বানিয়াপাড়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করার পর থেকেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ে । ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক আনার সবগুলো রুট জানা ছিল তার। ২০১৪ সালে নব্য জেএমবির হয়ে কাজ শুরুর পর হলি আর্টিজানে হামলার জন্য অস্ত্র ও নাম হারুন অর রশিদ। ২০১৮ সালের ২১ মার্চ টাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তারের পর তাকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়। ৫ এপ্রিল গুলশান হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। সাগর আরেক জঙ্গি মারজানের ভগ্নিপতি । রাকিবুল হাসান রিগ্যান: মামলার তদন্তে রাকিবুল হাসান রিগ্যান ওরফে রাফিউল ইসলাম রাফি ওরফে রিপন ওরফে হাসান ওরফে অন্তরের (২০) নাম এসেছে হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে । বসুন্ধরার যে বাসা থেকে হামলার পরিকল্পনা হয় সেই বাসায় তার যাতায়াত ছিল। সেখানে হামলাকারীদের প্রশিক্ষণ দেয় । বয়সে তরুণ রিগ্যান ২০১৫ সালে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর জঙ্গিবাদে জড়িয়ে পড়ে । ওই বছরের ২৬ জুলাই সকালে কোচিংয়ের কথা বলে ঘর ছাড়ে । নব্য জেএমবির তরুণ প্রশিক্ষক হিসেবে গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে গুলশান হামলায় অংশ নেওয়া হামলকারীদের ধর্মীয় ও শারীরিক প্রশিক্ষণ দেয় রিগ্যান। তার বাড়ি বগুড়ার জামিলনগর এলাকায়, বাবার নাম মৃত রেজাউল করিম । ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে পালিয়ে যাওয়ার সময় রিগ্যানকে গ্রেপ্তার করেন সিটিটিসি*র সদস্যরা । ওই বছরের ৩ অক্টোবর হামলায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ৷ হামলায় অংশ নেওয়া মোবাশ্বর, নিবরাস, খায়রুল, রোহান, পায়েল ও উজ্জলসহ সাতজনকে প্রশিক্ষণ দেয় রিগ্যান। মিজানুর রহমান ওরফে বড় মিজান: গুলশান হামলায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ চাপাইনবাবগঞ্জ এলাকার সীমান্ত থেকে ঢাকায় আনার দায়িত্ব ছিল মিজানুর রহমান ওরফে বড় মিজানের ৷ মামলার তদন্তে উঠে এসেছে- আমের ঝুড়িতে করে চাপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও বিস্ফোরক ঢাকায় এনে তামিম ও মারজানের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতো মিজান। ২০১৬ সালের ২ নভেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে ২০১৭ সালের ১৪ মার্চ তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৬ মার্চ আদালতে জবানবন্দি দেয়। পুরনো জেএমবির সদস্য বড় মিজান চাপাইনবাবগঞ্জ এলাকায় নব্য জেএমবি'র আঞ্চলিক সংগঠক ও সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতো । গ্রেপ্তারের পর ২০২০ সালের ২৬ মার্চ হলি আর্টিজানে হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় । মামুনুর রশিদ রিপন: গুলশান হামলার পরিকল্পনা ও হামলায় অংশ নেওয়া জঙ্গিদের সরবরাহকারী হিসেবে নাম এসেছে নব্য জেএমবির নেতা মামুনুর রশীদ রিপনের । ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে গাইবান্ধা জেলার সাঘাটার জঙ্গি সরোয়ার, ৪৩৭ জঙ্গি হাদিসুর রহমান সাগরের সঙ্গে একে ২২ রাইফেল, পর্যাপ্ত গুলি এবং চারটি গ্রেনেড, দুটি ৭.৬২ পিস্তল ও ১২ রাউন্ড গুলি মারজানের মাধ্যমে তামিম চৌধুরীর কাছে পৌঁছে দেয়। এক সময় পুরনো জেএমবির শীর্ষ নেতা ছিল রিপন । পরবর্তীকালে নব্য জেএমবিতে যোগ দেয়। বাংলাদেশে এসে তামিম চৌধুরী যে কয়জনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নব্য জেএমবি গঠন করে, রিপন তাদের মধ্যে অন্যতম । সে এক সময় পাশাপাশি উত্তরবঙ্গে একাধিক হত্যাকাণ্ডেও জড়িত । তার গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থানার চৌদীঘির মারিয়া এলাকায়, বাবার নাম নাছের উদ্দিন। শরীফুল ইসলাম খালিদ: রিপনের মতো খালিদও হলি আর্টিজানে হামলার পরিকল্পনায় সহযোগিতা, হামলা বাস্তবায়ন ও হামলাকারী সরবরাহে ভূমিকা রেখেছিল । এছাড়া হামলাকারীদের জায়গা মতো পৌঁছে দেওয়া এবং তাদের অর্থ সহায়তা করতো । খালিদ জঙ্গি রাজীব গান্ধীর মাধ্যমে হামলাকারী পায়েল ও শরীফুল ইসলাম ডনকে বাছাই করে। এছাড়া আগে থেকেই মোবাশ্বর, রোহান ও উজ্জল তার কাছে ছিল। তাদের সবাইকে গাইবান্ধার চরাঞ্চলে প্রশিক্ষণ দেয়। খালিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল। নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ ছিল তার। রাজশাহী জেলার বাগমারা থানার শ্রীপুর এলাকায় তার গ্রামের বাড়ি। বাবার নাম আব্দুল হাকিম । এই অভিযুক্তদের বিরুদ্ধে আদালত প্রত্যাশিত রায় দেবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম । তিনি বলেন, এই মামলাটির তদন্তে চ্যালেঞ্জ ছিল। কারণ অভিযুক্তদের পাচ জন ঘটনাস্থলেই মারা যায়। বিভিন্ন অভিযানে আরও আটজন মারা যায় । তারপরও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত, প্রত্যক্ষদশীদের বর্ণনা এবং জীবিত জড়িতদের জবানবন্দির মাধ্যমে অভিযুক্তদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রত্যাশিত রায় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ভেদাভেদ ভুলে গিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ২০১৬ সালের ২ জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ আসসালামু আলাইকুম । আপনারা জানেন, গতরাতে (১লা জুলাই) কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে হামলা চালায় । সেখান অবস্থানরত নিরস্ত্র, বেসামরিক নাগরিকদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হত্যাকাণ্ড শুরু করে । ৪৩৮
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।