শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

একই বছর নোয়াখালীর চৌমুহনী, চাদপুরের হাজীগঞ্জ, ফেনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় হামলা-ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে হেফাজতের পাশাপাশি বিএনপি-জামায়াত-শিবির সহ অন্যান্য সাম্প্রদায়িক গোষ্ঠীও অংশ নেয়। এসব তাণ্ডবের ঘটনায় ২০২১ সালে আক্রান্ত জেলাগুলোতে সাম্প্রদায়িক ও মৌলবাদী সন্ত্রাস বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত “বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন'- এর বেশ কয়েকটি তদন্ত ও গণশুনানি অনুষ্ঠিত হয় । গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক-এর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ করেন আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস-এর আহ্বায়ক জনাব ফজলে হোসেন বাদশা এমপি, প্রাক্তন আইজিপি মাহফুজুর রহমান, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট-এর সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান। অংশগ্রহণ করেন গণকমিশন-এর সদস্য সচিব ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, গণকমিশন-এর সচিবালয়ের সমন্বয়কারী কাজী মুকুল, নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, চট্টগ্রাম জেলা শাখা নির্মূল কমিটির সহ-সভাপতি দিপস্কর চৌধুরী কাজল, চট্টগ্রাম জেলা শাখা নির্মূল কমিটির যুগ্ব-সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, চট্টগ্রাম জেলা শাখা নির্মূল কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পা, সচিবালয়ের সদস্য শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, সচিবালয়ের সদস্য সাংবাদিক শওকত বাঙালি, নির্মূল কমিটির সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুরত চক্রবর্তী, নির্মূল কমিটির সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল তুহিন সচিবালয়ের সদস্য মওলানা হাসান রফিক, সমাজকর্মী এসএম শহীদুল্লাহ, সমাজকর্মী সাইফ উদ্দিন, সমাজকর্মী সাইফ রায়হান প্রমুখ । বিভিন্ন জেলাতে নাশকতার ঘটনায় গণকমিশনের গণশুনানিতে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের নারকীয় সাম্প্রদায়িক তাণ্ডবের লিখিত ও মৌখিক বিবরণ প্রদান দেন। ভূক্তবোগীদের বক্তব্য থেকে জানা গিয়েছে বিভিন্ন স্থানে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে হিন্দুরাই বলেছেন যে, পুলিশ আসল হামলাকারীদের বাদ দিয়ে পরবর্তীকালে যাদের ধরেছে তাদের অনেককেই তারা চিনেন যারা হামলার সঙ্গে জড়িত নয়। বিভিন্ন স্থানে ভুক্তভোগীরা হামলার সময় পুলিশ ও প্রশাসনের নিস্ত্রিযতার অভিযোগ করেছেন। গণতদন্ত কমিশনের তদন্তে পাওয়া গেছে যে, ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা মনে করে যে দেশের নানা স্থানে অতীতের সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। এ জন্য সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘুদের সুরক্ষার জন্য দ্রুত আইন প্রণয়ন করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । ৩৯ গণকমিশনের সুপারিশ সুপারিশ আকারে উত্থাপন করছে- ক. আশু করণীয় ১. দেশে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি দমনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে হবে । ২. হেফাজতে ইসলামী এবং অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকাণ্ড কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে । হবে। ৪. ধর্মের নামে হেফাজতে ইসলাম যে বিভ্রান্ত করছে সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। ৫. কওমি মাদ্রাসার ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ৬. কওমি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী নির্যাতন, বলাৎকার সহ অনেক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত করে অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে। ৭. “গাজওয়ায়ে হিন্দ'-এর নামে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী অপপ্রচার ও অপতৎপরতা চালাচ্ছে অনলাইন ও অফলাইনে । এর বিরুদ্ধে অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে । ৮. ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ভিন্রধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা এবং হত্যায় প্ররোচনা যারা দেয় তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে । ৯. অতীতে ঘটে যাওয়া যেসব জঙ্গি তাণ্ডবের তদন্ত ও বিচার হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ১০. সাইবার জগতে জঙ্গিবাদ ব্যপক বিস্তার লাভ করেছে। সাইবারে জঙ্গিবাদ ঠেকাতে ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাইবার সেলকে শক্তিশালী করতে হবে। ১১. সাইবার জিহাদের বিরুদ্ধে সক্রিয় দেশে ও বিদেশে অবস্থানকারী তরুণ সাইবার যোদ্ধাদের রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান করতে হবে । ১২. সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জঙ্গিদের গ্রেপ্তার করতে হবে এবং মুক্তচিন্তকদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে। ১৩. ফেসবুক এবং ইউটিউবসহ গুরুত্বপূর্ণ প্লাট ফর্মগুলোয় যাতে উগ্রবাদ ছড়াতে না পারে সেজন্য সরকারের সাইবার সেলকে আরও শক্তিশালী করতে হবে । 80

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।