আরাকান বিদ্রোহী জঙ্গি গ্রুপের ওই ক্যাডারদের কারণে রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদ বিস্তৃতি ঘটেছে। এ পারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আরাকান বিদ্রোহী গ্রুপের ক্যাডারদের কারণে ক্যাম্পে আশ্রিত সন্ত্রাসী রোহিঙ্গারা বেশি বেপরোয়া হয়ে উঠছে। নতুন জঙ্গিদের সঙ্গে 'আরএসও'র (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) সাবেক কিছু সহসা ফেরত যাওয়ার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা । পুরনো রোহিঙ্গা নেতাদের কেউ কেউ বিদেশী অর্থ এনে লাভবান হচ্ছে, আবার কেউ কেউ বিদেশি অর্থে বিভিন্ন এনজিও'র ছদ্মাবরণে রোহিঙ্গা সেবার নামে বিভিন্ন স্থাপনা ও ত্রাণ বিতরণের ব্যানারে নিজ স্বার্থ হাসিল করে চলেছে। ক্যাম্পে অবস্থানকারী সন্ত্রাসী রোহিঙ্গাদের (আরএসও) ক্যাডাররা আর্থিক সহযোগিতা দেয়া ছাড়াও তাদের অস্ত্রের জোগান দিচ্ছে । রোহিঙ্গাদের জনপ্রিয় নেতা ছিলেন আরিফ উল্লাহ (৩৮)। উচ্চ শিক্ষিত এই রোহিঙ্গা নেতা ছিলেন উখিয়ার বালুখালী-২ ক্যাম্পের হেড মাঝি । তিন সন্ত্রাসী গ্রুপের নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্প ২০১৮ সালের ১৮ জুন রাতের আঁধারে তাকে গলা কেটে হত্যা করে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসা’র সশস্ত্র সন্ত্রাসীরা । তার পরিবারের সদস্যরা ভয়ে পালিয়ে গেছে টেকনাফের লেদা শরণার্থী শিবিরে । উখিয়ার কুতুপালং ক্যাম্পের আরেক শীর্ষ মাঝি আবু ছিদ্দিক। ক্যাম্পের ভেতরেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃতভেবে বীরদর্পে চলে যায় জঙ্গিরা । পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে । আবু ছিদ্দিক বেঁচে গেলেও দুই হাত হারিয়ে তিনি এখন পঙ্গু । বালুখালী ক্যাম্পের ডি ব্লকের নুর আলম (৪৫), মো. খালেক (২২) ও কুতুপালং ই ব্লকের মো. আনোয়ারকে (৩৩) ২ সেপ্টেম্বর ক্যাম্প থেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী। পরের দিন হোয়াইক্যং ইউনিয়নের পারিয়াপাড়ার পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় এই তিন রোহিঙ্গাকে । রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা গোয়েন্দাগিরিতে সক্রিয় : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে গোয়েন্দাগিরি করছে জঙ্গি সংগঠন । বিভিন্ন ক্যাম্পে অস্ত্র-কিরিচ, ডিজিটাল ব্যানার ও পেস্টুন সরবরাহ করা হচ্ছে প্রতিনিয়ত প্রশিক্ষণপ্রাপ্ত বহু আরএসও ও হরকাহ ইয়াকিন সন্ত্রাসী যুবকদের প্রশিক্ষণ । রোহিঙ্গা জঙ্গিদের নিয়ে শক্তিশালী গোয়েন্দা কমিটি গঠন করেছে রোহিঙ্গা কয়েকটি জঙ্গি সংগঠন । নিজস্ব গোয়েন্দা হিসেবে ক্যাম্পে নিয়োজিত করা হয়েছে ১ হাজার ২০০ রোহিঙ্গা যুবককে ৷ তাদের হাতে দেয়া হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি করে মুঠেফোন আশ্রয় শিবিরে থাকলেও নিত্য প্রয়োজনীয় কোনো কিছুর অভাব নেই দেখে সাধারণ রোহিঙ্গারা পুরনো ওই নেতাদের (আরএসও) কথা অনুসরণ করে চলেছে। স্বদেশে ফিরে যেতে অনাগ্রহী হয়ে উঠছে রোহিঙ্গারা । টেকনাফ ও উখিয়ার ৩৪টি অস্থায়ী আশ্রয় শিবিরে ১'শ জন করে মোট বার'শ রোহিঙ্গা গোয়েন্দাগিরি করে প্রতিমুহূর্ত রিপোর্ট দিচ্ছে আরএসও এবং হরকাহ ক্যাডারদের । ওই কমিটির নেতৃত্ব পর্যায়ে ১২ নেতা হচ্ছেন- মিয়ানমারের নিজাম ৪৪৯ আলী হোছাইনের পুত্র মৌলবি মোয়াজ্জেম হোছাইন, সিরাজুল মোস্তফা ওরফে ফায়দা মোহাম্মদুল্লাহর পুত্র হাফেজ হাশিম, আবদুল কাদেরের পুত্র মো: জুবাইর, আবদুল জলিলের পুত্র মো: রুহুল আমিন, হীলার মৌলবি শামসু প্রকাশ বাইন্রা শামসু ও মৌলবি আবদুল হামিদ। এদের সবাই বর্তমানে রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে রয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যাবাসন প্রক্রিয়া বানচাল করতে উঠেপড়ে লেগেছে পুরনো রোহিঙ্গা নেতা (আরএসও) এবং বিদেশি একাধিক চক্র (এনজিও) ৷ তারা দেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারে ফেরতের বিষয়ে কাজ করছে। বাছাই করে ১২টি ক্যাম্পে নিজস্ব গোয়েন্দা হিসেবে নিয়োজিত করা রোহিঙ্গাদের কাজ হচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে কারা প্রত্যাবাসনে ইচ্ছুক, তাদের খুঁজে বের করার পর গোপন স্থানে নিয়ে শাস্তি দেয়া। সরকারি সংস্থার লোকজনের গতিবিধি লক্ষ্য করা ও ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধী এনজিও কর্মীদের নানা তৎপরতায় শেল্টার দিচ্ছে। স্থানীয় প্রশাসনের সদস্যদের পাহারায় রেখে ৩৪টি আশ্রিত ক্যাম্পে সন্ত্রাসী ওই রোহিঙ্গারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রত্যাবাসনবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার মংডুর আন্দাং কুলুৎ বড়ছরা এলাকার বাসিন্দা মৃত নেজাম উদ্দিনের পুত্র রোহিঙ্গা জঙ্গি মৌলবি ওসমান নেজামী মিয়ানমারের সশস্ত্র জঙ্গি গ্রুপ আল ইয়াকিনের (আরসা) সক্রিয় সদস্য। তার সহোদর ৬ ভাই আরসা সদস্যদের অন্যতম । তারা রোহিঙ্গা অনুপ্রবেশের সঙ্গে নির্যাতিত রোহিঙ্গা দাবি করে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বালুখালী ক্যাম্পে । তারা প্রতিটি ক্যাম্পে আরএসও ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করে রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। জঙ্গি ওসমান কয়েক বছর আগে রামু খুনিয়াপালং পাইনবাগানে আস্তানা গাড়লেও তার ৬ সহোদর উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা হিসেবে রয়েছে। ২০২০ সালের ২৫ জানুয়ারি বালুখালী ক্যাম্পে সন্ত্রাসী দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে জঙ্গি ওসমানের এক ভাই। অপর সহোদর ছৈয়দ হোসেন বালুখালী ক্যাম্পের শেড মাঝি হিসেবে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে না যাবার লক্ষ্যে প্রভাব খাটাচ্ছে। যে কোনো সিদ্ধান্তের বিষয়ে মুঠোফোনে জানিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ক্যাম্পে এক যোগে কাজ করার জন্য আরএসও ক্যাডারদের নির্দেশনা দেওয়া হয়েছে । রোহিঙ্গাদের নিজস্ব গোয়েন্দা বাহিনীতে রয়েছে, মৌলবি নুরুল হক, ইয়াছিন, নজির আহমদ, কামাল, মো: শফি উল্লাহ, মাষ্টার সোলতান, রশিদুল্লাহ, আনছারুল্লাহ, মোহাম্মদ নুর, আবু ছিদ্দিক, মনিরুজ্জামানন, মৌলবি আবুল ফয়েজ, নুরুল ইসলাম, সোলতান আহমদ, দিল মোহাম্মদ, জাকারিয়া, মোঃ হেলাল, ইবনে আমিন, কবির আহমদ, হাফেজ আহমদ, শব্বির আহমদ ও শামসুল আলমসহ অনেকে । তারা টেকনাফের উখিয়ার বিভিন্ন ক্যাম্পের পুরনো ও নতুন রোহিঙ্গা। 8৫০
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।