শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে সন্ত্রাসীদের হাতে জিম্মি জাপানিদের জীবিত উদ্ধারে ঢাকাস্থ দূতাবাসে নির্দেশনা দেয়ার কথা এক সংবাদ সম্মেলনে জানান এবং তিনি এটিকে “দুঃখজনক” হিসেবে আখ্যা দেন। (দৈনিক জাগরণ, ২ জুলাই, ২০১৬) এছাড়া অন্যান্য জাপানি সরকারি কর্মকর্তা ও সংস্থা যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ফুমিও ইয়োশিহিদে সুগা, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এই ঘটনায় তাদের উদ্বেগ প্রকাশ করে এবং এই হত্যাকাণ্ডের নিন্দা করে। দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং এ আক্রমণের তীব্র নিন্দা জানাই ।(বাংলা ট্রিবিউন, ২ জুলাই, ২০১৬) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এই ঘটনার নিন্দা জানিয়ে সমগ্র বিশ্বের মুসলিমদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হওয়ার কথা বলেন। (বিডিনিউজ ডটকম, ২ জুলাই, ২০১৬) ভ্যাটিকান সিটি পোপ ফ্রান্সিস হত্যাকাণ্ডের নিন্দা করেন এবং এই ধরনের হামলাকে “স্রষ্টা ও মানবতার বিরুদ্ধে আঘাত” বলে মন্তব্য করেন। (চ্যানেল আই অনলাইন, ৪ জুলাই, ২০১৬) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় সন্ত্রাসী ঘটনায় নিন্দা জানিয়ে বলেন তার দেশ সবসময় বাংলাদেশের পাশে আছে । বাংলাদেশের জনগণ এ ঘটনার মধ্য দিয়ে একটি বার্তা পেয়েছে, সেটি হলো সেদেশের সরকার কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড-কে প্রশ্রয় দেবে না। (কালেরকণ্ঠ, ২ জুলাই, ২০১৬) হলি আর্টিজানে হামলার পাচ বছর: উচ্চ আদালতে আটকে আছে বিচার ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল এই মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর আসামিরা সবাই জেল আপিল করে। এছাড়া ট্রাইব্যুনালের রায়ে খালাস পাওয়া একজনের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বিচারিক কার্যক্রমের কোনো অগ্রগতি নেই। উচ্চ আদালতে গিয়ে এক প্রকার থমকে আছে হলি আর্টিজানে ভয়াবহ হামলা মামলা বিচার | রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ কে এম আমীন উদ্দিন ২০২১ সালের ৩০ জুন বাংলা ট্রিবিউনকে বলেন, “গুলশানের হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্প্রাপ্ত আসামিদের পেপারবুক তৈরি হয়েছে । এটি এখন আদালতে উঠবে। এর পাশাপাশি কেউ যদি আপিল করে থাকে, সেটি ব্যক্তিগত আইনজীবী বা জেল কর্তৃপক্ষের মাধ্যমেই হোক না ৪২৯ কেন, তা শুনানি হবে । শুনানি শেষে উচ্চ আদালত যে নির্দেশনা বা আদেশ দেবেন, তাই প্রতিপালন করা হবে ।' আদালত ও জেল সুত্রে জানা গেছে, গুলশান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে তিনজন- মামুনুর রশীদ রিপন, রাকিবুল ইসলাম রিগ্যান ও আসলাম হোসেন র্যাশ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জেল কর্তৃপক্ষের মাধ্যমে উচ্চ আদালতে আপিল করে। এছাড়া বাকি চার আসামি- হাদিসুর রহমান সাগর, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, আব্দুস সবুর খান ও শরিফুল ইসলাম খালিদ ২০১৯ সালের ৫ ডিসেম্বর খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেছে । একই দিনে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্যেও নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয় । আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনালের রায়ে মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে চার্জশিটভূক্ত যে আসামিকে খালাস দেওয়া হয়েছে, রাষ্ট্রপক্ষ সেই রায় পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতে আপিল করেছে। তবে বিগত ২ বছরেও কোনো আপিলেরই শুনানি হয়নি। উচ্চ আদালতের একজন কর্মকর্তা জানান, এই আপিলের আবেদন শুনানির জন্য এখনও পর্যন্ত কোনো বেঞ্চ নির্ধারণ করে দেওয়া হয়নি । জেল কর্তৃপক্ষের মাধ্যমে যারা আপিল করেছে, তাদের জন্য আদালত সলিসিটর অফিসের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ করে দেবে । তারপর এ বিষয়ে শুনানি হবে । আদালতের ওই কর্মকর্তা জানান, তবে ডেথ রেফারেন্স শুনানির জন্য ২০২০ সালের ১৬ আগস্ট আলোচিত এ মামলার পেপারবুক তৈরি হয়ে হাইকোর্টে পৌঁছায় । এক হাজার ৯০০ পৃষ্ঠার এই পেপারবুক শুনানির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে । এখন শুধু শুনানির দিন নির্ধারণের অপেক্ষা। করোনা পরিস্থিতির কারণে এখনই মামলাটির শুনানি শুরু করা সম্ভব হচ্ছে না। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্বাবধায়ক গিয়াস উদ্দিন ২০২১ সালের ৩০ জুন বাংলা ট্রিবিউনকে বলেন, “হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্প্রাপ্ত আসামিদের মধ্যে রিগ্যান, রিপন ও আসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছে। বাকিরা রাজশাহী ও চট্টগ্রাম কারাগারে রয়েছে ।' এক নজরে হলি আর্টিজান হামলার বিচার মামলা দায়ের: ২০১৬ সালের ২ জুলাই, সন্ত্রাস দমন আইনে, গুলশান থানায় । মামলাকারী: গুলশান থানার এসআই রিপন কুমার দাস। তদন্তকারী: কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির । জিজ্ঞাসাবাদ: জিম্মি অবস্থা থেকে উদ্ধার হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে আসামী করা হয়নি। ৪৩০

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।