শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মেলে খতিব উবায়দুল হকের পাকিস্তান ভ্রমণের মধ্য দিয়ে। আহমদীয়াবিরোধী আন্দোলন জোরদার করার জন্য খতিব উবায়দুল হক ১৯৯৩ সালে পাকিস্তান যান এবং সেখানকার ধর্মীয় উগ্রপন্থি নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনের ব্যাপারে আলোচনা করেন । এ ব্যাপারে "৯৩ সালের ৫ ডিসেম্বর পাকিস্তানের দৈনিক “ডেইলি পাকিস্তান’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল । এ সংবাদে করাচির’ আমীর মাওলানা মোঃ আনোয়ার ফারুকী, “খতমে নবুওয়াত’ মোবাল্লেগ মাওলানা মোঃ নজর ওসমানী ও হাফেজ মোঃ হানিফ নাদিম । “ওই সফরে খতিব উবায়দুল হক মজলিশে তাহাফুজে খতমে নবুওয়াত পাকিস্তানের নায়েবে আমীর মওলানা মোঃ ইউসুফ লুধিয়ানী, বিচারপতি তাকি ওসমানী, মাওলানা মোঃ রাফি ওসমানী, ডাঃ হাবিবুল্লাহ বখতিয়ারের সঙ্গে ঢাকার সম্মেলনের বিষয়ে আলোচনা করেন। পরে ওই বছরের ২৪ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এক মহাসমাবেশে পাকিস্তান থেকে আগত নেতারা বক্তৃতা করেন। সাবেক খতিব উবায়দুল হক বলেছেন, ঢাকায় খতমে নবুওয়াতের ওই মহাসমাবেশের বিষয়ে আলোচনার জন্য '৯৩ সালে তিনি পাকিস্তান সফর করেছিলেন। এর পর খতমে নবুওয়াতের আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করে ইসলামী এঁক্যজোটের একাংশের নেতা মাওলানা মুহিউদ্দিন খানের নেতৃতে। বর্তমানে তৎপর মাওলানা মাহমুদুল হাসান মমতাজির নেতৃত্বে “ইন্টারন্যাশনাল খতমে নবুওযাত মুভমেন্টের' সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনেরও গভীর সম্পর্ক রয়েছে। ২০০৪ সালের আগস্ট মাসে ঢাকার গ্রান্ড আজাদ হোটেলে আয়োজিত “ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে মাওলানা মমতাজিকে মঞ্চের পেছনের সারিতে বসে থাকতে দেখা যায় । ‘২০০৩ সালের তেজগাও রহিম মেটাল জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান মমতাজি নতুন সংগঠন “খতমে নবুওয়াত আন্দোলন সমন্বয় কমিটি বাংলাদেশ’ গঠন করেন। এ সংগঠনের নামে মাওলানা মমতাজির নেতৃত্বে প্রথম আহমদীয়াবিরোধী জঙ্গি কর্মসূচি পালিত হয় ২০০৩ সালের ২১ নভেম্বর । ২০০৪ সালের প্রথম দিকে ওই সংগঠনের নাম পরিবর্তন করে দেয়া হয় “ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট বাংলাদেশ’ ৷ তাতে মাওলানা মমতাজি নিজে আমীর হন । “বর্তমানে মাহামুদুল হাসান মমতাজি ও নূর হোসাইন নূরানী নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল খতমে নবুয়্যত মুভমেন্ট-এর কাজ হলো ইসলামের নামে সহিংসতা- উগ্তা-সন্ত্রাস ছড়ানো । লাঠি মিছিল আর কাফন মিছিলের মাধ্যমে মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা । সেই সাথে বাইরের দাতাদের মন জয় করা, বিদেশি দাতাদের দৃষ্টি ফেরানো একথা জানিয়ে দেয়া যে, এ মুহূর্তে তারাই কেবল আন্দোলনকারী, ইসলামী আন্দোলনের দাবিদার ।