বলা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী আট জনের হামলায় যে সম্পৃক্ততা ছিল তা নিম্নরূপ জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী: জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীর বিরুদ্ধে গুলশান হামলার পরিকল্পনাকারী ও হামলায় অংশ নেওয়া জঙ্গিদের সরবরাহকারী হিসেবে তথ্য-প্রমাণ পেয়েছে মামলার তদন্ত সংশ্লিষ্টরা । ২০১৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে রিমাণ্ডে নেয় পুলিশ । এরপর আদালতে ২০১৭ সালের ২৩ জানুয়ারি গুলশান হামলার আদ্যোপান্ত স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় রাজীব গান্ধী । ২০১৬ সালের ইসলাম মারজান ও শরীফুল ইসলাম খালেদের সঙ্গে বৈঠকে হলি আর্টিজানে আত্মঘাতী ও রাশেদুল ইসলামের কাছ থেকে টাকা সংগ্রহ করে । বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে এই টাকা আসে । রাজীব গান্ধী দুই হামলাকারী পায়েল ও উজ্জল খালেদের হাতে টাকা তুলে দেয়। গাইবান্ধার যে এলাকায় হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে রাজীব ছিল। এছাড়া হামলার আগে হামলায় অংশগ্রহণকারীদের নিয়ে গুলশান এলাকা রেকি করে রাজীব গান্ধী । হামলার দিন তামিম চৌধুরীর নির্দেশে বিকাল ৩ টায় বসুন্ধরার বাসা ছেড়ে রূপনগরের ভাড়া বাসায় চলে যায়। রাজীবের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের পশ্চিমরাঘরপুর এলাকার ভূতমারী ঘাট এলাকায়। তার বাবার নাম ওসমান গণি মণ্ডল । স্থানীয় একটি কলেজ থেকে এসএসসি পাস করা রাজীব ২০১৫ সালে স্ত্রী ও সন্তান নিয়ে ‘হিজরত’ করে । পরে স্থানীয় একটি কলেজ থেকে এসএসসি পাস করেছে। রাজীব বর্তমানে কারাবন্দি আছে। আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে রাশ: গুলশান হামলার পরিকল্পনা সহযোগী ও বাস্তবায়নকারী হিসেবে তদন্তে নাম এসেছে আসলাম হোসেনের । এই গ্রুপের শীর্ষ নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সে। তাকে ২০১৭ সালের ২৮ জুলাই গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১০ আগস্ট হামলার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। তার বিরুদ্ধে অর্থ লেনদেন, হামলাকারীদের প্রশিক্ষণকারী জঙ্গিদের কাছে নিয়ে যাওয়া, বোমা চার্জ শিক্ষা দেওয়া এবং তদন্তে হামলায় অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় সরাসরি অংশ নেওয়া রোহানকে আসাদ গেটের আড়ং থেকে ২০১৫ সালে নিয়ে যায়। পরে প্রশিক্ষক জঙ্গি নেতা রিগ্যানের কাছে পৌঁছে দেয়। সদরঘাটের ব্যবহৃত অস্ত্র চাপাইনবাবগঞ্জ থেকে হানিফ পরিবহনে করে ঢাকায় আনে । এছাড়া হামলাকারীদের জন্য ঢাকায় বাসা ভাড়া করাসহ নানা রকম লজিস্টিক সাপোর্ট দেয় । নওগীর মান্দা এলাকার আব্দুস সালামের ছেলে আসলাম হোসেন ওরফে রাশেদ উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায়ই প্রথমে অনলাইনের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। ৪৩৫ পরবর্তীকালে নব্য জেএমবির নেতাদের সঙ্গে যোগাযোগ হয় তার। ঢাকায় আসার পর তামিম চৌধুরী ও মারজানের সঙ্গে থেকে জঙ্গি কার্যক্রম চালিয়ে যেতে থাকে । গুলশান হামলার পরিকল্পনা বাস্তবায়নে তামিম ও মারজানের সহযোগী হিসেবে কাজ করে। ২০১৭ সালের ২৮ জুলাই নাটোর থেকে গ্রেপ্তার হওয়ার পর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে রাশেদ । সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ: তার প্রকৃত নাম আব্দুস সবুর খান ওরফে হাসান। জঙ্গি সংগঠনে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ ওরফে মুসাফির ওরফে জয় ওরফে নসরুল্লাহ নামে জঙ্গিরা তাকে চিনতো। ২০১৭ সালের ৮ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে কয়েক দফা রিমান্ড শেষে ২৩ জুলাই গুলশান হামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল । এ হামলায় অর্থ, অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরি ও সরবরাহকারী সোহেল মাহফুজ এক সময় পুরনো জেএমবির শীর্ষস্থানীয় নেতা ছিল। পরবর্তীকালে মতবিরোধের কারণে নব্য জেএমবির সুরা সদস্য অস্ত্র ও বোমা সরবরাহ করার দায়িত দেয়। পরে সোহেল মাহফুজ ভারতে থাকা পুরাতন জঙ্গি সদস্যদের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে ছোট মিজানকে দেয়। ছোট মিজান ও আসলাম হোসেন রাশ চাপাইনবাবগঞ্জে গিয়ে সোহেল মাহফুজের সঙ্গে যোগাযোগ করে। সোহেল মাহফুজ ও ছোট মিজান মিলে অস্ত্র ও বিস্ফোরক শিবগঞ্জ থানার কানসাট বাজারের আমবাগানের ছোট্ট একটি ঘরে রাখে। তারা দু'জন অস্ত্র ও বিস্ফোরক আসলাম হোসেন রাশের কাছে বুঝিয়ে দেয়। আসলাম সেই অস্ত্র হানিফ পরিবহনের বাসে করে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে কল্যাণপুরে রাশের কাছে অস্ত্র বুঝিয়ে দেয়। নুরুল ইসলাম মারজান তার কাছ থেকে অস্ত্র নিয়ে তামিম চৌধুরীকে বুঝিয়ে দেয়। এছাড়া শেওড়াপাড়া ও যাত্রাবাড়ির বাসায় বসে গ্রেনেড তৈরি করে । ২০০২ মূলত বোমা তৈরির কারিগর। বোমা তৈরি করতে গিয়ে তার এক হাত উড়ে যায়। ২০১৪ সালে তামিম চৌধুরীর সঙ্গে যুক্ত হয়ে নব্য জেএমবির অস্ত্র ও বোমা তৈরির কারিগর হিসেবে কাজ করতে থাকে । গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো শেওড়াপাড়ার আস্তানায় বসে নিজের হাতেই তৈরি করে সোহেল । ২০১৭ সালের ৭ জুলাই চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পুস্কনি এলাকা থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ এলাকার সাদিপুর কাবলিপপাড়া এলাকায় । তার বাবার নাম রেজাউল করিম শেখ। হাদীসুর রহমান সাগর: ২০১৮ সালের ২১ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। ৫ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় । গুলশান হামলার মামলা তদন্তে হাদীসুর রহমান সাগরের বিরুদ্ধে বোমা তৈরি ও অস্ত্র, বোমা সরবরাহের তথ্য-প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা | পুরানো জেএমবির সদস্য সাগর ২০০১ সালে জয়পুরহাট সদরের ৪৩৬
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।