শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মিয়ানমারের সঙ্গে জলপথে ৬১ কিলোমিটার এবং স্থলপথে ২৭১ কিলোমিটার সীমান্ত বাংলাদেশের । এই সীমান্ত দিয়ে মিয়ানমারে গণহত্যা ও জাতিগত নিধনের শিকার রোহিঙ্গারা বাংলাদেশে এসে টেকনাফ-কক্সবাজার-বান্দরবান অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী এই রোহিঙ্গাদের এক সময় মানবিক কারণে শরণার্থী হিসেবে গ্রহণ করে বাংলাদেশ । দীর্ঘকাল এক বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এ দেশে অবস্থানের কারণে বিষয়টি এখন জটিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ জননিরাপত্তা- সর্বোপরি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য সমূহ সমস্যা হয়ে দাড়িয়েছে । নির্যাতনের বিষয়টি বহ আগে থেকে শুরু হলেও এর মাত্রা বেড়েছে ২০১২ সালে। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা মুসলমানদের ওপর চড়াও হয় উগ্রবাদী বৌদ্ধ রাখাইন সম্প্রদায় ও দেশটির সেনাবাহিনী । এক রাখাইন তরুণীকে মুসলিম কর্তৃক ধর্ষণ ও হত্যার গুজবকে কেন্দ্র করে একই বছর ৮ জুন রোহিঙ্গা নিধন শুরু হয়। ২০১২ সালের সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনার জের হিসেবে প্রায় এক লাখ লোক বাস্তুচ্যুত হয়। ২০১৬ সালে মিয়ানমারের সহিংসতার পর হতে টেকনাফ উখিয়া সীমান্তে আদম পারাপারের দালালের সংখ্যা বাড়তে থাকে । এদের বেশিরভাগই ১৯৭৮ ও ১৯৯১ সালে আসা অবৈধ ভাবে বসবাসকারী রোহিঙ্গা নাগরিক যারা জঙ্গি কার্যক্রমের সঙ্গেও যুক্ত। রোহিঙ্গাদের বহুল আলোচিত জঙ্গি সংগঠন “রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন" (আরএসও)-এর সাথে স্থানীয় জামায়াত নেতাদের প্রথম থেকেই আতাত রয়েছে। রোহিঙ্গাদের আগমন চার দশকেরও বেশি সময় থেকে শুরু হলেও ২০১৬ সালের ৯ অক্টোবরে এর মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়। ওই দিন মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ সীমান্ত চৌকির সন্নিকটে মংডু শহরের কাছে রোহিঙ্গাদের প্রায় ৩০০ জনের একটি সশস্ত্র দল মিয়ানমার সীমান্তরক্ষী সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৯ জন বিজিপি (মিয়ানমার সীমান্তরক্ষী সেনা) নিহত হয়। এরপর ১১ অক্টোবর তটমাদৌ অঞ্চলে একই ধরনের হামলায় আরো ৪ সেনা নিহত হয়। হামলাকারীরা আরএসও-এর সদস্য দাবি করলেও তারা “হরকাতুল ইয়াকিন' নামে কাজ করছে। এই হামলার পর মিয়ানমার সেনাবাহিনী ব্যাপকভাবে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যা, নির্যাতন ও বিতাড়ন অভিযান শুরু করে। এরপর মিয়ানমার সরকার ও সেনাবাহিনী দাবি করেছে ২০১৭ সালের ২৫ আগস্ট আরাকানের মংডু এলাকার ৩০টি নিরাপত্তা চৌকিতে আরসা নামক একটি সশস্ত্র গোষ্ঠী ৪৪৩ হাতবোমা ও লাঠিসোটা, দা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একযোগে হামলা করেছে। এর হত্যা করেছে। নারীদের ধরে নিয়ে বিবস্ত্র করে একসাথে কোনো ঘরে বন্দি রেখে দিনের পর দিন গণধর্ষণ চালিয়েছে বর্মি সেনারা । বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া রোহিঙ্গা নারীদের ছিন্ন ভিন্ন দেহ পথের পাশে, বনে-জঙ্গলে অথবা ক্ষেতের আইলের কাছে পাওয়া গেছে। ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি মিয়ানমার সীমান্তবতী উখিয়া লপ্তাখালী পাহাড়ী গুহায় সশস্ত্র প্রশিক্ষণ দেয়ার সময় ৪১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল । লপ্তাখালী পাহাড়ি গুহাটি ছিল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পার্শ্ববর্তী । পাকিস্তানের বেলুচিস্তান, পাঞ্জাব ও আফগানিস্তান থেকে তালেবান জঙ্গি প্রশিক্ষকগণ সেসময় বাংলাদেশি তালেবানী হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) এবং রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ দিত । প্রশিক্ষণ শেষে তাদের উচ্চতর সশস্ত্র প্রশিক্ষণের জন্য পাঠানো হতো আফগানিস্তানে । বিএনপি-জামায়াত জোট সরকারের সময় লক্ষাধিক রোহিঙ্গাকে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। ২০০৭ সালে তন্তাবধায়ক সরকারের আমলে সেই রোহিঙ্গাদের এনআইডি বাতিল করা হয়। পরে ২০০৮ সালে ৯৮ হাজার রোহিঙ্গা এনআইডি হাতিয়ে নেয়। রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বেরিয়ে গেছে প্রায় দুই লাখ রোহিঙ্গা । এরা ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ৷ দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জনপ্রতিনিধিদের যোগসাজশে প্রথমে জনুনিবন্ধন হাতিয়ে নেওয়ার পর ইসি থেকে পেয়ে যাচ্ছে এনআইডি । এরপরে যার যার প্রয়োজনে নিচ্ছে পাসপোর্ট । পাসপোর্ট নেওয়ার পর রোহিঙ্গারা বিদেশে চলে যাচ্ছে বাংলাদেশি নাগরিক হিসেবে । লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশি এনআইডিধারী এবং ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টধারী রয়েছে। মিয়ানমারে সৃষ্ট রোহিঙ্গা সংকটের ভয়াবহ প্রতিঘাত অনুসন্ধানের জন্য “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ ২০১৭ সালের ১১ অক্টোবর “বার্মার গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠন করে । ২০১৭ সালের ২১-২২ অক্টোবর কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদার নেতৃত্বে ৩০ সদস্যের এক প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গাদের বিভিন্ন শিবির পরিদর্শন করে প্রায় দুইশ, ভুক্তভোগী জবানবন্দি নথিবদ্ধ করেছেন যাদের ভেতর হিন্দু রোহিঙ্গাও ছিলেন । এই প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্টের জেনারেল ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক সহ বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা । জবানবন্দিতে রোহিঙ্গারা বার্মার সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্থানীয় মগদের নিষ্ঠুর নির্যাতন, হত্যা, ধর্ষণ, গৃহে অগ্নিসংযোগ ও লুণ্ঠন সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধের বিবরণ দিয়েছেন । রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা বলেছেন তারা জঙ্গি রোহিঙ্গা মুসলিমদের সংগঠন “আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের হামলার কারণে চৌদ্দ পুরুষের ভিটেমাটি ও দেশত্যাগ করে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন । 888

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।