শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

২০১৭ সালের ২১ তারিখ সন্ধ্যায় নাগরিক কমিশন ত্রাণ-পুনর্বাসন-নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। যেভাবে নাগরিক কমিশন ভুক্তভোগী রোহিঙ্গাদের জবানবন্দি নথিবদ্ধ করেছেন, একইভাবে ভুক্তভোগী রোহিঙ্গা শরণার্থী জবানবন্দি সংগ্রহ করেন। মাঠপর্যায়ে ভুক্তভোগীদের জবানবন্দী সংগ্রহের জন্য “বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ একটি প্রশ্নমালা তৈরি করে, সে প্রশ্নমালার বিবেচ্য বিষয় হচ্ছে ১) বার্মায় রোহিঙ্গা গণহত্যা ও গণবিতাড়নসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা, হয়ে থাকলে এর জন্য দায়ি ব্যক্তিদের শনাক্ত করা, ২) আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিভিন্ন কনভেনশন অনুযায়ী রোহিঙ্গারা কীভাবে বার্মার বৈধ নাগরিক তা প্রমাণ করা, ৩) বার্মায় ধারাবাহিক রোহিঙ্গা নির্যাতন এবং তাদের নিজ দেশ থেকে বিতাড়নের কারণ অনুসন্ধান এবং বন্ধের জন্য করণীয় নির্দেশ, 8) বার্মার সরকার, সামরিক বাহিনী এবং অন্যান্যদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা যায় কি না, ৫) রোহিঙ্গাদের নাগরিকতৃ কেড়ে নিয়ে বার্মা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কি না, ৬) সাম্প্রতিক ঘটনার জন্য “আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গাদের অন্যান্য জঙ্গি সংগঠনের কোনো দায়-দায়িত্ব আছে কি না, থাকলে কতটুকু এবং এ ব্যাপারে করণীয় । ৭) রোহিঙ্গাদের ভেতর জঙ্গি মৌলবাদ বিস্তারের কারণ এবং রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে কিনা এবং এ বিষয়ে ভারত এবং এ অঞ্চলের অন্যান্য দেশকে কিভাবে সতর্ক করা যায়। ৮) উদ্বান্তদের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বিবেচনা । ৯) বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বান্ত বাংলাদেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি, পরিবেশ, পারে। অতীতে বিভিন্ন সংকটকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যেভাবে নাগরিক কমিশন গঠনের উদ্যোগ নিয়েছিল__ রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য একইভাবে “বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠন করা হয়। ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব হচ্ছেন যথাক্রমে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এঁরা দুজনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি । কমিশনের অন্যান্য সদস্য হচ্ছেন__ বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি মোঃ মমতাজ 88৫ অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনিসুজ্জামান, সঙ্ঘনায়ক শুদ্ধানন্দ মহাথের, মওলানা ফরিদউদ্দিন মসউদ, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, বিচারপতি মোঃ নিজামুল হক, অধ্যাপক অনুপম সেন, সাংবাদিক কামাল লোহানী, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, রাঙ্গামাটির চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, বান্দরবানের মারমা রাজা উ চ প্রু, স্বামী তপনানন্দগিরি মহারাজ, ভিক্ষু প্রজ্ঞানন্দ মহাথের, অধ্যাপিকা আথিন রাখাইন (প্রাক্তন এমপি), মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, অধ্যাপক মুনতাসীর মামুন, ব্যাংকার ইশতিয়াক আহমেদ চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নূরুল আনোয়ার (প্রাক্তন আইজিপি), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোঃ আবদুর রশীদ (অবসরপ্রাপ্ত), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহম্মাদ আলী শিকদার (অবসরপ্রাপ্ত), মুক্তিযোদ্ধা ডাঃ আমজাদ হোসেন, ডাঃ কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, মানবাধিকার কর্মী লতিফ, মানবাধিকার কর্মী পি আর বড়ুয়া (প্রাক্তন ডিআইজি), সমাজকর্মী রঞ্জিত কুমার বড় য়া, সমাজকর্মী প্রমথ বড়ুয়া, ডঃ পি কে বড়ুয়া, এডভোকেট রানা দাশগুপ্ত, মানবাধিকার কর্মী নির্মল রোজারিও, মানবাধিকারকর্মী অশোক বড়ুয়া, কবি ফরিদা মজিদ, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, মানবাধিকার কর্মী আরমা দত্ত, মওলানা জিয়াউল হাসান ও লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। এই কমিশনকে সহযোগিতার জন্য সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে একটি সচিবালয় গঠন করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে গবেষণাধর্মী বহু বইপুস্তক, সাময়িকী এবং দৈনিক পত্রিকার প্রতিবেদন পর্যালোচনা করেছে গণকমিশনের সচিবালয়ের সদস্যবৃন্দ। গণকমিশনের অনুসন্ধান অনুসারে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বলতে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থী বা উদ্বান্তদের বোঝানো হয়েছে। ১৯৭৮ সালে বাংলাদেশে সর্বপ্রথম রোহিঙ্গারা ব্যাপকভাবে প্রবেশ করে। পরে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ওই দুই লাখ রোহিঙ্গা নিজ দেশে ফিরে যায়। এরপর দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের প্রবেশ ঘটে ১৯৯১ থেকে ১৯৯২ সালের মধ্যে । সেসময় প্রায় দুই লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪টি অস্থায়ী আশ্রয় শিবিরে রাখা হয়। ওই রোহিঙ্গাদের মধ্যে থেকে প্রায় দুই লাখ ২০ হাজার রোহিঙ্গাকে কয়েক বছরের মধ্যে ফেরত নেয় মিয়ানমার সরকার । আরও প্রায় ৩৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় টেকনাফের কীলার নয়াপাড়া ও উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয় শিবিরে । তৃতীয় দফায় বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশের করে ২০১৬ সালের অক্টোবর থেকে । সে সময় বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা । সবশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে চতুর্থ বারের মতো প্রায় দশ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ৪৪৬

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।