অভিযোগপত্র দাখিল: ২০১৮ সালের ২৩ জুলাই । হামলায় জড়িত মোট ২১ জনকে চিহ্নিত করা হলেও জীবিত আটজনকেই কেবল আসামী করা হয়। জাহিদুল ইসলাম, মিজানুর রহমান ছোট মিজান ও রায়হানুল কবির রায়হান । স্বীকারোক্তি: ৬ আসামি দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। স্বীকারোক্তি দেননি শরিফুল ও মামুনুর । অভিযোগ গঠন: ২০১৮ সালের ২৬ নভেম্বর, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে । সাক্ষ্যগ্রহণ শুরু: ২০১৮ সালের ৩ ডিসেম্বর । প্রথম সাক্ষ্য দেন বাদী এসআই রিপন । সাক্ষ্যগ্রহণ শেষ: ২০১৯ সালের ২৭ অক্টোবর ৷ যুক্তিতর্ক শেষ: ২০১৯ সালের ১৭ নভেম্বর । রায় ঘোষণা: ২০২১ সালের ২৭ নবেম্বর । নব্য জেএমবি'র গুলশানে হামলা সেনাবাহিনীর সীজোয়া যান। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ১১ ঘণ্টা পর এ অভিযান শুরু হয়েছিল। এক যুগ আগে শায়খ আবদুর রহমান, বাংলা ভাইসহ শীর্ষ নেতাদের ফাসির পর নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি তৎপরতা কিছুটা স্তিমিত হলেও ঘর গোছানোর কাজ কখনও থামায়নি সংগঠনটি । বরং তাদের বিদায়ের পর সংগঠনের ভেতরে দেখা দেওয়া কোন্দলের সুযোগে “নব্য জেএমবি' নামের যে অংশটির আবির্ভাব ঘটে, সেটি আরও বেশি সংগঠিত, প্রযুক্তিনির্ভর এবং উগ্র মতাদর্শে পরিচালিত । জেএমবির “অতি উগ্র’ এই অংশটির দ্বারাই ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলার ঘটনা । ওই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাউন্টার টেরোরিজম ত্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বাংলাদেশে নব্য জঙ্গিদের উত্থান এবং তাদের কর্মকান্ডের তথ্য বের করে এনেছে। মামলার অভিযোগপত্রে উঠে এসেছে, কীভাবে অন্তর্কোন্দলে জেএমবি থেকে নব্য জেএমবির জন্ম । ৪৩১ পর্যালোচনা, বিভিন্ন সময়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগপত্রে বলা হয়েছে, জেএমবি থেকে একটি “অতি উগ্র’ অংশের উত্থান ঘটে, যা “নব্য জেএমবি’ নামে পরিচিতি লাভ করে। এই অংশটিই হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় । জেএমবি মরিয়া হয়ে উঠে এবং ২০০৫ সালের ১৭ অগাস্ট ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দেয়। ২০০১ সালে শায়খ রহমানের নেতৃত্বে জন্ম জেএমবির । ২০০৪ সালের দিকে এতে যোগ দেন সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, আব্দুল আউয়াল, আতাউর রহমান সানিসহ অনেকে । সেসময় রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের নেতৃত্বে নৃশংস কয়েকটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে “সর্বহারা নিধন’ শুরু হলে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। এ অবস্থায় ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি সরকার জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করে। সারাদেশে বোমা হামলার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শায়খ রহমান, বাংলা ভাই, আব্দুল আউয়াল, আতাউর রহমান সানিসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। পরবর্তীকালে বিচারকার্ষের পরে ২০০৭ সালে আবদুর রহমান ও বাংলা ভাইসহ ছয় শীর্ষ জঙ্গির ফীসি কার্যকর করা হয়। শীর্ষ নেতৃত্ব ছেটে ফেলার পর জেএমবি কিছুটা দুর্বল হলেও বন্ধ হয়নি সাংগঠনিক তৎপরতা । ওই সময় সংগঠনের দায়িত্ব নেন সাইদুর রহমান। ২০১০ সালে সাইদুর রহমান গ্রেপ্তার হলে ‘ডাক্তার’ নজরুল অঘোষিত নেতা হিসেবে সংগঠনের মূল দায়িত্ব পালন শুরু করেন কিন্তু নজরুলের নেতৃত্ব মেনে নিতে পারেননি জেলে থাকা সাইদুর । ওই সময় বগুড়া, রংপুর, গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় জেএমবির নেতৃত্ব নিয়ে দ্বন্দ প্রকাশ্য রূপ নেয়। স্পষ্ট হয়ে উঠে কারাগারে থাকা সাইদুর রহমান, সালাউদ্দিন সালেহীন এবং বাইরে থাকা নজরুল, সারোয়ার জাহান (আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত) পক্ষের বিরোধ। ২০১৩ সালের শেষ দিকে দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় নজরুল নিহত হন। অভিযোগপত্রে বলা হয়েছে, সাংগঠনিক কোন্দলের মধ্যে নিজের দল ভারী করতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সরোয়ার জাহানের নির্দেশে “আাডভোকেট' ফারুকের (ফারুক হোসেন ওরফে জামাই ফারুক, যিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। সেখানে তার নাম বলা হচ্ছে আনোয়ার হোসেন ফারুক) নেতৃত্বে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আসামি সালাউদ্দিন সালেহীন, রাকিবুল হাসান (পরে বন্দুকযুদ্ধে নিহত) ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে ছিনিয়ে নেয় জঙ্গিরা । দল বিভক্ত হওয়ার কারণে আর্থিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লে শুধু উত্তরাঞ্চলে জেএমবির তৎপরতা সীমাবদ্ধ হয়ে পড়ে। এ অবস্থায় সরোয়ার জাহান এবং তার ৪৩২
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।