জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলেমদের মধ্যে রয়েছেন মিল্লাতে ইসলামিয়া পাকিস্তানের সভাপতি আলম্ামা আলি শের হায়দারি (সিন্ধু), কেন্দ্রীয় সভাপতি আলম্ামা মুহাম্মদ আহমদ লুধিয়ানভি, মৌলানা মঞ্জুর আহমদ চিনিউটি (সাবেক এমপি চিনিউট) প্রমুখ ৷’ দৈনিক জং, ৮ ফেব্রুয়ারি ২০০৪) তার বিষয়ে ইসলামী বিপ্লবী জোটের বিবৃতি হলো- “মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটি সস্তা জনপ্রিয়তা অর্জনের মোহে আক্রান্ত’ (দৈনিক জং, লাহোর, ৬ জুন ১৯৮৬)। জঙ্গি নেতা চিনিউটি সম্পর্কে আহরারি মসজিদের খতিব মাওলানা আলম্নাহ ইয়ার আরশাদ এবং কারী মুহাম্মদ আমিন গওহর প্রাদেশিক সংসদ সদস্য পদপ্রার্থী চিনিউটে একটি নির্বাচনী সভায় বক্তৃতাকালে বলেন যে, “মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটি খতমে নবুওয়তের নাম বিক্রি করে জনগণের কাছে ভোট লাভ করেন এবং পাঞ্জাব আ্যাসেখিলিতে গিয়ে যে দুঃখজনক ভূমিকা পালন করেন তা গোটা মুসলমান জাতির জন্য অপমানজনক ৷’ তিনি বলেন, “এই ব্যক্তি ধর্মের নামে মানুষকে ধোকা দেয়, ফতোয়াবাজি তার একমাত্র উদ্দেশ্য ।' তিনি বলেন, “জাতির সাথে এই ধোকাবাজি আমরা কখনো চলতে দিতে পারি না।' মাওলানা আল্লাহ ইয়ার আরশাদ বলেন, “মিথ্যা তার জীবনের মূল লক্ষ্য, ধোকা দেয়া তার পেশা এবং প্রাদেশিক সংসদে ক্ষমা প্রার্থনা করে সে খতমে নবুওয়তের অনুসারীদের মাথা হেট করেছে।' তিনি আরও বলেন, ‘খতমে নবুওয়তের নাম ভাঙিয়ে তিনি (মঞ্জুর আহমদ চিনিউটি) জাতির কাছ থেকে চাদা আদায় করে ব্যক্তিগত ধনসম্পদ এবং জমিদারি ক্রয় করেছেন৷’ তিনি স্পষ্ট ভাষায় মাওলানা চিনিউটিকে সাবধান করে দিয়ে বলেন, “রাজনৈতিক ফতোয়াবাজি বন্ধ কর, নইলে তোমার সব কার্যকলাপ এবং তোমার অংশীদার জাতির সামনে প্রকাশ করা হবে’ (দৈনিক হায়দার, রাওয়ালপিন্ডি, ১ নভেম্বর ১৯৮৮) । পাকিস্তান থেকে যেভাবে নিয়মিত জঙ্গি মৌলবাদী নেতারা এদেশে এসে তথাকথিত জিহাদি বক্তৃতা দিয়ে আলোচনা উস্কে দিত, ঠিক তেমনি এদেশের জামায়াতে ইসলামীর নেতারা পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে আসত | যেমন- ৫ ডিসেম্বর ১৯৯৩ সালের দি ডেইলি পাকিস্তান, লাহোর পত্রিকার একটি খবর ছিল- মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির মাওলানা উবায়দুল হক করাচি পৌছে গেছেন। তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্ততি বিষয়ে নেতাদের সঙ্গে পরামর্শ করেন। এছাড়া নব্বইয়ের দশকে পাকিস্তানি মৌলবাদীরা বাংলাদেশে এসে বিভিন্ন মাদ্রাসায় 'খতমে নবুওয়ত প্রশিক্ষণ কোর্স' পরিচালনা করত, যার বিজ্ঞাপন তৎকালীন পত্রিকায় বিদ্যমান । যেমন- 'জামেয়া হোসাইনিয়া আরজাবাদের উদ্যোগে ১০ দিনব্যাপী খতমে নবুওয়ত প্রশিক্ষণ কোর্স' শিরোনামে বিজ্ঞাপন প্রকাশ করে দৈনিক ইনকিলাব । এতে উল্লেখ করা হয়- "আগামী ১ জানুয়ারি '৯৪ থেকে আরম্ভ স্থান : জামেয়া হোসাইনিয়া আরজাবাদ, মিরপুর, ঢাকা । প্রশিক্ষণ প্রদান করবেন : কাদিয়ানীদের আস্তানা 'রাবওয়া' বিজয়ী আন্তর্জাতিক ৪১৫ খ্যাতিসম্পন্ন মুনাজেরে