘৃণাবাদ ছড়ানো হয় গণমাধ্যমগুলোর ফেসবুক পেজের কমেন্ট সেকশনে । তাই সংবাদমাধ্যমগুলোকে নির্দেশ দিতে হবে, যেন তারা কমেন্ট সেকশন ঠিকমতো সম্পাদনা করে। উস্কানিমূলক মন্তব্য নিয়মিত সরানো হলে প্রকাশ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তিরা নিরুৎসাহী হবে । . গণমাধ্যমের সাংবাদিকতা যার মাধ্যমে অধিক ভিউ হয় অর্থ্যাৎ জনগণের ক্ষোভকে উস্কে দেওয়া সংবাদ শিরোনামের ওপরেও সেন্সরশিপ আরোপ করতে হবে . জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে । . রোহিঙ্গাদের মধ্যে থেকে উৎপত্তি হওয়া জঙ্গি সন্ত্রাসী গোষ্টীর সকলকে জরুরী ভিক্তিতে গ্রেপ্তার করতে হবে। . নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নতুন নামে রোহিঙ্গা শিবিরে তৎপরতা চালাচ্ছে। তাদেরও নিষিদ্ধ করতে হবে । . রোহিঙ্গা শিবিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ নিয়োজিত করতে হবে কার্যক্রমে সহযোগিতা করে। এটি যাতে না হয় সেজন্য বাহিনীর অভ্যন্তরে নজরদারি করতে হবে। কিছু দেশি-বিদেশি এনজিও সংস্থার আড়ালে জঙ্গি সংগঠনগুলো কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব এনজিওগুলো চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে । এগুলোর সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে । কক্সবাজারের স্থানীয় রাজনীতিতে রোহিঙ্গাদের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। এটা বন্ধ করতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এটা করতে হলে অবশ্যই ওয়াজ ও অনলাইন প্রাটফর্মগুলোয় নজরদারি বাড়াতে হবে । . ওয়াজ মাহফিলে নারী, অমুসলিম ও ভিন্ন মতের লোকদের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারীর বিচার ও শাস্তির জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে। . ওয়াজ মাহফিল, মসজিদের বয়ান এবং সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক হিংসা বিদ্বেষ ছড়ানোকে অপরাধ হিসাবে আইনের আওতাধীন করতে হবে । . ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যার জন্য যারা প্রকাশ্যে ও গোপনে উৎসাহ দেয় এবং যারা এইসব মানবতাবিরোধী কাজে যে কোনোভাবে অংশগ্রহণ করে তাদের কঠোর শাস্তি দেওয়া জরুরি | ২০১২ সালে রামু থেকে শুরু করে ২০২১ সালের দুর্গা পূজার সময় সংঘটিত সকল সন্ত্রাসী ঘটনার সরকারি তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে । ৪১ খ. মধ্যমেয়াদী সুপারিশ বাংলাদেশে জঙ্গি, মৌলবাদী ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে এমন কিছু উদ্যোগ নিতে হবে যা তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও একটি সময় পর তার ফলাফল পাওয়া যাবে। আর এজন্য নিতে হবে সুচিন্তিত উদ্যোগ । গণকমিশন মনে করে মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূলে নিম্ললিখিত মধ্যমেয়াদী সুপারিশ বাস্তবায়ন করা প্রয়োজন । ১. কওমি পাঠ্যসূচিতে জঙ্গিবাদ কিভাবে শিক্ষার্থীদের সুকুমার প্রবৃত্তি ধ্বংস করছে এ বিষয়ে সরকারকে নজর দিতে হবে । ২. কওমি পাঠসুচিতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, দেশপ্রেম ও মানবপ্রেম সম্পর্কে একাধিক অধ্যায় যুক্ত করে পাঠদান করাতে হবে যাতে ভবিষ্যতে এসব মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসে যুক্ত না দেশপ্রেমিক নাগরিক হতে পারে। ৩. বিশ্বের সব মুসলিমপ্রধান দেশেই প্রকাশ্য স্থানে ভাস্কর্য আছে। এ বিষয়ে মাদ্রাসা ছাত্র ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে যাতে তারা সহ পরবর্তী প্রজন্ম ভাস্কর্য নিয়ে বিরূপ মানসিকতা পোষণ না করতে পারে । ৪. কওমি মাদ্রাসাতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সঙ্গীত গাওয়া বিষয়ে যে নির্দেশনা দেওয়া আছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি জরুরি । ৫. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একাধিক রায়ে জামায়াতে ইসলামীকে *৭১-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী বলা হয়েছে। '৭১-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে হবে । ৬. হেফাজতপ্রধান আহমদ শফীর নেতৃত্বাধীন ‘বেফাক’ দীর্ঘকাল ধরে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দাবি করছিল। সরকার যখন স্বীকৃতি প্রদানে সম্মত হয়েছে তখন আহমদ শফী বলছেন স্বীকৃতির নামে সরকার কওমি মাদ্রাসায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যা তারা হতে দেবেন না। এ বিষয়ে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করলে তারা গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন। বেফাকের এই দ্বৈত ভূমিকা সরকারকে মাদ্রাসার ছাত্রদের নিকট তুলে ধরতে হবে । ৭. ধর্মীয় অনুভূতিকে আঘাত করলে তার জন্য ফৌজদারী দন্ডবিধি অনুযায়ী শাস্তির বিধান আছে। তাই পাকিস্তানের মতো যারা তথাকথিত ব্লাশফেমি আইন প্রণয়নের কথা বলছে তাদের সংবিধান লঙ্ঘনের জন্য শাস্তির আওতায় আনতে হবে । ৮. জঙ্গি মোকাবেলায় রাজনৈতিক অঙ্গীকারকে অগ্রাধিকার দিতে হবে। সরকারকে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জঙ্গি দমন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদের উন্নয়নকে একই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। এজন্য জাতীয় বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ রাখতে হবে। ৯. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের জঙ্গিদের সম্পর্কে ধারণা দিতে হবে যাতে তারাও জঙ্গিদের ছলচাতুরী ধরতে পারে এবং শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবারের কাছে বার্তা পাঠাতে পারে । ৪২
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।