কর্মকর্তারা ভারতীয় গোয়েন্দাদের বিষয়টি জানায়। আইএসআই কর্মকর্তা আশফাক ফোনে হাফিজ তোহারকে বলেন, “কালা আদমি রিপোর্টে দিতেহি হামলা হো’ । তোহার উত্তর দিয়েছিলেন, “জি জনাব’, “জো হুকুম। পার ২৪ রাত সে পেহলে নাহি হোগা? । “কালা আদমি' (কালো মানুষ) বলতে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানকেই বোঝানো হয়েছে। অর্থাৎ পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেস (আইএসআই) কর্মকর্তা আশফাক রোহিঙ্গা ইস্যুতে কোফি আনানের রিপোর্ট প্রকাশ হওয়ার পরপরই হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন’ (জনকণ্ঠ, ২৪ সেপ্টেম্বর ২০১৭) ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “বিদ্রোহী রোহিঙ্গা সংগঠনের ওই নেতারা মিয়ানমারে হামলা চালিয়ে রোহিঙ্গাদের দেশান্তর করে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে পরিকল্পণা গ্রহণ করে ২০১৬ সালে । মধ্যপ্রাচ্যসহ বিদেশে ইয়াকিনের (আরসা) কাছে পৌছাতে সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে ২০১৬ সালের ১৩ মে টেকনাফের নয়াপাড়া রেজিঃ রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে হামলা চালিয়ে ১১টি অস্ত্র ও বিপুলসংখ্যক গুলি লুট করে নিয়ে যায় তারা । ওই সময় তাদের গুলিতে আনসার কমান্ডার মোঃ আলী হোসেন (৫৫) নিহত হন। পরে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুণ্ঠিত ওসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একাধিক পুরনো রোহিঙ্গা নেতাকে । এরপর বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছিল দুই রোহিঙ্গাকে । পরবর্তীকালে গোয়েন্দা তৎপরতায় আটক করা সম্ভব হয়েছিল বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারী রোহিঙ্গা নেতা মৌলবি শফিককে ৷ তবে পুলিশের দুর্বল রিপোর্টের কারণে তারা সহজে বেরিয়ে পড়ে জেলহাজত থেকে । এদিকে জেলা প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসনবিরোধী আভাস ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে ইতোমধ্যে ক্যাম্পের অভ্যন্তরে সন্ধ্যার পর এনজিওর কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে । বিকেল ৫টার আগেই স্থানীয় বা সাধারণ লোকজনকে ক্যাম্প ত্যাগ করার নির্দেশনা জারি করা হয়েছে। ক্যাম্পগুলোয় প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ করে চেকপোস্ট বসানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷’ (জনকন্ঠ, ১৮ ফেব্রুয়ারি ২০১৮) ২০১৮ সালের ১৯ জুন কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “আরিফুল্লাহ ইংরেজি ভাষায় পারদর্শী থাকার কারণে বিদেশিদের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। ইউএনও জানান, আরিফুল্লাহ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের লোকজনকে যথেষ্ট সহযোগিতা করে গেছেন। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্ক্রমেও তার সহযোগিতা বেশ ভালো ছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি ও দিয়েছিলেন। