শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হলি আর্টিজান হামলা ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে ভয়াবহ হামলার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে । একই সঙ্গে স্পষ্ট হয়েছিল জঙ্গীবাদের বিস্তারের এক বিপদজনক মাত্রা । জঙ্গিরা হত্যা করেছিল ২০ দেশি-বিদেশি নাগরিককে; যাদের মধ্যে ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয় ও ৩ জন বাংলাদেশি । ২০১৬ সালের ১ জুলাই নব্য জেএমবির পাঁচ জঙ্গি ঢাকার গুলশানের হলি দেশি-বিদেশি ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। এছাড়া রাতভর জিম্মি করে রাখে বেকারিতে আসা বেশ কয়েকজন অতিথি ও স্টাফদের ৷ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে পার হওয়া সেই রাত শেষে ভোরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের নেতৃতে পুলিশ ও র্যাব যৌথভাবে “অপারেশন থান্ডারবোল্ট' নামে অভিযান চালায় । ওই অভিযানে নিহত বিদেশি অতিথি ও বেকারির স্টাফসহ প্রায় ৩৫ জনকে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, জঙ্গিদের ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা- সহকারী কমিশনার রবিউল ইসলাম ও ওসি সালাউদ্দিনসহ ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি, একজন ভারতীয় এবং একজন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক । বাকি দুজন ইশরাত আকন্দ ও ফারাজ আইয়াজ হোসেন বাংলাদেশি নাগরিক । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সেই রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে পাচ জঙ্গি রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্বল গুলশানের ৭৯ নম্বর সড়কে যান । রাত ৮টা ৪২ মিনিটে প্রথমে তিন জন ও এক মিনিট পরে দুই জন ব্যাগে অস্ত্র ও বোমা নিয়ে ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন। হলি আর্টিজান বেকারিতে প্রবেশ এলোপাতাড়ি গুলি করতে থাকে তারা । মৃত্যু নিশ্চিত করার জন্য তাদের গলায় ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একইসঙ্গে বেকারির টেবিলে বসে থাকা হাসনাত করিম নামে এক ব্যক্তির পরিবার, সাত প্রকাশ নামে একজন ইন্ডিয়ান নাগরিক, তাহমিদ ও তার দুই বান্ধবীকে জিম্মি করে রাখে তারা । তাদের সঙ্গে জিম্মি করে রাখে বেকারির প্রায় ১৫ জন কর্মীকে । গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ এই হামলার দুই বছরের মাথায় ২১ জনের সম্পৃক্ততা থাকার প্রমাণ পেয়ে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্ত ৪১৯ সংস্থা-কাউন্টার টেরোরিজম ইউনিট । তবে ২১ জনের মধ্যে ১৩ জন অপারেশন থান্ডারবোল্টসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য অভিযানে মারা যাওয়ায় জীবিত ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল এই মামলার যুক্তিতর্ক শেষে রায়ে আদালত ৭ আসামির মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্তপাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন । মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে একজনকে খালাশ দেওয়া হয়। মৃত্যুদণ্প্রাপ্ত আসামিরা আদালতে আপিল করেছেন । রাষ্ট্রপক্ষও খালাস পাওয়া আসামির মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছেন। সবশেষ তথ্য অনুযায়ী এই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। শুরু করে। এর মধ্যে ঢাকার জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিট ২০টি অভিযান চালায় । এসব অভিযানে ৬৩ জন জঙ্গি নিহত হয়। হলি আর্টিজান বেকারিতে নব্য জেএমবি নামে যে জঙ্গি সংগঠনটি হামলা চালিয়েছিল, তাদের প্রায় কোণঠাসা করে দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে এসেছে, এই হামলায় জড়িত গোষ্ঠীর নাম নব্য জেএমবি; যারা ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) বলে দাবি করেছিল । ঘটনার দিন ১ জুলাই সন্ধ্যা নামতেই সেখানে চালানো হয় ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলা ৷ ভয়াবহ এ হামলায় নৃশংস হত্যাযজ্ঞ এবং প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনায় স্তম্ভিত করেছিল পুরো জাতিকে। ওইদিন রাত আটটার পর কয়েকবার প্রস্তুতি নেওয়া স্বত্বেও স্পর্শকাতর বিবেচনায় রাতে হলি আর্টিজানে অভিযান চালানো থেকে বিরত থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত “অপারেশন থান্ডারবোল্টে অবসান হয় জিম্মিদশার, নিকেশ হয় হামলাকারী ৫ জঙ্গি। হলি আর্টিজানে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ প্রথমে পৌঁছান গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। মামলার এজাহারে ঘটনার বিবরণীতে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন গুলশান থানার রোড নম্বর-৭১ থেকে ৯২ এবং এর আশপাশ এলাকায় পেট্রোল ডিউটির দায়িত্বে ছিলেন তিনি । ২০২১ সালের ১ জুলাই রাত আনুমানিক পৌনে ৯টায় ওয়্যারলেসে ভেসে আসে হলি আর্টিজান রেস্টুরেন্ট ত্যান্ড বেকারিতে গোলাগুলির খবর । খবর পেয়েই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এসআই রিপন। হলি সন্ত্রাসীরা “আল্লাহ্‌ আকবর’ ধ্বনি দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করছে। ৪২০

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।