শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সহযোগী মামুনুর রশিদ রিপন মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট বা আইএসের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ শুরু করে এবং তারই অংশ হিসেবে ২০১৫ সালের অক্টোবর শিক্ষক, বিদেশি নাগরিকদের হত্যা করতে শুরু করে বলে হলি আর্টিজান মামলার অভিযোগপত্র বলা হয়েছে। ওই সময়ই আবির্ভাব ঘটে তামিম আহমেদ চৌধুরীর (২০১৬ সালে নারায়ণগঞ্জে অভিযানে নিহত)। কানাডার পাসপোর্টধারী তামিম ২০১৩ সালের অক্টোবরে দুবাই হয়ে বাংলাদেশে ঢোকার পর থেকে নিখোজ ছিলেন বলে পুলিশের ভাষ্য । তামিম চৌধুরীর পরিচয়: অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মে মাসের দিকে তামিমের আহ্বানে সাড়া দিয়ে জেএমবির একাংশের নেতৃত্ব দেওয়া সরোয়ার জাহান, মামুনুর রশীদ রিপন ও অন্যরা একত্রিত হয়ে “আইএসের ভাবধারায় জিহাদ' করতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে নিজ নিজ এলাকায় “খেলাফত, প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারা আইএস ভাবধারার অডিও-ভিডিও যশোর, বগুড়া, গাইবান্ধার বিভিন্ন স্থানে পাঠানোর পাশাপাশি সদস্য সংগ্রহ শুরু করে। সদস্য হিসেবে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র, মসজিদের ইমাম, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের যুবক, ইংরেজি মাধ্যমে পড়া তরুণ এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেছে নেওয়া হয়। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জবানবন্দি এবং বিভিন্ন অভিযানে পাওয়া আলামতের জিহাদের অপব্যাখ্যা সম্বলিত দৃষ্টিনন্দন ও হৃদয়স্পর্শী নথিপত্রের ‘ডকুমেন্ট’ তৈরি করে সদস্যদের কাছে সরবরাহ করতেন, যাতে তারা সহজে আকৃষ্ট হন। নতুন সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে ফোনে কথা না বলে বিভিন্ন মোবাইল আযাপের মাধ্যমে যোগাযোগ করতেন । তামিম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দেশের ভেতরে-বাইরের বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের মধ্যে বিপুল অর্থও সংগ্রহ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। আর এই অর্থ জোগাতে খিলগীওয়ের চিকিৎসক খন্দকার রোকনউদ্দিনের কথাও আসে তদন্তে । অভিযোগপত্রে বলা হয়, প্রথম ধাপে সংগ্রহ করা কিছু সদস্যকে ঢাকার মিরপুরের কয়েকটি ভাড়া বাসায় রেখে একমাস ধরে জঙ্গি কোরান-হাদিসের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। এসব আস্তানায় জঙ্গি নেতা নূরুল ইসলাম মারজান (মোহাম্মদপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত), রাকিবুল ইসলাম রিগান (বর্তমানে কারাগারে আটক) প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। মিরপুরের এমনই একটি বাসায় হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গিও প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগপত্রে এসেছে। ৪৩৩ তামিম-সারোয়ারের নেতৃত্বেই পরে প্রশিক্ষিত জঙ্গিদের নিয়ে গঠন করা হয় “নব্য জেএমবি'। বাছাই করা জঙ্গিদের দিয়ে বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে থাকেন নূরুল ইসলাম ওরফে মারজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী (বর্তমানে কারাগারে), শরিফুল ইসলাম খালেদ, তানভীর কাদেরী (আজিমপুর অভিযানে নিহত), অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম (রূপনগর অভিযানে নিহত), মিজানুর রহমান ওরফে ছোট মিজান (চাপাইনবাবগঞ্জ অভিযানে বাসারুজ্জামান চকলেটের সঙ্গে নিহত), রায়হানুল কবির রায়হান, আসলাম হোসেন সরদার র্যাশ (বর্তমানে কারাগারে) ও অন্যরা । নতুন সদস্যদের এক মাস আবাসিক প্রশিক্ষণ দেওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে ‘স্মল সেল টেরোরিজম’ ধারণার আলোকে হামলা চালানোর পরিকল্পনা করা হয়। তারই অংশ হিসেবে বিদেশি পর্যটক, পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য, মন্দিরের পুরোহিত, খিস্টান পাদ্রী, লেখক, তৈরি পোশাকের ক্রেতা ও অন্য ধর্মের উপাসনালয়কে “কৌশলগত শত্ৰু’ হিসেবে চিহ্নিত করে ৫-৭ জন সদস্যের সমন্বয়ে গঠিত দলকে লক্ষ্যবস্তুতে হামলায় নিয়োজিত করা হয়। এভাবে ছোট ছোট হামলায় দেশে আতঙ্ক ছড়ানো এবং নিজেদের গুছিয়ে নেওয়ার পর বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য নব্য জেএমবি তাদের প্রথম বড় অভিযানের লক্ষ্য হিসেবে হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করে। কারণ রেস্তোরাটি ছিল বিদেশিদের কাছে খুবই জনপ্রিয়। এরপরই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তামিম- সারোয়ারের সরাসরি সার্বিক তত্বাবধানে ঘটানো হয় চূড়ান্ত হামলা । যে হামলা বাংলাদেশের দৃশ্যপট অনেকটাই বদলে দেয়। বাংলাদেশে জঙ্গিবাদের বিপজ্জনক বিস্তারের মাত্রাও স্পষ্ট হয়ে উঠেছিল ওই হামলার মাধ্যমে ৷ মামলার অভিযোগপত্রে বলা হয়, নব্য জেএমবির ওই হামলার উদ্দেশ্য ছিল, দেশকে “অস্থিতিশীল করা’ এবং বাংলাদেশকে একটি “জঙ্গি রাষ্ট্র’ বানানো । হলি আর্টিজান হামলা: অভিযুক্ত জঙ্গিদের কার কী ভূমিকা রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্তকারী সংস্থা ডিএমপির কাউন্টার টেরোরিজম ত্যান্ড ট্রাসন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৷ তাদের মধ্যে হামলাকারী, পরিকল্পনাকারীসহ ১৩ জন নিহত হয়েছে বিভিন্ন অভিযানে । অভিযুক্তরা হামলায় যেভাবে অংশ নেয়: মামলার তদন্তে মোট ২১ জঙ্গির সম্পৃক্ততা পায় সিটিটিসি। তাদের মধ্যে ঘটনাস্থলে পাচ জন এবং বিভিন্ন সময় অভিযানে আট জন নিহত হয়। জীবিত রয়েছে আট জন। এই আট আসামি হলি আর্টিজানে হামলা বাস্তবায়নে বিভিন্নভাবে পরিকল্পনা ও সহযোগিতা করেছে বলে তদন্তে ৪৩৪

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।