শ্বেতপত্র ঘাদানিক
/ ٥٢٣
📝 نص 📖 PDF

মিডিয়া, মুওয়াহহিদ মিডিয়া, কিতাল ফি সাবিলিল্লাহ, আনসার আল ইসলাম মিডিয়া, আন নাসর মিডিয়া, দাওয়াহ ইলাল্লাহ, আল ফিরদাউস মিডিয়া, দারুল ইলম এবং ইসলামী হিন্দ। এই শ্বেতপত্রে জঙ্গিদের কয়েকটি মিডিয়া ও অনলাইন পত্রিকার তালিকা ও পরিচিতি প্রদান করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশে বেশ কিছু জঙ্গিবাদী পত্রিকা রয়েছে যেগুলোতে নিয়মিত জঙ্গিবাদকে উৎসাহিত করে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- দাবিক, দ্বিমাসিক শরিয়ত, মাসিক রহমত, মাসিক দা'ওয়াত, মাসিক দেশজগত, মাসিক দাওয়াতুল হক, আলোর কাউছার, মাসিক মঈনুল ইসলাম, মাসিক আত তাওহীদ, সাপ্তাহিক লিখনী, মাসিক আল হক, মাসিক নেয়ামত, আল জামিয়া, মাসিক হেফাজতে ইসলাম ও কাফেলা । এসবের পরিচিতি বর্তমান শ্বেতপত্রে রয়েছে। সর্বক্ষেত্রে বাংলাদেশের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদী কার্যকলাপের বিশাল সংখ্যার ওপর সহজে নজর রাখতে পারে না বা সম্ভবও হয় না এবং তাদের সংখ্যাও কমাতে পারছে না। এমনকি, কোনো সরকারি সংস্থার মাধ্যমে মৌলবাদী প্লাটফর্ম বা তাদের উগ্রবাদী ও জিহাদি কার্যকলাপ মোকাবেলা করার মতো যথেষ্ঠ রসদও নেই । শ্বেতপত্রের এই অংশে তরুণ অনলাইন গ্যাক্টিভিস্টরা এ বিষয়ে তাদের অভিমত ব্যক্ত করেছেন। ওয়াজের মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার গণকমিশনের অনুসন্ধানে জানা যায় যে, সাম্প্রতিক কালে ওয়াজের নামে উগ্র সাম্প্রদায়িক বক্তব্যের মাধ্যমে তৃণমূলে জঙ্গি মৌলবাদের যে বিস্তার ঘটছে তা একদিকে যেমন বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, অন্যদিকে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার অন্তরায় । বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত ওয়াজগুলো ধর্মের নামে উন্মাদনা ছড়াচ্ছে। ওয়াজের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। জাতীয় সংগীতের অবমাননা করা হচ্ছে, নারীদের অবমাননা করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে সুফি সাধক, বাউল, গায়ক, বুদ্ধিজীবী, শিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রগতিশীল ব্যক্তিকে । ওয়াজের নামে উগ্র রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে অন্য ধর্মের মানুষের প্রতি বিষোদগারের বার্তা সরাসরি তৃণমূলের মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে। বক্তারা ওয়াজের নামে কথিত জিহাদের ডাক দিয়ে দীর্ঘদিন ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আসছেন । ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা কোমলমতি কিশোর- তরুণদের মগজ ধোলাই করে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন। ২০১০ সাল থেকে নতুনভাবে ওয়াজ মাহফিলের অনুষঙ্গ হয়ে ওঠেছে ভিডিও কনটেন্ট। এগুলো ইউটিউবে আপলোড করা হয়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশে পাচ শতাধিক ভিডিও কনটেন্ট প্রতিষ্ঠান চলছে। এগুলো ওয়াজের ভিডিও তৈরি করে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কন্ট্রা্ট নেওয়ার মধ্য নিয়ে প্রচুর অর্থ আয় করে। বক্তাদের নিজস্ব চ্যানেল তো বটেই, শুধু ওয়াজ প্রচার করে এমন চ্যানেলগুলোর দর্শক সংখ্যাও অবিশ্বাস্য । ৩৭ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, সারাদেশে ইসলামী জলসায়, ওয়াজ মাহফিলে, ফেসবুক, ইউটিউবে বিভ্রান্তিকর, উস্কানিমূলক, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদে উৎসাহ দেওয়া এমন ১৫ বক্তাকে চিহ্নিত করে ২০১৯ সালের ২৩ মার্চ তালিকা তৈরি করে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা। এরা সহ গণকমিশন সারাদেশে কওমিপন্থী প্রায় ১০০ জন ওয়াজকারী খুঁজে পেয়েছে, যারা ওয়াজ মাহফিলের বক্তা হিসেবে পরিচিত। এর বাইরে জামায়াতপন্থী ১০০ জন, মাজারপন্থী ৫০ জন, আলিয়া মাদ্রাসাভিত্তিক ৫০ জন এবং আহলে হাদিসের ৫০ জন বক্তা হিসেবে পরিচিত। বর্তমান গণকমিশন ১১৬ জন উগ্রবাদী সাম্প্রদায়িক ইসলামী বক্তার তালিকা তৈরি করেছে। তারা ইউটিউবে ওয়াজের নামে সাম্প্রদায়িকতা উগ্রবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের ভূল ব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। বর্তমান শ্বেতপত্রে ৪০ জন ধর্মীয় উগ্রপন্থী ওয়াজকারীর পরিচিতি ও তাদের আপত্তিকর বক্তব্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের সরেজমিন প্রতিবেদন পচাত্তর পরবর্তী সময়ে সেনাশাসক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দেওয়ার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিষবাম্প ছড়িয়ে দেন। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিংবা ক্ষমতার বাইরে থাকাকালীন তাদের মদদে দেশে একের পর এক নাশকতার ঘটনা ঘটিয়েছে জঙ্গিবাদী সংগঠনগুলো । তাদের এ কার্যকলাপ ধারাবাহিকভাবে পূর্বে প্রকাশিত শ্বেতপত্রগুলোতে তুলে ধরা হয়েছে। বর্তমান শ্বেতপত্রে গত কয়েক বছর বিশেষ করে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিবরণ এবং ভূক্তভোগীদের জবানবন্দি তুলে ধরা হয়েছে। গণকমিশনের তদন্তে জানা গেছে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে সাম্প্রদায়িক নাশকতা কার্যক্রম তুলনামূলক কম হলেও ২০২১ সালে তা রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে দেশব্যাপি বিক্ষোভ ও তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ । চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলাম রীতিমতো ধ্বংসলীলা চালায় । হিন্দুদের ঘর-বাড়ি-ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিকাণ্ড, লুণ্ঠন চালায়। একই বছর অক্টোবর পূজামণ্ডপে কোরাণ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কুমিল্লা শহরে চারটি মন্দির ও সাতটি পূজামণ্ডপে হামলা-ভাঙ্চুর ও অগ্নিসংযোগ করা হয় । শুধু তাই নয়, সুনামগঞ্জের শাল্লায় ঝুমন দাস নামের এক হিন্দু যুবকের সাম্প্রদায়িকতাবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেখানকার হিন্দুদের ৮৮টি বাড়ি-ঘরে লুট পাট, আগুন ও ৭টি মন্দিরে হামলা করা হয়। ৩৮

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.