এজাহারের সংক্ষিপ্ত বিবরণ ১ জুলাই ২০১৬: এই মামলার বাদী এসআই রিপন কুমার দাস গুলশান থানার ৭১ নং রোড থেকে ৯২ নং রোড এবং আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে পেট্রোল ডিউটি করছিলেন। তিনি রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বেতারযন্ত্রের মাধ্যমে জানতে পারেন, ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান রেস্টুরেন্ট ত্যান্ড বেকারিতে গোলাগুলি হচ্ছে। সংবাদ পাওয়ার পর তিনি ফোর্সসহ রাত ৮টা ৫০ মিনিটের দিকে বেকারির কাছে গিয়ে দেখতে পান, ভেতরে কিছু সন্ত্রাসী “আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে এলোপাতাড়ি গুলি ও বোমা নিক্ষেপ করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপরও বোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করতে থাকে সন্ত্রাসীরা । আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলি ও গ্রেনেডের আঘাতে এসআই ফারুক হোসেন ও তার সঙ্গে থাকা কনস্টেবল প্রদীপ চন্দ্র দাস ও আলমগীর হোসেন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ডিএমপির সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বেকারির চারপাশ ঘিরে রেখে সন্ত্রাসীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন এ সাম্প্রদায়িক সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অনবরত গ্রেনেড ও গুলি করতে থাকে। এরপর রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা বেকারির পশ্চিম দিকের ৭৯ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে অবস্থানরত পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি শুরু করে। এ সময় ৩০-৩৫ জন পুলিশ কর্মকর্তা ও ফোর্স আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা ছিল গুরুতর । তাদের সবাইকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২০ মিনিটে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন খান মারা যান। এর কিছুক্ষণ পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. রবিউল করিমও মারা যান । ২ জুলাই ২০১৬: সকাল ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন অভিযান চালায়। সে সময় সন্ত্রাসীরা কমান্ডো বাহিনীর ওপর গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। এ অভিযানে পাচ জঙ্গি এবং ওই বেকারির এক কর্মীসহ ছয়জন নিহত হয়। পাচ জঙ্গি হলো- মীর মোবাশ্বের (১৯), রোহান ইমতিয়াজ (২০), নিবরাস ইসলাম (২০), মো. খায়রুল ইসলাম পায়েল (২২), মো. শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশ (২৬)। নিহত বেকারির কর্মীর নাম সাইফুল চৌকিদার । এ সময় প্যারা কমান্ডোরা দেশি-বিদেশি জিম্মিদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া নয়জন ইতালীয়, সাতজন জাপানি এবং একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি (তাদের একজন বাংলাদেশি বংশোভূত আমেরিকার নাগরিক) নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয় । নিহতদের মৃতদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৪২৩ উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। সিআইডি ক্রাইম সিন বিভাগের সহায়তায় গুলশান থানার এসআই রিপন কুমার দাস, এসআই মফিদুল ইসলাম, এসআই জয়নাল আবেদীন এবং এসআই হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য জিনিস এবং ভিকটিমদের ব্যক্তিগত মালামাল জব্দ করে হেফাজতে নেন। নিহত যারা: নিহত ইতালির নয় নাগরিক হলেন- মার্কো টোনডাট, ভিনজেনজো ক্লদিও ক্যাপেলি, ক্রিশ্চিয়ান রসি ও ক্লুদিয়া মারিয়া ডি'আ্যান্টোনা। জাপানের সাত নাগরিক হলেন- হিডেকি হাশিমোটা, কোয়া ওগাসাওয়ারা, মাকোটো ওকামুরা, হেরোশি তানাকা, ইয়োকি সাকাই, নোবুহিরো কোরুসাকি ও রুই শিমোডাইরা ৷ বাংলাদেশ- আমেরিকার দ্বৈত নাগরিক অবিস্তা কবির, বাংলাদেশি দুই নাগরিক ইশরাত জাহান আখন্দ ও ফারাজ আইয়াজ হোসেন এবং দুই পুলিশ কর্মকর্তা, সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ খান ভয়াবহ ওই হামলায় নিহত হন। হলি আর্টিজানের দুজন স্টাফ সাইফুল চৌকিদার ও জাকির হোসেন শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিন জঙ্গি হামলায় গুরুতর আহত হন ৩০ থেকে ৩৫ জন পুলিশ সদস্য । তবে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে পচ জঙ্গিও নিহত হয়। হামলার সময় গ্রেপ্তার ৮: ১) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ (৩২), বাবা-মৃত মাওলানা ওসমান গনি মণ্ডল, মা- মোছা. রাহেলা বেগম, সাং-পশ্চিম রাঘবপুর (ভুতমারা ঘাট), থানা- গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। টাঙ্গাইল থেকে গ্রেপ্তার। ২) মিজানুর রহমান ওরফে বড় মিজান (৬০), বাবা_মৃত হোসেন আলী, ₹-হাজারবিঘি চানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-টাপাইনবাবগঞ্জ। চাপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার । ৩) রাফিউল ইসলাম ওরফে রাকিবুল হাসান ওরফে রিগ্যান (২২), বাবা- মো. রেজাউল হক, মা-রোকেয়া আক্তার, সাং-ইসলামপুর জামিলনগর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া । কুষ্টিয়া থেকে গ্রেপ্তার । ৪) মো. আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে হাতকাটা সোহেল মাহফুজ ওরফে মুসাফির ওরফে জয় ওরফে নসুরুল্লাহ (৩৩), বাবা-রেজাউল করিম শেখ, মা-মনোয়ারা বেগম, সাং-সাদিপুর (কাবলিপাড়া), পোস্ট-শিলাইদহ, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া। চাপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার । ৫) হাদিসুর রহমান সাগর, বাবা-হারুন রশিদ, মা- মোছা. আসিয়া বেগম, সাং কয়রাপাড়া কাদোয়া, থানা- জয়পুরহাট, জেলা- জয়পুরহাট ৷ চাপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার। ৬) মো. আসলাম হোসেন ওরফে রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), বাবা_ মো. আব্দুস সালাম, মা- মোছা. নাসিমা বেগম, সাং-সাবাইহাট কাঞ্চনপুর, থানা_মান্দা, জেলা-নওগাঁ; বর্তমান ঠিকানা: মথুরান ওহাটা, থানা-পবা, জেলা-রাজশাহী । নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার । ৭) শরিফুল ইসলাম ৪২৪
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।