এই চার দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় আট হাজার একর বনভূমিতে নির্মিত নতুন ও পুরাতন মিলিয়ে মোট ৩৪টি আশ্রয় শিবিরে এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। উইকিপিডিয়ার তথ্যমতে, কক্সবাজারে সব মিলিয়ে অন্তত ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে, বাংলাদেশে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে । জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং বাংলাদেশ সরকারের যৌথ রেজিস্ট্রেশনের তথ্যমতে, ‘২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে বর্তমানে ১১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছে । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সাথে রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীগুলোর যোগাযোগের প্রমাণ হচ্ছে কক্সবাজারে অতীতে কয়েকটি স্থানে ধর্মীয় সংখ্যালঘুর উপর হামলার ঘটনা । বিশেষভাবে উল্লেখযোগ্য- ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে রোহিঙ্গা জঙ্গিরা নারকীয় হামলা চালায় কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার ও বড়ূয়াপল্লীতে । কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের একটি অংশ খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র ও মাদক পাচার, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে । ২০১৭ সাল থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গত ৪ বছরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হত্যার শিকার হয়েছে ৭১ জন । মামলা হয়েছে প্রায় ১ হাজার ৩০০টি । এতে আসামি হয়েছে ২ হাজার ৮৫০ রোহিঙ্গা। অপরাধ জগৎ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরেই অন্তত ২০ থেকে ২৫টি সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে । এর বাইরে ক্যাম্পকেন্দ্রিক রয়েছে আরও একাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। প্রত্যেক বাহিনীতে ৩০ থেকে ১০০ জন পর্যন্ত সদস্য রয়েছে। সন্ধ্যার পর থেকে ক্যাম্পগুলো হয়ে ওঠে অপরাধের অভয়ারণ্য । ক্যাম্পে বহুল পরিচিত সন্ত্রাসী গ্রুপের মধ্যে রয়েছে মাস্টার মুন্না গ্রুপ, মৌলভী ইউসুফ গ্রুপ, রকি বাহিনী, শুক্ধুর বাহিনী, আব্দুল হাকিম বাহিনী, সাদ্দাম গ্রুপ, জাকির বাহিনী, নবী হোসেন বাহিনী, পুতিয়া গ্রুপ, সালমান শাহ গ্রুপ, গিয়াস বাহিনী, শাহ আজম গ্রুপ ইত্যাদি । ২০২১ সালের ১ অক্টোবর ভোরের কাগজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ধরনের অপরাধে ১ হাজার ২৯৮টি মামলা হয়েছে। এতে আসামি হয়েছেন ২ হাজার ৮৫০ রোহিঙ্গা। এসব অপরাধের মধ্যে রয়েছে- ডাকাতি, হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্র ও মাদক পাচার, মানব পাচার, পুলিশের ওপর হামলার মতো ঘটনা । এ সময়ে রোহিঙ্গা ক্যাম্পে ৭১টি খুন, ৭৬২টি মাদক, ২৮টি মানব পাচার, ৮৭টি অস্ত্র, ৬৫টি ধর্ষণ ও ১০টি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ৩৪টি মামলা হয়েছে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে । অন্যান্য অপরাধে হয়েছে ৮৯টি মামলা । ৪৪৭ ‘২০১৭ সালে নানা অপরাধে রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৭৬টি । আসামি ছিল ১৫৯ জন। ২০১৮ সালে ২০৮ মামলায় আসামি ৪১৪ জন। ২০১৯ সালে মামলার সংখ্যা বেড়ে হয়েছে ২৬৩টি । যার আসামি ৬৪৯ জন। ২০২০ সালে ১৮৪ মামলায় হয়েছে ৪৪৯ আসামি । ২০২১ সালের প্রথম ৮ মাসে ৫৭০ মামলায় আসামির সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যায় ৷’ গণকমিশনের সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বনাঞ্চল উজাড় করে গড়ে উঠেছে অবৈধ রোহিঙ্গা বসতি। ওঠা ওই সব বস্তিতে বসবাসকারী রোহিঙ্গারা চোরাচালান, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ও রোহিঙ্গা নারীরা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ছে । আশির দশকে আসা রোহিঙ্গারা বর্তমানে উখিয়া টেকনাফ এলাকায় জনপ্রতিনিধিতু করাসহ স্থানীয়দের সঙ্গে আত্মীয়তা ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় এসব অপরাধ প্রশ্রয় পেয়েছে। অথচ রোহিঙ্গাদের সঙ্গে বিবার আবদ্ধ হওয়া সরকারিভাবে নিষেধাক্কা রয়েছে । ওই সব রোহিঙ্গারা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আলিশান দালান তৈরি করে স্থানীয় হিসেবে বসবাস করছে। এমনকি অনেক রোহিঙ্গা দীর্ঘদিন ধরে এ দেশে বসবাস করায় বাংলাদেশি দাবি করে জাতীয় সনদও সংগ্রহ করে নিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, রোহিঙ্গারা মাদক এবং অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদী রাজনীতির একটি উৎসও তারা । রোহিঙ্গাদের অনেকে বাংলাদেশের ভোটার, পাসপোর্টধারী। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অনেক রোহিঙ্গাই বিদেশে চলে গেছে। বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী উপস্থিতির কারণে কক্সবাজার অঞ্চলে আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি ক্রমশ: জটিল হয়ে উঠেছে। প্রত্যাবাসন প্রক্রিয়া যতই বিলম্বিত হচ্ছে ততই আশ্রিত এ জনগোষ্ঠীর অভ্যন্তরে থাকা সন্ত্রাসী গ্রুপগুলো সক্রিয় হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে থাকাকালে এদের বিভিন্ন দাবি আদায়ে বিভিন্ন জঙ্গি বিদ্রোহী গ্রুপের জন্ম হয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাতে রাখাইনে সশস্ত্র সেনা অভিযানের পর যে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে তাদের সঙ্গে এসব বিদ্রোহী সংগঠনের অনেকেও চলে এসেছে । কেউ কেউ সঙ্গে অস্ত্রশস্ত্রও নিয়ে এসেছে এমনও ঘটনা পরে ধরা পড়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর হামলার মুখে ওরা টিকতে পারেনি । এখন প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার সুবাদে এসব বিদ্রোহী সংগঠনের সদস্যদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। উখিয়া-টেকনাফের ৩৪ শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে গ্রপিংও বৃদ্ধি পাচ্ছে। জঙ্গিগোষ্ঠী কয়েকটি গ্রুপে বিভক্ত। বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এক প্রকারে জিম্মি করে রেখেছে তারা । সশস্ত্র রোহিঙ্গারা তাদের আধিপত্য বিস্তারে সাধারণ ব্লক ও শেডে ঘোরাফেরা করে থাকে। ৪৪৮
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।