শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প অপরাধীদের আখড়া £ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধীদের স্বর্গরাজ্য । সন্ত্রাস, মানব পাচার, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, জঙ্গি তৎপরতা এখানে অনেকটা অবাধেই চলে । কুতুপালং ক্যাম্পে প্রতিদিন ইয়াবা এখানে মজুদ করার পর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। মানব পাচার ও অবৈধ অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করছে ক্যাম্পে সংঘবদ্ধ চক্র । বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে এনে ক্যাম্পে ররখে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে। কুতুপালং ক্যাম্পে সরকারিভাবে তালিকাভুক্ত শরণার্থীর সংখ্যা ১৩ হাজার ১৭৬। অথচ এই ক্যাম্পে তালিকাবহির্ভূত প্রায় ৮০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে অবস্থান করছে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পের পাশেই আছে অনিবন্ধিত রোহিঙ্গাদের বস্তি। সেখানে ১০ হাজার ঝুপড়ি ঘরে বাস করছে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা । সরেজমিন ঘুরে জানা যায়, এই বস্তি নিয়ন্ত্রণ করছে ৪৮ জনের একটি সিন্ডিকেট । এদের মধ্যে অনেকে জঙ্গি তৎপরতায় জড়িত। ক্যাম্পে ৮ হাজার পরিবারের কাছ থেকে প্রতি মাসে ২০০ টাকা করে ভাড়া চোদা) আদায় করছে এই সিন্ডিকেট ৷ প্রতিমাসে আদায় চাঁদার বাইরেও নানা অজুহাতে টাকা আদায় করা হয়। রোহিঙ্গাদের অভিযোগ, সিন্ডিকেটকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে পুলিশ ও ক্যাম্পের কর্মকর্তারা । এদের বিরুদ্ধে কথা বললে চালানো হয় নির্যাতন । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, অবৈধ বস্তি নিয়ন্ত্রণ করছে ৪৮ জনের কমিটি অর্থাৎ সিন্ডিকেট । কমিটির চেয়ারম্যান আবু সিদ্দিক, ভাইস চেয়ারম্যান সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ৷ কমিটির অন্য সদস্যরা হলেন ব্লক ভিত্তিক। তার মধ্যে রয়েছেন ডি-্রকের মোহাম্মদ জিয়া, এ-১ ব্লকের আবদুস শুন্কুর, আবদুল হাফেজ, এ-২ ব্লকে মান্নান, বি-ব্লকে মোহাম্মদ নুর, বি-১ ব্লকে আমিন, তাহের, বি-২ ব্লকে মোহাম্মদ আলম, নুরুল ইসলাম, শফিক, বি-৩ ব্লকের আবু তৈয়ুব, নুর হোসেন, জকরিয়া, আমির হামজা ৷ ডি-ব্লকে দায়িত্বে রয়েছেন রফিক, ডি-১ ব্লকে আবু জাফর, আবদুল্লাহ, জাফর, ডি-২ ব্লকে মনিরুজ্জামান, আবদুল মাজেদ, ডি-৩ ব্লকে মোহাম্মদ হোসেন ওরফে কালা বদা, সৈয়দুল আমিন ডাইলু, মজিদ, ডি-৪ ব্লকে রুহুল ও কালু । সি-১ ব্লকে দায়িত্বে রয়েছেন মৌলভী রফিক, মোহাম্মদ আলম, সি-২ ব্লকে মোস্তফা কামাল, উলা মিয়া, ই-১ ব্লকে আবুল কালাম, হাবিব, নুর আলম, ই-২ ব্লকের আলী হোসেন, সলিম, মৌলভী জামাল, মোহাম্মদ বাসের, ফরিদ এবং আবু সৈয়দ । রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সন্ত্রাসী রোহিঙ্গাদের বেপরোয়া চলাফেরায় স্থানীয়রা আতঙ্কে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে উদ্ধার করে চলছে ওসব অস্ত্র । তারপরও তারা অস্ত্র উচিয়ে সাধারণ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি না হতে হুমকি দিচ্ছে। মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের সময় বিস্ফোরকসহ ওসব ভারী অস্ত্র নিয়ে আসতে পারে বলে ধারণা এলাকাবাসীর ৷ এছাড়াও কিছু পুরনো রোহিঙ্গা নেতা এবং ৪৫১ এনজিও প্রতিনিধিরা প্রত্যাবাসন কাজে বিরোধিতা করতে সন্ত্রাসী রোহিঙ্গাদের উৎসাহ জোগাচ্ছে। কিছু এনজিও ফিরে না যেতে রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে । সেবার নামে বিদেশি ফান্ড এনে সিংহভাগ নিজেরাই আত্মসাৎ করতে ওই এনজিও কর্মীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ষড়যন্ত্র করছে বলে জানা গেছে। ২০১৬ সালের ৩ ডিসেম্বর জনকষ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “জঙ্গলে ভারি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বানের ভিডিওচিত্র পোস্ট করে সামাজিক গণমাধ্যম ফেসবুকে । মিয়ানমার সরকার ওই ভিডিওচিত্র দেখে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের (আরএসও) এ ঘটনায় অভিযুক্ত করে। অক্টোবরের শেষের দিকে উত্তর মংডুতে সশস্ত্র সন্ত্রাসী রোহিঙ্গারা দেশটির সেনা সদস্য বহনকারী একটি গাড়িতে অতর্কিত হামলে পড়ে। এরপর থেকে মূলত সেনা-পুলিশ ও রাখাইন সম্প্রদায়ের চরম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে । ওই ঘটনায় এক সেনা কর্নেলসহ ৬জন নিহত হয়েছে। সন্ত্রাসী রোহিঙ্গারা পুলিশ পোস্টে হামলা, অস্ত্র লুট ও ভিডিওচিত্র ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পোস্ট না করলে হয়ত রোহিঙ্গা জাতির জন্য দেশত্যাগ করার মতো এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না বলে জানিয়েছেন আরাকানে বসবাসরত একাধিক ব্যবসায়ী ৷” (জনকণ্ঠ, ৩ ডিসেম্বর ২০১৬) ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “দেশ- মাধ্যমে পাশবিক নির্যাতন ও নিধনযজ্ঞের বিষয়টি নিয়ে যখন নিন্দা, ঘৃণা, ধিক্কারের ঝড় বইছে তখন তিনটি টেলিফোন কথোপকথনের ভয়েস রেকর্ড হস্তগত করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। রোহিঙ্গা জাতিগত নিধনের যে নীলনক্সা তৈরি করেছে তার বাস্তবায়ন ঘটাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) যে উস্কানি দিয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে টেলিফোনে কথোপকথনের ভয়েস রেকর্ডে । পাকিস্তানের মাটিতে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিও (আরসা) গঠন করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই । বাংলাদেশের ভেতরে মিয়ানমারের রোহিঙ্গাদের ঠেলে দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির যে ছক কষা হয়েছে তাতে টেলিফোন ভয়েস রেকর্ডে তথ্য পাওয়া গেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তা ব্রিগেডিয়ার আশফাক টেলিফোনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির(আরসা) সামরিক প্রধান হাফিজ তোহার সঙ্গে কথোপকথন করেছেন তার ভয়েস রেকর্ড সংগ্রহ করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা । “গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন লক্কর-ই- তৈয়বা (এলইটি) ও আকা মুল মুজাহেদীনের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে আরসার সামরিক কমান্ডার হাফিজ তোহার। গত ২৩ আগস্ট রাতে আইএসআইয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার আশফাকের সঙ্গে ৩৪ মিনিটব্যাপী কথোপকথন হয় হাফিজ তোহার। ওই ফোন কলে হাফিজ তোহার জানান, তারা হামলা চালানোর জন্য প্রস্তত। সাংকেতিক ভাষা ব্যবহার করা হয় এসব ফোন কলে। পরে বাংলাদেশী গোয়েন্দা ৪৫২

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।