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আরিফুল্লাহ প্রতিপক্ষের হুমকির কারণে বালুখালী শিবিরে রাত যাপন করতেন না। তিনি সিএনজিচালিত ট্যাক্সি নিয়ে বের হওয়ার সময় শিবিরের বাইরে হামলার শিকার হন ।” (কালের কণ্ঠ, ১৯ জুন ২০১৮) ৪৫৩ দিন যত যাচ্ছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি বড় অংশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। বাড়ছে অপরাধ ৷ ছিনতাই, অপহরণ, খুনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে রোহিঙ্গাদের একটি চক্র । এরই মধ্যে এ চক্রটি 'রোহিঙ্গা সন্ত্রাসী' হিসেবে চিহিত। তাদের উৎপাতে ধৈর্য হারাচ্ছে স্থানীয়রা উচ্ছৃঙ্খল রোহিঙ্গাদের বেপরোয়া আচরণে স্থানীয়রা পড়েছে হুমকির মুখে । ২০১৯ সালের ৯ মার্চ সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'প্রত্যাবাসন প্রক্রিয়া ভণ্ডুল করতেই ক্যাম্পে এই “সন্ত্রাসী চক্র’ তৈরি করেছে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে বাংলাদেশ বহুমুখী সমস্যার মুখে রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়ও ৷ তবে আশ্রয় নেওয়া এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে গোপনে সক্রিয় ‘সন্ত্রাসী চক্র’ এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে ৷” মো. খালেদ নামে এক রোহিঙ্গা ফেসবুকে এক ভিডিওতে হুমকি দিয়েছে, ‘রোহিঙ্গাদের কোনো ক্ষতি করলে, জোর করে দেশে ফেরত পাঠালে বাংলাদেশ সরকারের সব দপ্তর এক রাতেই ধ্বংস করে দেওয়া হবে ।* সে প্রধানমন্ত্রীকেও হুমকি দিয়ে বলেছিল, “রোহিঙ্গাদের ওপর অন্যায্য কোনো আচরণ হলে ছাড় দেওয়া হবে না। ‘প্রায় চার বছর ধরে জঙ্গি সংগঠন হুজির রিজিওনের দায়িত পালনে ছিলেন যে ব্যক্তি তিনি এখন ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পের ঠিকাদার । যিনি ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মিয়ানমারে রোহিঙ্গাদের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আল ইয়াকিনের বাংলাদেশের সমন্বয়কারীর দায়িত পালন করেছেন । ভোটার তালিকায় নাম লিখিয়েছেন চট্টগ্রাম থেকে । কুখ্যাত এ রোহিঙ্গার নাম ঈসা সাইদী ৷’ (সমকাল, ৯ মার্চ, ২০১৯) গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, একটি বিদেশি ফান্ডের টাকা ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় গোপনে বিদেশে চলে যায় ঈসা সাইদী । ওই সময় মিয়ানমার সীমান্তে আরএসও"র ঘাটিতে থাকা কমান্ডার নাজমুল্লা'র মাধ্যমে অর্থ সংগ্রহ করে। ২০১৯ সালের ৬ নভেম্বর জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরএসও'র অর্থায়নে তার পরিচালনাধীন কুতুপালং পুরাতন ক্যাম্পে কয়েকটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তন্মধ্যে কুতুপালং পুরাতন রেজিস্ট্ার্ড ক্যাম্পের ফুটবল খেলার মাঠের ইমাম বোখারী মাদ্রাসার বছরের অর্ধেক বাজেট যোগান দেন তিনি। বালুখালী তাজনিরমার খোলা ক্যাম্পের আরএসএরও পরিচালিত ৮টি মাদ্রাসা মসজিদের ইমাম খতীবদের প্রতি মাসের বেতন দেন এই ঈসা সাইদী । এ ছাড়া তিনি রোহিঙ্গা যুবকদের আইটি বিশেষজ্ঞ করে তুলতে ২০২১ সালের রমজান মাসে মাদ্রাসা পড়ুয়া ২০০ রোহিঙ্গা ছাত্রদের ২৬ দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছিলেন । তুরস্কের দাউদ আসলাম নামে এক ব্যক্তির অর্থায়নে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে (রোহিঙ্গা) উন্নত মডেলের একটি করে মোবাইল সেট বিতরণ করা হয়। তার পরিচালনাধীন একটি অনলাইন টিভিও রয়েছে। যেটি প্রতিষ্ঠা করা হয়েছে আরসার বিরোধিতা করার জন্য। বর্তমানেও অবৈধভাবে প্রশিক্ষণ দিতে কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা যুবকদের বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। সুত্রে জানা যায়, রোহিঙ্গাদের ৪৫৪
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।