শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরারও “হলি আর্টিজান ক্যাফেতে হামলা, সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আদালত’ শিরোনামে তাদের প্রধান খবর প্রকাশ করে। তারা বলেছে, “রাজধানী শহরের একটি জনপ্রিয় ক্যাফেতে হামলার ঘটনায় যুগান্তকারী রায় দিয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রমাণ দিয়েছে বাংলাদেশ ।, মার্কিন সংবাদ সংস্থা এপি “ক্যাফে হামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ” শিরোনামে হলি আর্টিজান মামলার রায়ের খবর প্রকাশ করে । তারা বলেছে, বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ঢাকায় বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সাত সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ২০১৬ সালের ক্যাফে হামলার দায়ে সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ । তারা বলছে, দক্ষিণ এশিয়ার দেশটির অন্যতম ভয়াবহ এই হামলায় বেশিরভাগ বিদেশিসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন। আদালতে এক আসামি “আল্লাহু আকবর’ বলার ঘটনাটিও তারা উল্লেখ করেছে প্রতিবেদনে । আরেক ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও “২০১৬ সালের ক্যাফে হামলায় বাংলাদেশে সাতজনের মৃত্যুদণ্ড, শিরোনামে রায়ের খবর প্রকাশ করে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলেও, “বাংলাদেশ : ক্যাফেতে হামলার ঘটনায় সাত ইসলামি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে । ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এই রায় দেন। ভারতের প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক অনলাইন প্রতিবেদনে হলি আর্টিজান মামলার রায়ের খবর প্রকাশ করেছে। ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে রায়ের খবর জানিয়ে তারা বলছে, হামলার সঙ্গে জড়িত এসব ব্যক্তির বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট শিরোনাম করেছে, “২০১৬ সালে ঢাকায় বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা মামলার রায়ে সাতজন ইসলামী চরমপন্থীর মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ ৷’ মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ শিরোনাম করেছে, ‘২০১৬ সালের ক্যাফে হামলার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ ।” এছাড়াও ভারতীয় প্রায় সব সংবাদমাধ্যম, মধ্যপ্রাচ্যভিত্তিক কিছু গণমাধ্যম ও সংবাদ পর্যবেক্ষণ সংস্থা, ইউরোপ আর আমেরিকার গণমাধ্যম, পাকিস্তানের সংবাদমাধ্যম ছাড়াও অসংখ্য গণমাধ্যমে বুধবারের হলি আর্টিজান মামলার রায়ের খবর প্রকাশিত হয় । আপিল করবেন আসামিরা: ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২০ জনকে হত্যার দায়ে সাত জনের ফীসির রায়ের বিরুদ্ধে আপিল করবেন আসামিরা । ৪২৭ আসামি পক্ষের অন্যতম আইনজীবী দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমরা মনে করি সাক্ষ্যগ্ুলো ডাউটলেস না। অনেক কক্ট্রাডিকশন আছে, অনেক ইনকসিসটেন্সি আছে, লেক অব কোলাবরেশন আছে । আমরা এ নিয়ে উচ্চ আদালতে আপিল করব। আইএসআইএস-এর দায় স্বীকার: ইসলামিক স্টেটের অধিভুক্ত সংবাদ সংস্থা, 'আমাক' এই হামলার দায় স্বীকার করে এবং ২০ জনকে হত্যার দাবি জানায় । ঘটনার পর তারা একটি ভিডিও প্রকাশ করে এবং হুমকি দেয় এটি সবেমাত্র শুরু ভবিষ্যতে আরো হামলা হবে । (বিডিনিউজ২৪ ডটকম, ২ জুলাই, ২০১৬) জাকির নায়েক ও পিস টিভি: আক্রমণের ৫ হামলাকারীর মাঝে একজন ফেসবুকে জাকির নায়েকের অনুসারী ছিলেন বলে বাংলাদেশি পত্রিকা ডেইলি স্টারে খবর বক্তব্য আমাদের জন্য একটি নজরদারির বিষয় । আমাদের এজেন্সিগুলো এর উপর কাজ করছে (ইকোনমিক টাইম, নিউ দিল্লী, ৬ জুলাই, ২০১৬) এর ২ দিন পর মহারাষ্ট্র সরকারের সিআইডি বিভাগ তদন্তের ফলাফল হিসেবে জানায় যে, তারা জাকির নায়েকের বক্তৃতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো প্রমাণ খুজে পায়নি। ডেইলি স্টার উক্ত বিতর্ক নিয়ে জাকির নায়েকের নিকট ক্ষমা চেয়ে মন্তব্য করে যে তারা কখনোই নায়েককে উক্ত হামলার জন্য দোষারোপ করেনি । (ডেইলি স্টার, ৯ জুলাই, ২০১৬) পত্রিকাটি বলে যে, এটি শুধুমাত্র এটাই তুলে ধরেছে যে, কিভাবে তরুণরা তার বক্তব্যকে ভুলভাবে বুঝছে। তবে এঘটনার পরপরই বাংলাদেশ সরকার নায়েকের পিস টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় । তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর কারণ হিসেবে বলেন যে, “পিস টিভি মুসলিম সমাজ, কুরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, আমাদের সংস্কৃতি, আচার-প্রথা ও রীতি-নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় ৷’ (বিবিসি নিউজ, ১ জুলাই, ২০১৬) প্রতিক্রিয়া: এই ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি একে ধর্ম ও মানবতার অবমাননা বলে মন্তব্য করেন। তার মতে, ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে যে কোনো মুল্যে আমরা ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করব। (কালের কণ্ঠ, ২ জুলাই, ২০১৬) রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সন্ত্রাসী হামলার তব নিন্দা জানান । এছাড়া তিনি জিম্মি সংকটের অবসানে যৌথ অভিযানে অংশ নেয়া যৌথ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান । (জনকণ্ঠ, ২ জুলাই, ২০১৬) ইতালির প্রধানমন্ত্রী মান্তেও রেনসি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমাদের মূল্যবোধ ঘৃণা ও সন্ত্রাস থেকে অনেক শক্তিশালী । এছাড়া তিনি এই ঘটনাকে “বেদনাদায়ক ক্ষতি” বলে মন্তব্য করেন। (আনন্দবাজার পত্রিকা, ২ জুলাই, ২০১৬) ৪২৮

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।