*২৬ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি কলাম লেখক আবু আফিয়া আহমদ দৈনিক যায় যায় দিন পত্রিকায় একটি প্রবন্ধের তথ্যমতে, একটি ভিডিওতে দেখা যায় বাংলাদেশের খতমে নবুওয়ত সংগঠনের নেতা মুফতি মুহাম্মদ শুয়ায়েব স্পষ্টভাবে স্বীকার করলেন ৪১৩ যে, তিনি পাকিস্তানের মুলতানে মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটি প্রতিষ্ঠিত খতমে নবুয়ত সংগঠনের অবিকল (তার ভাষায় 'ফটোকপি') সংগঠন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। এবার আমাদেরকে খতিয়ে দেখতে হবে মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটির পরিচয় এবং তার উদ্দেশ্য কী ছিল? মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটি সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা থেকে দেখা যায়, তিনি ছিলেন পাকিস্তানি একজন জঙ্গি ও সাম্প্রদায়িক বিষবাম্প ছড়িয়ে দেওয়া নেতা । মঞ্জুর চিনিউটি সম্বন্ধে পাকিস্তানি পত্রিকার মন্তব্য : “মিথ্যার ওপরই তার মিশন, ধোকা তার পেশা, খতমে নবুওয়তের নামে চাদা আদায় করে নিজের সম্পদ বৃদ্ধি করেছে’ (দৈনিক হায়দার ১/১১/৮৮)। উল্লেখ্য, চিনিউটবাসীরা মঞ্জুর চিনিউটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। (ইমরুজ ৭/৭/৮৯)। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রচেষ্টারত পাকিস্তানের কুখ্যাত এই জঙ্গি মৌলবাদী নেতা মঞ্জুর আহমদ চিনিউটি ১৯৯৪ সালে বাংলাদেশ সফর করে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। ১৯৯৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দৈনিক ভোরের কাগজ, জনকণ্ঠ, সংবাদ ইত্যাদি পত্রিকায় তার সাক্ষ্য হয়ে আছে। জামায়াতে ইসলামীর মৌলবাদীদের দ্বারা প্রফেসর হুমায়ুন আজাদ যখন আক্রমণের শিকার হন এর পরপরই মঞ্জুর আহমদ চিনিউটি আবার গোপনে বাংলাদেশে এসেছিলেন । তখন মঞ্জুর আহমদ চিনিউটি ঢাকায় এসেই খতিব উবায়দুল হক, মুফতি আমিনী ও শায়খুল হাদীস এবং জামায়াতে ইসলামী গংদের সাথে বিভিন্ন স্থানে গোপনে বৈঠকও করেছেন। যদিও এই জঙ্গি নেতা মঞ্জুর আহমদ চিনিউটি পাকিস্তান সরকার কর্তৃক নিষেধাজ্ঞার অন্তর্ভূক্ত ছিলেন তার পরেও এদেশে এসে তার কার্যক্রম চালিয়ে গেছেন। তার সম্পর্কে সে সময়ে দেশের পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। মঞ্জুর আহমদ চিনিউটি যে একজন জঙ্গি নেতা ছিলেন তা খোদ পাকিস্তানেরই বিভিন্ন পত্র-পত্রিকা তার সাক্ষ্য। পাকিস্তানের একটি দৈনিকে বলা হয়, “মঞ্জুর চিনিউটি নিজ এলাকায় ধর্মীয় এবং সাম্প্রদায়িক হিংসার বিষ তৈরি করে পরিবেশকে দূষিত করেছে' (দৈনিক মসাওয়াত, ২৩ ডিসেম্বর ১৯৮৮)। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত একটি দৈনিকে উল্লেখ ছিল, “মাওলানা মঞ্জুর আহমদ চিনিউটি ধর্মের নামে মানুষকে প্রতারণা করেছে, সে একজন ফতোয়াবাজ হিসেবে চিহ্নিত’ (দৈনিক দিনকাল, ১ এপ্রিল ১৯৯৪) । কুখ্যাত এই জঙ্গি নেতার নিষেধাজ্ঞা সম্পর্কে বিবিসিতে প্রচারিত উর্দু সংবাদে বলা হয়- ৪৫০ জন ধর্মীয় নেতার ওপর নিষেধাজ্ঞা পাকিস্তানের প্রাদেশিক সরকার মহররম মাসে ৪৫০ জন বিভিন্ন ধর্মীয় নেতার ওপর বিভিন্ন স্থানে সফরের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞার কারণ হলো, তারা যেন এমন বক্তৃতা না করতে পারে যার ছারা শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়। এই নেতাদের মধ্যে মঞ্জুর আহমদ চিনিউটি অন্যতম | এ বিষয়ে পাকিস্তানের দৈনিক জং পত্রিকায় উল্লেখ করা হয় যে, 'হাফেযাবাদ জেলার মুহাররামুল হারামে ৩৩ জন আলেম ও যাকেরিনদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা । মহররম মাসে শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধর্মীয় সংগঠনের ৩৩ জন আলেম ও যাকেরিনদের ওপর হাফেযাবাদ ৪১৪

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।