ইসলাম আলয্ামা মঞ্জুর আহমদ চিনিউটি" (দৈনিক ইনকিলাব, ২৯ ডিসেম্বর ১৯৯৩)। আসলে এদেশকে তারা পুনরায় পাকিস্তানের রূপে দেখতে চান। এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখিও কম হয়নি। ১৯৯৪ সালের ২০ জানুয়ারি সালে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়_ “মৌলবাদীরা একটা ইস্যু চাচ্ছিল- রক্তপাত ঘটাবার, নৈরাজ্য সৃষ্টির, সংঘর্ষ বাধাবার মতো ইস্যু । ঠিক যেমনটি করেছিল তাদের গুরু মওদুদী । ১৯৫৩ সালে পাকিস্তানের পাঞ্জাবে কাদিয়ানী-অকাদিয়ানী দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার নরনারী, শিশু-বৃদ্ধের প্রাণহানি ঘটিয়ে। এখানে তারা ব্যাপারটা ঘটাতে চাচ্ছে হাক্কানি আলেম বলে পরিচিত কিছু ব্যক্তিকে সামনে রেখে, যারা সচেতন বা অসচেতনভাবে এতে শামিল হয়েছেন । এ নামধারী ব্যক্তিকে । এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সভা সমাবেশে । এদের মধ্যে মশহুর একজন হলেন মাওলানা মঞ্জর আহমদ চিনিউটি। একটি জাতীয় দৈনিকে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখলাম, চিনিউটি সাহেব এখন এদেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সভা-সমাবেশে বক্তৃতা দিচ্ছেন তার চিনিহীন রসনা সাম্প্রদায়িক উত্তেজনা ও উসকানির বিষ ছড়াচ্ছে । উক্ত প্রতিবেদনে আরও দেখলাম, চিনিউটি সাহেব পাকিস্তানে একজন অর্থবাজ আর 'দাঙ্গাবাজ' মাওলানা হিসেবে চিহিত। লাহোরের দৈনিক “আকাক' পত্রিকার সম্পাদক শওকত হোসেন শওকত সম্প্রতি তার সম্পর্কে লিখেছেন, ‘মঞ্জুর অত্যন্ত স্বার্থপর, মিথ্যাবাদী ও মাওলানা । তার সাতটি পাজেরো গাড়ি রয়েছে। ব্যাংকে আছে কোটি কোটি টাকা । পাজেরো গাড়ি পাকিস্তানে সাধারণত মাদকদ্রব্য পাচারকারী ও গুভ্ডাদের অন্যতম বাহন। মঞ্জুর চিনিউটি জেনারেল মরহুম জিয়াউল হকের একজন সমর্থক ।' বায়তুল মোকাররমের খতিব সাহেবের এক ভক্ত মাওলানা সেদিন বললেন, পাকিস্তানি ভূত ছাড়াতে পাকিস্তানি ওঝা এসেছে, এতে দোষ কী? পাকিস্তানি ভূত বলতে তিনি কাদিয়ানীদের বুঝিয়েছেন । কিন্ত ওঝা হিসেবে যাদের আনা হলো আমার তো তাদেরকেই মনে হচ্ছে আরও বড় ভূত ৷ প্রমাণ চিনিউটি সাহেব নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, '৭১ সালে পাকিস্তানি সৈন্যরা ইসলামের স্বার্থেই বাংলাদেশে লড়াই করেছে । এ ধরনের উক্তি যিনি করতে পারেন তার ইসলাম কোন ইসলাম এবং তিনি কেমন মুসলমান তা বুঝতে কারও অসুবিধা হবার কথা নয়। এরা ইয়াজিদের মতো, সিমারের মতো মুসলমান ৷’ (দৈনিক জনকণ্ঠ, ২০ জানুয়ারি ১৯৯৪) এই খতমে নবুওয়তিদের পূর্বসূরিরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে “টাকা পরাজয় দিবস’ হিসেবে উদযাপন করে থাকে । যেমন এ বিষয়ে সংবাদ প্রকাশ হয় যে, “পাকিস্তান তাহাফফুজের ঢাকা পরাজয় দিবস পালন। পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত সংগঠন ১৬ ডিসেম্বরকে "ঢাকা পরাজয় দিবস' হিসেবে পালন করেছে। ১৯৭১ সালের এই দিনে ঢাকায় রেসকোর্স ময়দানে পাকিস্তান ৪১৬
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।